ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৫ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

নতুন করে আরে ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান পেল জাপান!

নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ, ২০২৩ ২০:২২
নিজস্ব প্রতিবেদক
নতুন করে আরে ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান পেল জাপান!

স্যাটেলাইট প্রযুক্তির যুগেও চমকে দিলো জাপান। দেশটি নতুন করে ৭ হাজার দ্বীপের সন্ধান পেয়েছে। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যামে দেশটির ‘জিওস্পেশিয়াল ইনফরমেশন অথোরিটি’ (জিএসআই) এই নতুন দ্বীপগুলোর সন্ধান পায়।

এর ফলে জাপানের মোট দ্বীপের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান দেশটির দ্বীপের সংখ্যা ১৪ হাজার ১২৫টি। জাপানের উপকূলরক্ষী বাহিনী ১৯৮৭ সালে এক রিপোর্টে উল্লেখ করে দেশটির মোট দ্বীপের সংখ্যা ৬ হাজার ৮৫২। এতদিন পর্যন্ত সেই সংখ্যাই সরকারিভাবে স্বীকৃত ছিল।

দ্বীপ চিহ্নিত করার নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নিয়ম বা চুক্তি নেই। তাই নতুন দ্বীপ খুঁজতে ৩৫ বছর আগের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে সমুদ্রবক্ষে ন্যূনতম ১০০ মিটার পরিধির যেকোনো প্রাকৃতিক ভূখণ্ডকে দ্বীপ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এভাবেই, ৭ হাজার নতুন দ্বীপের সন্ধান পেয়েছে জাপান।

আর এই দ্বীপগুলোতে এখনো মানুষের পা পড়েনি বলেই ধারণা করা হচ্ছে। সেখানে নতুন ধরনের প্রাণী বা আদিম মানুষের খোঁজ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না!

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ভুল করে রোগীর বিশেষ অঙ্গ কেটে ফেললেন চিকিৎসক!

    নিজস্ব প্রতিবেদক
    ৫ মার্চ, ২০২৩ ১৮:১৮
    নিজস্ব প্রতিবেদক
    ভুল করে রোগীর বিশেষ অঙ্গ কেটে ফেললেন চিকিৎসক!

    ভুল তো হতেই পারে। তাই বলে এমন মারাত্মক ভুল সচারচার খুব কমই শোনা যায়। কিছু কিছু ভুল এতটাই বড় হয় যে, যেগুলোর ক্ষতি আর কখনো পোষানো যায় না। তেমনি এক ঘটনা সামনে এলো ইউরোপের দেশ ইতালি থেকে। যেখানে ভুল করে এক রোগীর বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন চিকিৎসক।

    ঘটনাটি অবশ্য ঘটেছে ২০১৮ সালে। কিন্তু ওই ভুল চিকিৎসার জন্য এখন ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আগামী ৯ মার্চ আরেজ্জো শহরের একটি আদালতে এ নিয়ে শুনানি হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানাচ্ছে।

    গার্ডিয়ান বলেছে, ওই সময় ৬০ বছর বয়সী এ রোগী শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। তখন অভিযুক্ত ৩০ বছর বয়সী চিকিৎসক রোগীকে জানান, তার বিশেষ অঙ্গে টিউমার রয়েছে। ফলে এটি কেটে ফেলে দিতে হবে। কিন্তু অস্ত্রোপচার শেষে ওই চিকিৎসক বুঝতে পারেন তার ধারণা ভুল ছিল। এমন অনাকাঙ্খিত ঘটনায় মানসিকভাবে বিপর্য়স্ত রোগী চিকিৎসকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

    ২০২২ সালের ডিসেম্বরেও ফ্রান্সে প্রায় একই ঘটনা ঘটেছিল। দেশটির ন্যঁ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩০ বছর বয়সী এক যুবকের অণ্ডকোষ রেখে বিশেষ অঙ্গ কেটে ফেলে দেন চিকিৎসক। এ ঘটনার পর তিনি আইনের দারস্থ হন এবং ১ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেন। যদিও পরবর্তীতে তার সঙ্গে ৬২ হাজার ইউরোর বিনিময়ে রফাদফা করেন অভিযুক্ত চিকিৎসক। [সূত্র: ডেইলি মেইল]

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভূমিকম্পে উদ্ধার কাজে অংশ নেওয়া কুকুরদের বিশেষ সম্মান জানাল তুরস্ক

      নিজস্ব প্রতিবেদক
      ৪ মার্চ, ২০২৩ ২০:২৬
      নিজস্ব প্রতিবেদক
      ভূমিকম্পে উদ্ধার কাজে অংশ নেওয়া কুকুরদের বিশেষ সম্মান জানাল তুরস্ক

      তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি আঘাত শক্তিশালী (৭.৮ মাত্রার) ভূমিকম্পের পর ধসে পড়ে শত শত ভবন। যেগুলোর নিচে আটকা পড়েন হাজার হাজার মানুষ। ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধোরে বিশ্বের বহু দেশ উদ্ধারকারী পাঠায়। এই উদ্ধারকারীদের মধ্যে ছিলো কিছু প্রশিক্ষিত কুকুর। মেক্সিকো, কিরগিজস্তান, চীন, থাইল্যান্ড, হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্রের কুকুর গুলো তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার অভিযানে অংশ নিয়ে সুনাম কুড়িয়েছে।

      প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স।

      সংস্থাটি জানিয়েছে, কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে। তার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন,  এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।

      তুরস্কে যেসব কুকুর এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

      উদ্ধার কাজের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো নিজেদের ঘ্রাণ শক্তি দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধান দিতে পারে। যখন তারা কোনো মানুষের সন্ধান পায় তখন নিজেদের প্রশিক্ষকদের সিগন্যাল দেয়। [সূত্র: দ্য নিউ আরব]

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৩ কোটিরও বেশি দামি ল্যাম্বরগিনি ধ্বংস করলেন ইউটিউবার!

        নিজস্ব প্রতিবেদক
        ৪ মার্চ, ২০২৩ ২০:২
        নিজস্ব প্রতিবেদক
        ৩ কোটিরও বেশি দামি ল্যাম্বরগিনি ধ্বংস করলেন ইউটিউবার!

        উদ্ভট মার্কেটিংয়ের পরিকল্পনা থেকে কয়েক কোটি টাকা মূল্যের অতি-বিলাসবহুল ল্যাম্বরগিনি ব্র্যান্ডের একেবারে নতুন একটি গাড়ি ধ্বংস করেছেন এক ইউটিউবার। বিলাসবহুল ল্যাম্বরগিনি ইউআরইউএস এসইউভি ধ্বংস করা রাশিয়ার ওই ইউটিউবারের নাম মিখাইল লিটভিন। নিজের নামে আনা এনার্জি ড্রিংক ‘লিট এনার্জি’র বিজ্ঞাপন চালাতে গিয়ে তিনি পুরো গাড়িটি ধ্বংস করেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছেন ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

        যে গাড়িটি ধ্বংস করেছেন তিনি, বর্তমানে তার বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি।

        ভিডিওতে দেখা যায়, একটি ক্রেনের নিচে বিলাসবহুল ল্যাম্বরগিনি ইউআরইউএস এসইউভি গাড়িটি রাখা হয়েছে। আর ক্রেনের মাথায় ঝুলছে মিখাইল লিটভিনের নিজস্ব কোম্পানির তৈরি এনার্জি ড্রিংক ‘লিট এনার্জির’ একটি বিশালাকারের ক্যান।

        পুরো দৃশ্য ক্যামেরায় ধারণ করার সময় ক্রেনের সামনে হাতে লিট এনার্জির একটি ক্যান নিয়ে দৌঁড়াতে দেখা যায় লিটভিনকে। কিছুক্ষণের মধ্যেই সেই বিশালাকারের ক্যানটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

        ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা এক কোটিরও বেশি। কয়েক দিন আগে এই ভিডিও ইউটিউবে নিজের চ্যানেল আপলোড করেছেন লিটভিন। এখন পর্যন্ত ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭০ লাখের বেশিবার এবং ভিডিওতে লাইক দিয়েছেন ৭ লাখের বেশি মানুষ।

        কমেন্টে হাজার হাজার মানুষ এই ভিডিও নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, আপনি দাতব্য কোনও কাজ অথবা পরিবেশ রক্ষায় যদি এই অর্থ ব্যয় করতেন! ভালো মানুষরা এভাবে কাজ করে না। আপনি এই গাড়ির পেছনে যে অর্থ ব্যয় করেছেন তা দিয়ে ৩ থেকে ৪ জনের বেশি মানুষের জীবন বাঁচানো যেতো।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সাইকেলে হজযাত্রা, মক্কায় পৌঁছানোর পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন

          নিজস্ব প্রতিবেদক
          ৪ মার্চ, ২০২৩ ১৮:৩৫
          নিজস্ব প্রতিবেদক
          সাইকেলে হজযাত্রা, মক্কায় পৌঁছানোর পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন

          সুদর জার্মানি থেকে হজ পালনের উদ্দেশ্যে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন একজন সিরিয়ান হজ যাত্রী। তার নাম গাজী জসিম শেহাদেহ। হজ করার জন্য ৫৩ বছর বয়সী বৃদ্ধ জার্মানি থেকে সাইকেল নিয়ে বের হন। দীর্ঘ ৭৩ দিনের সাইকেল যাত্রা শেষে মক্কায়ও পৌঁছান তিনি।

          যাত্রা পথে কোন বিপত্তি না বাধলেও হজ করে আর তার ফেরা হলো না স্বজনদের কাছে। এই সিরিয়ান হজ যাত্রী সাইকেল নিয়ে যখনই পবিত্র মক্কায় পৌঁছান তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

          প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর সময় তার পরনে ইহরামের পোশাক ছিল। খবর- সিয়াসাত ডেইলি’র।

          ২০২২ সালের ২২শে অক্টোবর জার্মানির হামবার্গ থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশে তিনি সাইকেল যাত্রা শুরু করেন। মক্কায় পৌঁছানোর পর গত ১৭ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। ওই দিন ছিল পবিত্র শবে মেরাজ। গ্র্যান্ড মসজিদে জানাজা শেষে শেহাদেহের দেহ মক্কায় দাফন করা হয়।

          গাজী জসিম শেহাদেহের এই যাত্রা ব্যাপক প্রশংসা পেয়েছে, অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত