শিরোনাম
৬০ শতাংশের কম উপস্থিতিতে পরীক্ষা দিতে পারবে না সাত কলেজের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীর ক্লাসে ৬০-৭৪ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, যে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ শতাংশের মধ্যে, তারা ‘নন-কলেজিয়েট’ হিসাবে গণ্য হবেন। পরীক্ষার ফরম পূরণ করতে হলে তাদের ‘নন-কলেজিয়েট’ ফি দিতে হবে। আর যে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশের কম, তারা ‘ডিস-কলেজিয়েট’ হিসেবে গণ্য হবেন। তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
২০২১ সনের প্রথম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের আগামী ১৫-২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ভেরিফাই করতে বলা হয়েছে।
পরীক্ষায় অংশ নেওয়ার শর্তসমূহ —
>> ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত শিক্ষার্থীরা নিয়মিত এবং ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নেননি অথবা অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন, তারা এ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে অনিয়মিত শিক্ষার্থীদের সকল পত্রে অংশগ্রহণ বাধ্যতামূলক।
>> ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (যারা চতুর্থ বর্ষ ২০২১ পরীক্ষায় অংশ নিয়েছেন) প্রথম বর্ষ পরীক্ষায় কোনো বিষয়ে ‘এফ’ গ্রেড রয়েছে, তাদের আলোচ্য পরীক্ষায় অংশ নিয়ে করে অবশ্যই ‘এফ’ গ্রেডকে গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত করতে হবে।
>> ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী যদি ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ না নিয়ে থাকেন, তাহলে উক্ত শিক্ষার্থী ২০২১ সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিতে পারবেন, কিন্তু ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে থাকেন, তাহলে তার ২০২১ সালের প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
>> ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যারা ২০২০ সালের প্রথম বর্ষ পরীক্ষায় পাস করেছেন, তারা আলোচ্য পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
এ ছাড়া ২০২০ সালের প্রথম বর্ষ সম্মান পরীক্ষায় সর্বমোট তিনটি পত্রে অকৃতকার্য, অনুত্তীর্ণ বা অনুপস্থিত শিক্ষার্থীরাও উক্ত পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার শর্তসমূহ —
>> কলা অনুষদের ক্ষেত্রে শিক্ষার্থীরা ‘ডি থেকে বি’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।
>> সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে ‘ডি থেকে বি’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।
>> বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে ‘ডি থেকে সি প্লাস’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।
>> ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে ‘ডি থেকে এ মাইনাস’ গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১ম বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১ সনের ১ম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাত কলেজের ২০২১ সনের ১ম বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার অংশগ্রহনেচ্ছু পরীক্ষার্থীদেরকে আগামী ১৫-২৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আর কলেজে কর্তৃপক্ষকে আগামী ২৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে শিক্ষার্থীদের আবেদন ভেরিফাই করতে হবে।
তবে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের ক্লাসে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। যে সকল শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০-৭৪ শতাংশ এর মধ্যে আছে সেই সকল শিক্ষার্থীকে “নন-কলেজিয়েট” শিক্ষার্থী হিসাবে গণ্য করা হবে এবং পরীক্ষায় অংশ নিতে হলে “নন-কলেজিয়েট” ফিস প্রদান করতে হবে। আর যে সকল শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশ এর কম আছে সেই সকল শিক্ষার্থীকে “ডিস-কলেজিয়েট” শিক্ষার্থী হিসাবে গণ্য হবে। আর “ডিস-কলেজিয়েট” শিক্ষার্থীরা চূড়ান্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
◑ পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী—
১. ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত শিক্ষার্থীগণ নিয়মিত এবং ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ সনের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তারা উক্ত পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। অনিয়মিত শিক্ষার্থীদের সকল পত্রে অংশগ্রহণ বাধ্যতামূলক। ২. ২০১৭-২০১৮ শিক্ষার্থীদের (যারা ৪র্থ বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহন করেছে) ১ম বর্ষ পরীক্ষায় কোন পত্র/পত্রসমূহে “F” গ্রেড রয়েছে তারা উক্ত “F” গ্রেড প্রাপ্ত পত্র/পত্রসমূহকে আলোচ্য পরীক্ষায় অংশগ্রহণ করে অবশ্যই গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত করতে হবে। ৩. ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোন শিক্ষার্থী যদি ২০২০ সনের ১ম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ না করে থাকে তাহলে উক্ত শিক্ষার্থী ২০২১ সনের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যদি ২০২০ সনের ১ম বর্ষ পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে থাকে তাহলে তার ২০২১ সনের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের কোন সুযোগ নাই। ৪. ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যারা ২০২০ সনের ১ম বর্ষ পরীক্ষায় কৃতকার্য হয়েছে তারা আলোচ্য পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও ২০২০ সনের ১ম বর্ষ সম্মান পরীক্ষায় সর্বমোট ৩টি পত্রে অকৃতকার্য/অনুত্তীর্ণ/অনুপস্থিত শিক্ষার্থীরাও উক্ত পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
◑ মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী—
১. কলা অনুষদের ক্ষেত্রে (D থেকে B-) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে। ২. সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে (D থেকে B) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে। ৩. বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে (D থেকে C+) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে। ৪. ব্যবসায় শিক্ষা অনুষদের ক্ষেত্রে (D থেকে A-) গ্রেড পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (7college.du.ac.bd) ফরম ফিলাপ বাটনে ক্লিক করে অথবা http://dua7c.com ওয়েবসাইটে সাইন আপ করে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে ফরম পূরণে কোন শিক্ষার্থী তার প্রদত্ত তথ্যে ভুল করলে তা শিক্ষার্থী নিজেই ফরমপূরনের শেষ তারিখ পর্যন্ত সংশোধন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি দেখুন-


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩ তম সমাবর্তন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩ তম সমাবর্তন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাবির গণসংযোগ দফতরের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান খান। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, প্রক্টর ও অফিস প্রধানগণ।
সভায় ৫৩ তম সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।
বুধবার (০৭ সেপ্টেম্বর) সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের আলোকে আজ সিন্ডিকেটের এই সভায় সমাবর্তনের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।
চবি ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস শুরু ৭ সেপ্টেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব ইউনিটের ভর্তিচ্ছুদের সাবজেক্ট চয়েস আগামী সেপ্টেম্বরের ৭ থেকে শুরু হবে। রবিবার (০৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এসএম আকবর হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা ফল রি-চেক বা পুনঃনিরীক্ষণের কোন সুযোগ নেই।
আকবর হোসাইন বলেন, অনলাইনে সব ইউনিট এবং উপ-ইউনিটের সাবজেক্ট চয়েস আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এতে সাধারণ এবং কোটায় উত্তীর্ণরা বিষয় পছন্দক্রম দিতে পারবেন।
এদিকে, এখনো বিশ্ববিদ্যালয়টির ডি-১ উপ-ইউনিটের ফলাফল প্রকাশিত হতে পারে। আকবর হোসাইন বলেন, ডি-১ উপ-ইউনিটের ফলাফল আজকে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের মৌখিক এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষা শেষ হয়েছে।
ফলাফল রি-চেক বা পুনঃনিরীক্ষণের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, চবির ফলাফল সম্পূর্ণ মেশিনের সাহায্যে দেখা হয়। ওএমআর শিট যেহেতু মেশিনের সাহায্যে দেখা হয় সেখানে ভুল হওয়ার সুযোগ নেই। কোনো পরীক্ষার্থী অভিযোগ করলেও এতে আমাদের কিছু করার নেই।
এর আগে গত ১৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলে চবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করা ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪৩ হাজার ৪১৮ জন। যা মোট ভর্তি পরীক্ষার্থীর ৩০ দশমিক ২১ শতাংশ। সবচেয়ে বেশি অনুপস্থিতি ‘এ’ ইউনিটে। সব কম ‘সি’ ইউনিটে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য