শিরোনাম
৪০০ বাংলাদেশি নাগরিকের ভিসা আবেদন রিভিউ করেছে ভারত
বাংলাদেশি নাগরিকদের আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, আগস্ট মাসে বাংলাদেশের নাগরিকদের ৪৩৪টি পিআরসি (প্রিভিয়াস রেফারেল চেক) আবেদন নিষ্পত্তি করা হয়। পিআরসি নির্দিষ্ট একটি প্রক্রিয়া, যেখানে ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। তবে এই সময়ের মধ্যে মোট কয়টি ভিসা দেওয়া হয়েছে তা জানা যায়নি।
ভারত বাংলাদেশকে ১৫টি ক্যাটাগরিতে ভিসা দেয়, যার মধ্যে ‘জরুরি পরিষেবাও’ রয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক আসে ভারতে। একজন কর্মকর্তার মতে, গত বছর বাংলাদেশের নাগরিকদের প্রায় ১৬ লাখ ভিসা দেওয়া হয়েছে।
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলো গত দুই মাস ধরে শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে সীমিতসংখ্যক ভিসা প্রক্রিয়া করছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত আগস্ট মাসে বাংলাদেশ থেকে নির্দিষ্ট কিছু বিভাগে করা ৪০০টিরও বেশি ভিসা আবেদন পর্যালোচনা করেছে।
গত দুই মাস ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো শুধু শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক রোগীদের সীমিতসংখ্যক ভিসা পরিষেবা প্রদান করছে।
ভিসা প্রদানের ক্ষেত্রে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক এবং সুদানের মতো দেশগুলোকে প্রিয়ার রেফারেন্স ক্যাটাগরির (পিআরসি) অধীনে রাখা হয়েছে।
চীন এবং বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নির্দিষ্ট কিছু ধরনের ভিসা রয়েছে, যেগুলো অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার পর প্রদান করা হয়। তবে চীনা নাগরিকদের বিজনেস (ব্যাবসায়িক) ভিসা পিআরসি প্রক্রিয়ার মধ্যে পড়ে না, শুধু কর্মসংস্থান ও কনফারেন্স ভিসার ক্ষেত্রে এই যাচাই প্রয়োজন হয়। জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা প্রদান করে ভারত। যা ৬০ দিনের মধ্যে ব্যবসা, পর্যটন, সম্মেলন ও চিকিৎসার জন্য প্রযোজ্য।
এদিকে গত ৫ আগস্ট থেকে কঠোর সতর্কতায় রয়েছে বিএসএফ এবং বৈধ নথি বা ভিসা ছাড়া কাউকে দেশটিতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে সরকারের কাছ থেকে কঠোর নির্দেশনা পেয়েছে।
সূত্র : দ্য হিন্দু
ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ড্রোন ইউনিট প্রধান নিহত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এরই মধ্যে একাধিক হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি করেছে ইসরাইল। হামলায় হিজবুল্লার ড্রোন ইউনিটের প্রধানের নিহতের খবর পাওয়া গেল।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় বৃহস্পতিবার হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী দুই পক্ষই এ খবর নিশ্চিত করেছে।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান মোহাম্মদ সুরুরকে লক্ষ্য করে হামলা চালায় এবং এতে তিনি নিহত হন। সুরুর হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার বলে জানানো হয় ওই বিবৃতিতে। এর পর হিজবুল্লাহও এক বিবৃতিতে সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করে।
হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত জনবহুল এলাকায় গোষ্ঠীটির কমান্ডারদের লক্ষ্য করে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, একটি বহুতল আবাসিক ভবন লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সোমবার থেকে লেবানন-ইসরাইল সীমান্তে পালটাপালটি হামলা চলছে। এতে লেবাননে সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। দু'পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যের রাজনীতিতে পাকিস্তানি টিকটকার
সোশ্যাল মিডিয়ায় একের পর এক নগ্ন ও অশালীন ভিডিও ছড়িয়ে পড়ায় পাকিস্তানি টিকটক তারকা হারিম শাহ গত বছর আলোচনায় আসেন। হারিমের আসল নাম নাকি ফিজা হুসেন। তবে ইনস্টাগ্রামে নিজের হারিম বিলাল শাহ লিখেছেন তিনি।
ইনস্টাগ্রামে ৪ লাখ এবং টিকটকে ৬৩ লাখের বেশি ফলোয়ার রয়েছে তার।
পাকিস্তানে অবশ্য থাকেন না হারিম। আর বর্তমান ঠিকানা মরক্কো বলেই জানা গিয়েছে। এখন শোনা যাচ্ছে তিনি যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রাটদের পক্ষে প্রচারণা শুরু করে দেশটির রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় এমনটা জানিয়েছেন তিনি। খবর দ্য ডেইলি পাকিস্তানের।
প্রতিবেদন অনুযায়ী, হারিম শাহ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজনীতিতে যোগ দিয়েছেন। এমনকি সম্প্রতি নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণাও চালিয়েছেন।
হারিম শাহ বলেন, আমি যুক্তরাজ্যে লিবারেল ডেমোক্র্যাট রাজনৈতিক দলের জন্য কাজ শুরু করেছি। তারা আমাকে যোগ্য বিবেচনা করে তাদের দলের একটি অংশ করে নিয়েছে এবং এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সবসময় দলটির প্রত্যাশ্যা পূরণের চেষ্টা করব এবং এ দেশে বসবাস করে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করব।
এছাড়া এ টিকটক তারকার কিছু বন্ধুও ব্রিটেনে দলটির জন্য কাজ করছে বলে জানিয়েছেন তিনি। হারিম শাহ বলেন, যুক্তরাজ্যে আমি মেধার ভিত্তিতে এলএলবিতে ভর্তি হয়েছি। আমি পাকিস্তানে স্নাতক শেষ করেছি এবং কুরআনে হাফেজ।
এ ইনফ্লুয়েন্সার দাবি করেছেন―যুক্তরাজ্য সরকার তার এলএলবি পড়ার জন্য সব ফি, আবাসন, জিম এবং বিশ্ববিদ্যালয়ে যাতায়াত খরচ বহন করেছে।
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।
জাতিসংঘ সদরদপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভাষণে কী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কী কী উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া বৈশ্বিক অগ্রাধিকার, বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি, ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণঅভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে, ‘কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা’।
স্ত্রী বিকিনি পরে ঘুরতে চান, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!
দুবাইয়ের এক ধনকুবেরের স্ত্রী দাবি করেছেন, তার স্বামী একটি প্রাইভেট দ্বীপ কিনেছেন তার জন্য। ২৬ বছর বয়সী সৌদি আল নাদাক নামের ওই নারীর দাবি, তিনি যেন নিরাপদে বিকিনি পরে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টে ক্যাপশন দিয়েছেন, আপনি বিকিনি পরতে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন।
হিন্দুস্তান টাইমস বলছে, ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি দুবাইয়ের ধনকুবের জামাল আল নাদাকের স্ত্রী। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপে সৌদি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছেন। দুবাইতে পড়াশুনা করার সময় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেছেন।
ধনী গৃহিণী ছাড়াও সৌদির আরও পরিচয় আছে। তিনি ইন্সটাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন। সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবন-যাপনের ভিডিও দেখা যায়।
এক ভিডিওতে দেখা যায়, এই দম্পতি ১ মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে ২ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।
সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে, তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন। ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায়। তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য