ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নেচার ইনডেক্সের র‍্যাংকিংয়ে শীর্ষ ১০-এ খুলনা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস প্রতিনিধি
৩১ মে, ২০২৫ ১৬:৩৭
ক্যাম্পাস প্রতিনিধি
নেচার ইনডেক্সের র‍্যাংকিংয়ে শীর্ষ ১০-এ খুলনা বিশ্ববিদ্যালয়

গবেষণা ও প্রকাশনার জন্য আন্তর্জাতিক স্বীকৃত গবেষণা মূল্যায়ন সংস্থা নেচার ইনডেক্স-এর ২০২৪ সালের তথ্যানুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দেশের সেরা ১০টি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে ৮ম স্থান অর্জন করেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি সময়কালের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৪৬৬০তম এবং একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের মধ্যে অবস্থান ২৫৭৮তম।

এছাড়াও সাইমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংস (এসআইআর)-এ বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা গবেষণার প্রভাব ও উদ্ভাবনী দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশিত তথ্যমতে, রসায়ন বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অষ্টম এবং বিশ্বে ২৭৫৭তম অবস্থানে রয়েছে। ভৌত বিজ্ঞানে বিশ্ববিদ্যালয়টি দেশের মধ্যে তৃতীয় এবং বিশ্বে অবস্থান ২৩৯৬তম।

এই সময়কালে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর মধ্যে ‘অ্যাপ্লায়েড ফিজিক্স লেটারস’ নামক জার্নালে দুটি গবেষণা প্রকাশিত হয়েছে, যার যৌথ শেয়ার (ফ্র্যাকশনাল কন্ট্রিবিউশন) ০.৩৫। অন্যদিকে ‘কেমিক্যাল সায়েন্স’ নামক জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার শেয়ার ০.০৭। সব মিলিয়ে মোট শেয়ার দাঁড়িয়েছে ০.৪২।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা সাফল্যে আনন্দ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এই অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার ধারাবাহিকতা ও মান নিশ্চিত করার প্রমাণ। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা কাজে আরো উৎসাহী হবে। গবেষণা সংস্কৃতি গড়ে তুলতেই আমরা কাজ করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখতে চাই।”

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় বিগত কয়েক বছর ধরে গবেষণার মানোন্নয়ন ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করেছে। এবারের অর্জন সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ ফলাফল।

মন্তব্য

সাম্য হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের যোগসাজশ রয়েছে: ছাত্রদল

অনলাইন ডেস্ক
৩১ মে, ২০২৫ ১৬:৩২
অনলাইন ডেস্ক
সাম্য হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের যোগসাজশ রয়েছে: ছাত্রদল

ফিমোরাল আর্টারি কেটে যাওয়ায় রক্তক্ষরণে ২-৩ মিনিটে ঢাকা বিশ্ব বিদ্যালয়য়ের শিক্ষার্থী সাম্য মারা যাওয়ার ঘটনাকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ছাত্রদল নেতারা।

তারা বলেন, পুলিশ ঘটনার মোটিফ উদঘাটন না করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

শনিবার (৩১ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, হত্যাকাণ্ডের রাতে পুলিশ যথাযথভাবে ক্রাইমসিন সংরক্ষণ করেনি।

সাম্য হত্যাকাণ্ডের সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন ছাত্রদল নেতারা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় উপাচার্য ও প্রশাসনের পদত্যাগ দাবি করেছেন তারা।

মন্তব্য

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় আগাম প্রস্তুতি রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলোর

ক্যাম্পাস প্রতিনিধি
৩০ মে, ২০২৫ ২১:৬
ক্যাম্পাস প্রতিনিধি
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় আগাম প্রস্তুতি রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলোর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় আগাম প্রস্তুতির সম্পূর্ণ করেছে রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলো।

আগামীকাল ৩১ মে (শনিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২০২৫ সেশনের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। 

সরেজমিনে দেখা যায়, আগামীকালের পরিক্ষা কে কেন্দ্র রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলো সকাল থেকে তাদের হেল্প ডেক্স প্রস্তুতসহ নানা কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছে। আগামীকাল শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 
রাজশাহী কলেজের বাহিরে প্রায় দশটির অধিক বিভিন্ন সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য কেন্দ্র, অভিভাবকদের জন্য বিশ্রামের জায়গা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রিক রাখার ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ। আগামীকালের পরিক্ষার বিষয়ে প্রতিটি সংগঠনের পক্ষে থেকে জানানো হয় তারা শিক্ষার্থীদের সহায়তায় নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এ বছর রাজশাহী কলেজে ২৪ টি বিভাগের ৪,২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ  করবেন ১৫,৮৫৭ জন পরিক্ষার্থী।  

১৫,৮৫৭ জন পরিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৮০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৮,৮৪২ জন, মানবিক বিভাগে ২,৪৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫,৬৯৫ জন ও ব্যবসায় শিক্ষা  বিভাগে ৯০৫টি আসনের বিপরীতে ১,৩২০ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

এছাড়াও আগামীকালের পরিক্ষা কে কেন্দ্র করে কলেজ প্রশাসনের পক্ষে থেকেও সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাবির বিষয় পছন্দক্রম শেষ কাল, পূরণ না করলে প্রার্থিতা বাতিল

অনলাইন ডেস্ক
৩০ মে, ২০২৫ ১৯:৪০
অনলাইন ডেস্ক
রাবির বিষয় পছন্দক্রম শেষ কাল, পূরণ না করলে প্রার্থিতা বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দ করার সময় শেষ হচ্ছে আগামীকাল শনিবার (৩১ মে)। এ প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৬ মে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্ব স্ব ইউনিটের নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। 

ইউনিটগুলোর নোটিশ অনুযায়ী, এসব ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ হয় ২৬ মে থেকে, যা শেষ হবে আগামীকাল শনিবার (৩১ মে) রাত ১২টায়। এ তারিখের ভিতরেই অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। ফরম পূরণ না করলে সংশ্লিষ্ট ইউনিটে তার ভর্তির কোনো সুযোগ থাকবে না। 

বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ওই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।

‘এ’ ইউনিটে আগামী ২ জুন বিভাগসমূহের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুনথেকে শুরু হবে।

‘বি’ ইউনিটে প্রথম নির্বাচন তালিকা ৪ জুন প্রকাশিত হবে। প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৬ জুন ও ১৭ জুন অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের এদিন সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নম্বর কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। 

ভর্তি কার্যক্রম ১৬ জুন হতে ১৯ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ভর্তির আর কোন সুযোগ থাকবে না। 

‘সি’ ইউনিটে ১ম নির্বাচন তালিকা ৪ জুন বিকেলে ও দ্বিতীয় নির্বাচন তালিকা ২১ জুন বিকেলে প্রকাশ করা হবে। প্রথম ভর্তির সম্ভাব্য তারিখ ১৬ থেকে ১৮ জুন। আর দ্বিতীয় ভর্তির সম্ভাব্য তারিখ ২৩ থেকে ২৪ জুন বলে জানানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির, সম্পাদক তাসিন

অনলাইন ডেস্ক
৩০ মে, ২০২৫ ১৮:৩১
অনলাইন ডেস্ক
রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির, সম্পাদক তাসিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’-এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাহির আমিনকে সভাপতি ও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট -এর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসিন খান কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার ( ৩০ মে ) ৩৩ সদস্যবিশিষ্ট একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে.এ.এম. সাকিব। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফাইনান্স বিভাগের  শিক্ষার্থী নুসরাত ঈশিতা এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো: আব্দুর রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আব্দুল বারিক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আইন বিভাগের শিক্ষার্থী মো: মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এস.এম রিজন, প্রচার সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাইনুল ইসলাম রাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক আরবি বিভাগের রাকিবুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক আরবি বিভাগের ইমরান হাসান ও গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের মোছা. নুসরাত জাহান নওরিন। 

ছাত্রকল্যাণ সম্পাদক ইতিহাস বিভাগের মো: ফেরদৌস শরিফ, ক্রীড়া সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের শাহিন ইসলাম, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক লোকপ্রশাসন বিভাগের মাসকোয়াত হাসান সৌমিক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবু ছালেহ শোয়েব দায়িত্ব পালন করবেন৷ 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের হাসিব জাওয়াদ,আরবী বিভাগের মো: লাবু হোসেন, সমাজকর্ম বিভাগের জাকিয়া ইসলাম রোজা, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মো: আল ফারাবি, আরবি বিভাগের মো:  হাবিবুল্লাহ বাহার, সমাজকর্ম বিভাগের শাহজাহান তপু ও স্পোর্টস সায়েন্স বিভাগের মো: কাউসার হোসেন। 

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহণ, খাদ্য সংকট নিরসন, সর্বোপরী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
সর্বশেষ সংবাদ
    সর্বাধিক পঠিত