ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৭ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

ইসরায়েলি হামলায় আলি লারিজানির মৃত্যু নিশ্চিত করেছে ইরান

অনলাইন ডেস্ক
১৮ মার্চ, ২০২৬ ৮:৩৬
অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় আলি লারিজানির মৃত্যু নিশ্চিত করেছে ইরান

ইসরায়েলি হামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক খবর প্রচারিত হয়।

এর আগে, আলি লারিজানিকে হত্যার দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার (১৭ মার্চ) তার অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায় আইডিএফ।

নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠভাজন ছিলেন আলি লারিজানি। এছাড়াও ইরানের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি।

দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্বও পালন করেছেন লারিজানি। তার নেতৃত্বেই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় পারমাণবিক শক্তিধর দেশের সাথে চুক্তি করতে সক্ষম হয় ইরান।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে এখনো নাম প্রকাশ করা হ

    নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করলো ইরান

    আন্তর্জাতিক ডেস্ক
    ৮ মার্চ, ২০২৬ ১৭:৩৩
    আন্তর্জাতিক ডেস্ক
    নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করলো ইরান

    আহমাদ আলামোলহোদার বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে পৌঁছেছেন, কিন্তু এখনো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এখন বাকি প্রক্রিয়া নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির, যিনি এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

    ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী পর্ষদের আরেকজন সদস্যমোহসেন হায়দারি বলেছেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের পরামশ্যে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে।’

    অ্যাসেম্বলি অব এক্সপার্ট হচ্ছে ইরানের ৮৮ জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের একটি কাউন্সিল যাদের পপুলার ভোটে নির্বাচন করা হয়ে থাকে। সর্বোচ্চ নেতার শূন্যতায় পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব এই কাউন্সিলের ওপরে থাকে।
     
    পর্ষদের একজন সদস্য বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতার দেয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল—ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে, যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়। বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, ‘এমনকি বড় শয়তান’ (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।’
     
    কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ।
     
    এদিকে ইসরাইল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবা

      ইরানের বিরুদ্ধে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র?

      আন্তর্জাতিক ডেস্ক
      ৭ মার্চ, ২০২৬ ১৬:৪৭
      আন্তর্জাতিক ডেস্ক
      ইরানের বিরুদ্ধে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র?

      ইউএস নেভাল ইনস্টিটিউট বলেছে, রণতরীটি, এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো এবং এর বিমান শাখা ‘সমন্বিত প্রশিক্ষণ মহড়া শেষ করেছে, যা জাতীয় দায়িত্ব পালনের আগে সব ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেই করতে হয়’। বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজের বহরকে একসঙ্গে ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ বলা হয়।

      ফক্স নিউজের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি ‘শিগগিরই মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে’ এবং এরপর সেটি পূর্ব ভূমধ্যসাগরের পথে যাত্রা করবে।
       
      মোতায়েন করা হলে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ হবে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী। এরই মধ্যেই দুই রণতরী হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিঙ্কন।
       
      টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এতদিন পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ছিল। সেখান থেকে সরিয়ে এটাকে এখন লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে।
       
      আরেক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানে হামলার জন্য এখন আরব সাগরে অবস্থান করছে। এর আগে রণতরীটি ইরানের উপকূলের কাছাকাছি হলে দুইবার ইরানের হামলার শিকার হয়।
       
      ইরানের সেনাবাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বৃহস্পতিবার জানায়, মার্কিন বিমানবাহী রণতরীটি তাদের ড্রোন হামলার শিকার হয়ে পালিয়েছে। হামলার সময় এটা ওমান সাগরে অবস্থান করছিল।
       
      সংস্থাটির মুখপাত্র বলেন, রণতরীটি ওমান সাগরে ইরানের সমুদ্রসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এসে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তখন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর তথা আইআরজিসির নৌবাহিনীর ড্রোন হামলায় রণতরীটিকে লক্ষ্যবস্তু করা হয়।
       
      ইরানের দাবি অনুযায়ী, হামলার পর রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ারসহ দ্রুত এলাকা ছেড়ে চলে যায় এবং এখন ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
       
      এর আগে যুদ্ধের দ্বিতীয়দিন গত রোববার (১ মার্চ) আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’–এর অংশ হিসেবে ওই মার্কিন রণতরীকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে।
       
      তবে একজন মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে আঘাত করেনি এবং জাহাজটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
      প্রাসঙ্গিক
        মন্তব্য

        মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্বের অন্যতম ব্যস্

        বিস্ফোরণের পর দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

        আন্তর্জাতিক ডেস্ক
        ৭ মার্চ, ২০২৬ ১৫:৫৮
        আন্তর্জাতিক ডেস্ক
        বিস্ফোরণের পর দুবাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

        শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রী, বিমানবন্দর কর্মী ও এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

        দুবাই গণমাধ্যম দফতর জানিয়েছে, নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বর্তমানে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে।
         
        নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুবাই বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর জেরে বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর আগে গত রোববার (১ মার্চ) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হামলার ঘটনা ঘটে।
         
        এদিকে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে, সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান।

        তিনি বলেন, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গতকাল (৬ মার্চ) অনুমোদন দিয়েছে, প্রতিবেশী দেশ থেকে ইরানে হামলা না করা হলে, সেসব দেশে আর পাল্টা হামলা করবে না তেহরান।
         
        গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অবৈধভাবে ভোটার তালিকা থেকে ভারতীয় নাগরিকদের নাম বাদ দেয়া হয়েছে, এমন অভিযোগ এনে কলকাতার ধর্মতলায় অনির

          ভোটার তালিকা বিতর্ক: ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

          আন্তর্জাতিক ডেস্ক
          ৭ মার্চ, ২০২৬ ১৫:১১
          আন্তর্জাতিক ডেস্ক
          ভোটার তালিকা বিতর্ক: ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

          আগামী ৭ মে মেয়াদ শেষ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। এর আগে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় জটিলতার অভিযোগ তুলে রাজপথে নেমেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

          রাজ্যের ৭ কোটি ৬৬ লাখ ভোটারের মধ্যে এবার বিবেচনাধীন হিসাবে যুক্ত হয়েছে ৬২ লাখ নাম। বাদ পড়েছে ৫৮ লাখ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিপুল সংখ্যক নাম বাদ দিয়েছে বিজেপি।
           
          অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-সহ বিরোধীদের অভিযোগ, রাজ্যে ৫৮ লাখ মৃত ও স্থানান্তরিত ভোটার রেখে জালিয়াতির মাধ্যমে ভোটে জিতে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
           
           
          স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে স্থায়ী মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসে তুমুল হুঙ্কার ছাড়েন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। প্রশ্ন তোলেন নির্বাচিত প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পদ নিয়েও।
           
          মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যেকোনো মূল্যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে চাইছে এবং সেই লক্ষ্যেই ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেয়ার চেষ্টা হচ্ছে।
           
          তার দাবি, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলছে। সেই কারণেই তিনি সরাসরি আন্দোলনের পথে নেমেছেন।
           
           
          তবে জনপ্রিয়তা তলানিতে যাওয়ায় এবার হেরে যাওয়ার আতঙ্কে মমতা বন্দোপাধ্যায় পথে নেমেছেন বলে কটাক্ষ করেন বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব।
           
          যদিও অভিযোগের পক্ষে-বিপক্ষে শক্তিশালী কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি কোনো পক্ষই। এই রাজনৈতিক বিতর্কের মাঝেই ঘনিয়ে আসছে ভোটের সময়। তাই ভোটার তালিকায় বিবেচনাধীন নামের বাছাই প্রক্রিয়া বিচারকদের মাধ্যমে দ্রুত শেষ করতে চাইছে নির্বাচন কমিশন।
           
          ২০২৫ সালে বিহারে প্রথম ভোটার তালিকার নিবিড় সংশোধনীতে প্রায় ৫৩ লাখ ভোটারের নাম বাদ যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যক আসনে জয় পেয়ে ক্ষমতায় বসে। এরপরই পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করে কমিশন। তবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গে।
          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত