ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ইরান দুর্বল হয়ে গেছে, যা চাইব তা-ই পাব : ট্রাম্প

অনলাইন ডেস্ক
২ জুলাই, ২০২৫ ২০:৫
অনলাইন ডেস্ক
ইরান দুর্বল হয়ে গেছে, যা চাইব তা-ই পাব : ট্রাম্প

মার্কিন বিমান হামলা এবং নিষেধাজ্ঞার কারণে ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন দাবির বিরুদ্ধে লড়াই করার মতো অবস্থানে দেশটি নেই। ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, যা খুশি তাই তেহরানের কাছ থেকে পাবেন।

মঙ্গলবার (১ জুলাই) ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ট্রাম্প ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আমাদের অসাধারণ সাফল্য হয়েছে। তারা খুশি ছিল না, এত বোমাবর্ষণ হয়েছে যে, তারা ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাটি ধ্বংস হয়ে গেছে। কেউ সেখানে পৌঁছাতেও কয়েক বছর সময় লাগবে।

তেহরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, (সফল হামলার পরে) এটি কোনো অগ্রাধিকার নয়। কিন্তু আমরা ইরানের কাছ থেকে যা চাইব তা আমরা পাব।

তিনি বলেন, আমি মনে করি এবং আশা করি তারা একটি ভালো দেশ পেতে চায়। আপনি জানেন, তারা এখন বিশাল নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই নিষেধাজ্ঞার অধীনে তাদের জন্য কিছু করা খুব কঠিন। আমি হয়তো এমন একটি সময়ের অপেক্ষায় আছি যখন আমরা একসঙ্গে থাকতে পারব এবং তারা তাদের দেশ পুনর্গঠন করতে পারবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিবিএস নিউজকে বলেন, আমি মনে করি না যে, আলোচনা এত তাড়াতাড়ি আবার শুরু হবে; কিন্তু কূটনীতির দরজা কখনই বন্ধ হবে না।

অথচ মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় মাধ্যমেই আলোচনা চলছে বলে জানান।

ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলকে মোকাবিলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখনো অটুট রয়েছে বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।

জেনারেল আহমাদ ভাহিদি বলেন, ইসরায়েলের জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি চমৎকার অবস্থায় রয়েছে। ইসরায়েল ক্ষেপণাস্ত্র ভান্ডারের কোনো ক্ষতি করতে পারেনি। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জবাব দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের নিষ্ঠুর জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে ইরানের প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম দেফা প্রেস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে ৩১ হাজার ভবন ও ৪ হাজার যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস-কে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে, চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ‘অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস’ এনেছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে

    ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প!

    অনলাইন ডেস্ক
    ২ জুলাই, ২০২৫ ১৮:২৬
    অনলাইন ডেস্ক
    ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প!

    রাশিয়ার সঙ্গে কোনো দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখলে তাদের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর প্রভাব পড়তে পারে ভারতেও। ট্রাম্পের এমন সিদ্ধান্তের ফলে ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার।

    সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের একটি বিলে অনুমোদন দিয়েছে, ভারত ও চীনসহ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। সিনেটে ৮৪ জন সদস্য এই বিল সমর্থন করেছেন। অগস্টে এটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বিল অনুমোদিত হলে তার প্রত্যক্ষ এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

    এ খবর প্রকাশ্যে এনেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনার পাশাপাশি ইউক্রেনকে সাহায্য না করেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে। যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রেখেছে।

    রিপাবলিকান এ সিনেটর জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছিলেন, এখন আপনার বিলটি উপস্থাপনের সময় এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগে লিন্ডসে গ্রাহামকে আইনের বাধ্যতামূলক শর্তাবলী- যেমন ‘হবে’ এর পরিবর্তে ‘হতে পারে’ এর মতো আরও বিচক্ষণ শব্দ ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন। যাতে এর বাধ্যতামূলক প্রয়োগের বিধানগুলোকে দুর্বল করা যায়।

    নতুন বিলটি ভারত ও চীনকে কীভাবে প্রভাবিত করতে পারে

    প্রস্তাবিত শুল্কগুলো ভারত ও চীনকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। পরিসংখ্যান বলছে, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৪-২৫ অর্থ বছরে সর্বকালের সর্বোচ্চ ৬৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মহামারী-পূর্বে ১০.১ বিলিয়ন ডলারের পরিসংখ্যান থেকে বেশি।

    ভারতের বর্ধিত রপ্তানি এবং রাশিয়ান তেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের উল্লেখযোগ্য আমদানির কারণে এই বৃদ্ধি মূলত ইন্ধন পেয়েছে। অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ায় উভয় দেশ ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ইসরায়েলের ‘গণহত্যায়’ জড়িত যেসব কোম্পানি, তালিকা দিলো জাতিসংঘ

      অনলাইন ডেস্ক
      ২ জুলাই, ২০২৫ ১৭:৪৯
      অনলাইন ডেস্ক
      ইসরায়েলের ‘গণহত্যায়’ জড়িত যেসব কোম্পানি, তালিকা দিলো জাতিসংঘ

      ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে তিনি দেখিয়েছেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত এবং গাজায় গণহত্যা চালাতে কোন কোন আন্তর্জাতিক কোম্পানি সহায়তা করছে। এর সঙ্গে জড়িত সেগুলোর তালিকা দিয়েছেন তিনি। 

      ফ্রান্সেসকা আলবানিজ নামে এই বিশেষজ্ঞ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলিদের মানবাধিকার লঙ্ঘনগুলো পর্যবেক্ষণ করেন। তার নতুন প্রতিবেদনটি আগামীকাল বৃহস্পতিবার জেনেভায় একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

      প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি তার প্রতিবেদনে ৪৮টি কর্পোরেট প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছেন। যারমধ্যে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট, গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেট এবং বহুজাতিক কোম্পানি অ্যামাজন রয়েছে।

      এই কোম্পানিগুলো শুধুমাত্র এখন আর ফিলিস্তিনে দখলদারিত্বেই জড়িত না, এগুলো গাজার গণহত্যাতেও সহায়তা করছে বলে জানিয়েছেন তিনি। জাতিসংঘের এ বিশেষজ্ঞ বলেছেন, এসব কোম্পানি সহযোগিতা করছে বলেই ইসরায়েল এখনো গণহত্যা চালিয়ে যেতে পারছে।

      যেসব কোম্পানিকে এই প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে

      সামরিক খাত: মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং ইতালির লিওনার্দো এসপিএ-এর মতো কোম্পানিগুলো ইসরায়েলকে যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, যা গাজায় ব্যবহার করা হচ্ছে।

      প্রযুক্তি খাত: মাইক্রোসফট, অ্যালফাবেট (গুগলের পেরেন্ট কোম্পানি), অ্যামাজন, এবং আইবিএম-এর মতো প্রযুক্তি জায়ান্টরা ইসরায়েলি কর্তৃপক্ষকে নজরদারি এবং বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনায় সহায়তা করছে। প্যালান্টির টেকনোলজিস ইসরায়েলি সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক লক্ষ্যবস্তু নির্ধারণে প্রযুক্তি সরবরাহ করেছে বলে অভিযোগ রয়েছে।

      নির্মাণ ও যন্ত্রপাতি: ক্যাটারপিলার (যুক্তরাষ্ট্র), ভলভো (সুইডেন), এবং হাইডি হুন্ডাই (দক্ষিণ কোরিয়া)-এর মতো কোম্পানিগুলোর ভারী যন্ত্রপাতি ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস এবং অবৈধ ইহুদি বসতি নির্মাণে ব্যবহৃত হচ্ছে।

      পর্যটন ও আবাসন: বুকিং.কম এবং এয়ারবিএনবি-এর মতো প্ল্যাটফর্মগুলো দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিতে হোটেল এবং সম্পত্তি তালিকাভুক্ত করে লাভবান হচ্ছে।

      জ্বালানি ও সম্পদ: ড্রামন্ড কোম্পানি (যুক্তরাষ্ট্র) এবং গ্লেনকোর (সুইজারল্যান্ড) ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা সরবরাহ করছে।

      বিনিয়োগকারী প্রতিষ্ঠান: বিশ্বের দুটি বৃহত্তম অ্যাসেট ম্যানেজার, ব্ল্যাকরক এবং ভ্যানগার্ড— অভিযুক্ত অনেক কোম্পানির প্রধান বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত হয়েছে।

      আন্তর্জাতিক আইনের দায়বদ্ধতা

      জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে মানবাধিকার লঙ্ঘন এড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই ধরনের কার্যকলাপের জন্য কোম্পানি এবং তাদের কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন।

      সূত্র: আলজাজিরা

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান

        অনলাইন ডেস্ক
        ২ জুলাই, ২০২৫ ১৭:৪০
        অনলাইন ডেস্ক
        জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান

        জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান।

        বুধবার (২ জুন) দেশটির গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

        প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস হয় ইরানের পার্লামেন্টে।

        ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। এছাড়া দেশটির অভিযোগ ছিল, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি আইএইএ।

        মন্তব্য

        ভারতে মন্দিরে নামাজ পড়ায় মুসলিম কর্মচারী গ্রেপ্তার

        অনলাইন ডেস্ক
        ২ জুলাই, ২০২৫ ১৭:১৭
        অনলাইন ডেস্ক
        ভারতে মন্দিরে নামাজ পড়ায় মুসলিম কর্মচারী গ্রেপ্তার

        ভারতে মন্দিরে নামাজ পড়ায় এক মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আলী মোহাম্মদ। তিনি ওই মন্দিরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। দেশটির উত্তর প্রদেশের বদায়ুঁ জেলায় এই ঘটনাটি ঘটেছে।

        মূলত মন্দিরে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

        সংবাদমাধ্যমটি বলছে, উত্তর প্রদেশের বদায়ুঁ জেলার এক মন্দিরে নামাজ পড়ার দায়ে আলী মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি প্রায় ৩৫ বছর ধরে বদায়ুঁর দাতাগঞ্জ এলাকার পাপড় গ্রামে অবস্থিত ব্রহ্মদেব মন্দিরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।

        মূলত তিন মাস আগে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, আলী মোহাম্মদ মন্দিরের ভেতরে নামাজ আদায় করছেন। পুলিশ জানিয়েছে, ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

        গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আলী মোহাম্মদ বলেন, “আমি গরু-গোবর পরিষ্কার করে নামাজ পড়েছিলাম। এটা আমার ভুল ছিল। আমি ক্ষমা চাইছি।”

        এর আগে কখনও মন্দিরে নামাজ পড়েছেন কিনা পুলিশ জানতে চাইলে তিনি বলেন, “না, না। কেউ কেউ বলেছিল— যেহেতু আপনি এখানে কাজ করেন, চাইলে এখানে নামাজ পড়তে পারেন।”

        পুলিশ কর্মকর্তা কেকে তিওয়ারি জানান, “একজন ব্যক্তি মন্দিরে নামাজ পড়ছিলেন, যার ভিডিও ভাইরাল হয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

        এদিকে আলী মোহাম্মদের পরিবার এ ঘটনাকে অতিরঞ্জিত বলে দাবি করেছে। তার পুত্রবধূ সায়েমা বলেন, “এই বিষয়টা তেমন কিছু না। মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। উনি পুরো জীবন মন্দিরেই কাটিয়েছেন।”

        মন্দিরের পুরোহিত পরমাত্মা দাসও বিষয়টিকে বড় করে না দেখতে অনুরোধ করেছেন। তিনি বলেন, “আলী মোহাম্মদ মানসিকভাবে কিছুটা দুর্বল। তিনি বহু ধর্মীয় স্থানে সেবা দিয়েছেন। গত ৩৫ বছর ধরে এই মন্দিরেই কাজ করছেন।”

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত