শিরোনাম
আঞ্চলিক যুদ্ধ নিয়ে সতর্ক করলেন বিশ্লেষক
তেহরানের নির্দেশ ছাড়াই হামলা করতে পারে ইরানের মিত্ররা
মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন ফোরামের পরিচালক শাহরাম আকবরজাদেহ।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের জবাব দেওয়ার অধিকার রয়েছে। তবে তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো তেহরানের আনুষ্ঠানিক নির্দেশের অপেক্ষা নাও করতে পারে।
তার ভাষায়, ‘মধ্যপ্রাচ্যে ইরানের এত মিত্র এবং প্রক্সি রয়েছে যে- তারা তেহরানের নির্দেশের আগে থেকেই নিজ উদ্যোগে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করতে পারে। আর এখানে প্রচুর মার্কিন সম্পদ রয়েছে।’
এর আগে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ জুন) সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ: মেদভেদেভ
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।
রোববার (২২ জুন) এক লাইভ প্রতিবেদনে তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানে দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, 'বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।'
মেদভেদেভ বলেন, ইরানে লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নেতৃত্ব রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে।
এর আগে ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে, 'একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, তা যে যুক্তিতেই উপস্থাপন করা হোক না কেন - আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন।'
প্রসঙ্গত, আজ ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ভারী বোমা হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় 'সফল আক্রমণ' চালিয়েছে।
আগামী নির্বাচনে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী
নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার (২২ জুন)। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে। এরপরই বের হয়ে এসে নেতৃবৃন্দ কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
শুরুতেই কথা বলেন পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে, ‘শাপলা’ প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন।
বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপি’র মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল। বিভিন্ন মানুষের কাছে মতামত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগই শাপলা প্রতীকের পক্ষে। তাই তাদের দলও সেটাই চায়।
তিনি বলেন, সংস্কার কমিশন যে চারশ’ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল।
কেন তাদের আবেদন দিতে দেরি হলো, সে বিষয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।
জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার গঠন করবে এনসিপি।
ইসরায়েলে চতুর্থ প্রজন্মের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় ইরান খায়বার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে। কিছুক্ষণ আগে ইরানের বিপ্লবী গার্ডের জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে কয়েকটি তথ্য তুলে ধরা হল :
খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। আনুষ্ঠানিকভাবে খোররামশহর-৪ নামে পরিচিত। এটি দেশীয়ভাবে উৎপন্ন খোররামশাহর ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন।
২০০০ কিলোমিটার পাল্লার খায়বার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি।
তরল জ্বালানিচালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায়।
এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। ইরানে নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুলভাবে লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি।
প্রযুক্তিগতভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক ১৬। যা শব্দের গতির ১৬ গুণ এবং এর ভেতরে আনুমানিক ম্যাক ৮। প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন।
সূত্র: বিবিসি।
ইরানে মার্কিন হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া
ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো।
রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যেকোনও যুক্তিই দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন।’’
বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি ‘‘অত্যন্ত’’ বাড়িয়ে দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি রোববার মস্কো সফর করছেন। সেখানে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা আগ্রাসন বন্ধই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।’’
এদিকে, রোববার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন।
এর আগে, শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান শান্তিতে রাজি না হলে আরও বিধ্বংসী হামলার মুখোমুখি হবে।
নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে মেদভেদেভ বলেছেন, শান্তির দূত হিসেবে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রকে নতুন এক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। এ ধরনের সাফল্য নিয়ে ট্রাম্প শান্তিতে নোবেল জয় করতে পারবেন না।
রুশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপিআর) নেতা লিওনিদ স্লুটস্কি বলেছেন, এই হামলার কোনও সামরিক কারণ ছিল না এবং আন্তর্জাতিক আইনের আওতায় এর কোনও বৈধতা নেই।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির প্রধান লিওনিদ বলেন, এই উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওয়াশিংটন জানে, তেহরানের জবাব অবধারিত। এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
সূত্র: রয়টার্স।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য