ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

‘গাজা দখল ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে’

অনলাইন ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫ ১৩:৪৩
অনলাইন ডেস্ক
‘গাজা দখল ইসরাইলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে’
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা।

গাজা উপত্যাকা দখল করাটা অবৈধ দখলদার ইসরাইলের জন্য ‘ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা।

এক ঘোষণায় তিনি বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরাইল যদি গাজা দখলের চেষ্টা করে, তাহলে এর ফল হবে আরও ভয়াবহ, আরও বেশি সামরিক হতাহত ও নতুন বন্দিত্ব।

আবু উবাইদার ভাষায়, ‘শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে’।

শুক্রবার (২৯ ‍আগস্ট) রাতে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর মেহের নিউজের।

বার্তায় আল-কাসসাম ব্রিগেডসের মুখপাত্র জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং গাজা দখলের যে কোনো শত্রু পরিকল্পনা শেষ পর্যন্ত ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে।

তিনি আরও সতর্ক করে জানান, শত্রুর দখল প্রচেষ্টার মূল্য দিতে হবে ইসরাইলি সেনাদের প্রাণ দিয়ে এবং এতে নতুন বন্দি হওয়ার সম্ভাবনাও আরও বেড়ে যাবে।

আবু উবাইদা বলেন, ‘আমাদের যোদ্ধারা সর্বোচ্চ প্রস্তুতি ও মনোবলে রয়েছে। তারা অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার উদাহরণ প্রদর্শন করছে। ইনশাআল্লাহ, তারা আগ্রাসীদের কঠিন শিক্ষা দেবে’।

নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলে আল-কাসসাম মুখপাত্র বলেন, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার নাৎসি মন্ত্রীরা জোর করে তাদের জীবিত বন্দিদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং নিহত বন্দিদের লাশও গায়েব করে দেওয়ার পরিকল্পনা করছে’।

তিনি যোগ করেন, হামাস যতটা সম্ভব শত্রুর বন্দিদের সংরক্ষণ করবে, আর তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই থাকবে।

পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দখলদার সেনারা নিহত হলে তাদের প্রতিটি নাম, ছবি ও মৃত্যুর কারণ আমরা প্রকাশ করব’।

মন্তব্য

ইসরাইলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫ ১২:৩৯
আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর

দখলদার গণহত্যাকারী ইসরাইলি কর্তৃপক্ষের কথিত হত্যাচেষ্টার দাবির জবাবে ইসরাইলে ইয়েমেনি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। একই সঙ্গে, শেষ পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করতে তেলআবিবকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুলকরিম আল-গামারি শুক্রবার (২৯ আগস্ট) দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘গাজায় কিংবা ইয়েমেনের প্রতি জায়নিস্ট আগ্রাসন শক্তির নিদর্শন নয়; বরং এটি প্রায় দুই বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন। এর জবাবে প্রতিরোধ আরও তীব্র হবে’।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধানের এই হুঁশিয়ারি এমন সময়ে এলো, যার দিন আগে ইসরাইলি গণমাধ্যম দাবি করে যে, তেলআবিবের বিমান হামলায় ইয়েমেনের কয়েকজন কর্মকর্তাকে সম্ভবত ‘হত্যা’ করা হয়েছে, যার মধ্যে গামারি এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফিও রয়েছেন। বিমান হামলাটি ইয়েমেনের রাজধানী সানায় চালানো হয়।

এর আগে জুন মাসেও ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন গামারি।

এসব হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘জায়নিস্ট শত্রু সানার বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর দায় এড়ানো যাবে না’। তিনি একে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নির্মূল করার সুপরিকল্পিত অপচেষ্টা হিসেবে অভিহিত করেন।

যুদ্ধবাজ ইসরাইল গত বছর থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। যখন হুথি নিয়ন্ত্রিত সানার সামরিক বাহিনী গাজার সঙ্গে সংহতি জানিয়ে একের পর এক হামলা চালাতে থাকে। গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু হওয়ার এক বছর পর থেকেই এই হামলা পালটা হামলা শুরু হয়।

ইসরাইল এরপর উপকূলীয় এ অঞ্চলটিতে খাদ্য সরবরাহ কার্যত অবরুদ্ধ করলে ইয়েমেনি বাহিনী নিজেদের হামলার মাত্রা আরও বাড়িয়ে দেয়।

এদিকে, গাজায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসন চলছেই। অবরুদ্ধ উপত্যকায় হামলায় একদিনে প্রাণ হারিয়েছে আরও ৫৯ জন। আহত হয়েছে অন্তত আরও ২৪৪। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ৬৩ হাজার ছাড়াল।

এ বিষয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধান পুনরায় দৃঢ় সংকল্প প্রকাশ করে বলেন, ‘গাজাকে সমর্থন দেওয়া থেকে ইয়েমেন কোনোভাবেই পিছিয়ে যাবে না— লক্ষ্যবস্তু হওয়া বা ত্যাগ স্বীকার যাই হোক না কেন’।

সূত্র: মেহের নিউজ

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

    আন্তর্জাতিক ডেস্ক
    ৩০ আগস্ট, ২০২৫ ১২:০
    আন্তর্জাতিক ডেস্ক
    মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।

    শুক্রবার (২৯ আগস্ট) দেওয়া এই রায়ে বলা হয়, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু আইনটি প্রেসিডেন্টকে এ ক্ষমতা দেয় না। শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে।

    রায়ের ফলে ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপ করা ১০ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ এবং কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্ক বাতিল হতে পারে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের মতো কিছু ব্যবস্থা বহাল থাকবে, কারণ সেগুলো অন্য ক্ষমতার ভিত্তিতে আরোপ করা হয়েছিল।

    আদালত রায় কার্যকর হওয়ার তারিখ ১৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, যাতে হোয়াইট হাউস চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারে।

    এদিকে রায়কে ট্রাম্প রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, তবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে।

    আইনজীবীরা সতর্ক করে বলেছেন, শুল্ক বাতিল হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

    বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন প্রায় নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টে যাবে। সেখানে ট্রাম্পের নিয়োগ করা তিনজনসহ মোট ছয়জন রিপাবলিকান বিচারপতি রয়েছেন।

    তথ্যসূত্র : বিবিসি

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্নের ঘোষণা তুরস্কের

      আন্তর্জাতিক ডেস্ক
      ৩০ আগস্ট, ২০২৫ ১০:২১
      আন্তর্জাতিক ডেস্ক
      ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্নের ঘোষণা তুরস্কের

      গাজার চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তুরস্ক। পাশাপাশি দেশটির আকাশসীমাও ইসরায়েলের বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে আঙ্কারা। শুক্রবার তুর্কি পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

      তিনি বলেন, “গত দুই বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে আসছে; বিশ্ববাসীর চোখের সামনে মানবতার মৌলিক মূল্যবোধকে অবজ্ঞা করছে।” ফিদান আরও অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসী নীতি শুধু গাজায় সীমাবদ্ধ নয়, বরং লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ইরানেও সংঘাত ছড়িয়ে দিচ্ছে। তার ভাষায়, “ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, যা আন্তর্জাতিক শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।”

      এদিকে, আল জাজিরা জানায়, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন প্রাণ হারান কেন্দ্রীয় গাজার নেটজারিম করিডোর এলাকায় খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

      যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২২ জনে, যার মধ্যে ১২১ জন শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জন আহত হয়েছেন।

      এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা সিটির জায়তুন ও সাবরা এলাকায় প্রবল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ইউনিট সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

      সূত্র: আল জাজিরা

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

        আন্তর্জাতিক ডেস্ক
        ২৯ আগস্ট, ২০২৫ ১৭:৭
        আন্তর্জাতিক ডেস্ক
        ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

        থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোনকলের রেকর্ড ফাঁস হয়েছিল। এরপর তার পদ স্থগিত করেছিল আদালত। আজ শুক্রবার (২৯ আগষ্ট) পেতোংতার্নকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে।

        পেতোংতার্ন ২০২৪ সালের আগষ্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। সদ্য সাবেক এ নারী থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য।

        ফাঁস হওয়া সেই ফোনকলে তাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ বলতে শোনা যায়। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তার সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে।

        তার এ ফোনকলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েকমাস পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও শুরু হয়েছিল। যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছিল।

        গত ১৫ জুনের ওই ফোনকলে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে পেতোংতার্নকে আরও বলতে শোনা যায় “যে কোনো কিছু চাইলে, আমাকে বলবেন। আমি বিষয়টি দেখব।” তার এ কথাটি নিয়েই মূলত বেশি সমালোচনা শুরু হয়।

        ফোনকলটি ফাঁস হওয়ার সময় দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। ওই সময় থাইল্যান্ডের মানুষের মধ্যে জাতীয়তাবাদও প্রচণ্ডরকমভাবে দেখা যাচ্ছিল। তখনই ফোনকলটি সামনে আসে। যা সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রভাব ফেলে। বিরোধী দলগুলো অভিযোগ করে পেতোংতার্ন গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন।

        এরপর তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চান। তিনি দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবে তিনি এভাবে কথা বলেছিলেন।

        কিন্তু গত ১ জুলাই দেশটির সাংবিধানিক আদালত তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করে দেয়। যদিও তিনি সংস্কৃতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়ে গিয়েছিলেন।

        সূত্র: সিএনএন

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত