ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের মডেল গ্যাব্রিয়েল

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৩ ১৫:১৪
নিজস্ব প্রতিবেদক
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের মডেল গ্যাব্রিয়েল

৭১তম মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন।

৮৪ জন প্রতিযোগীকে টপকে এবারের শ্রেষ্ঠত্বের খেতাব জেতেন টেক্সাসের এ মডেল। এবারের আসরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

গ্যাব্রিয়েলের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্তঃ নিহত বেড়ে ৪০

    নিজস্ব প্রতিবেদক
    ১৫ জানুয়ারি, ২০২৩ ১২:৩৬
    নিজস্ব প্রতিবেদক
    ৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্তঃ নিহত বেড়ে ৪০

    দক্ষিণ এশিয়ার দেশ নেপালে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত প্লেনটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।

    রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়। রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন।

    নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা বলেছেন, ‘উদ্ধার অভিযান চলছে। (দুর্ঘটনার সময়) আবহাওয়া পরিষ্কার ছিল।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নতুন বছরে লজ্জার রেকর্ড গেড়ে গিনেস বুকে ইলন মাস্ক!

      নিজস্ব প্রতিবেদক
      ১২ জানুয়ারি, ২০২৩ ১১:২৮
      নিজস্ব প্রতিবেদক
      নতুন বছরে লজ্জার রেকর্ড গেড়ে গিনেস বুকে ইলন মাস্ক!

      বছরের শুরুতে এবার লজ্জার রেকর্ড গড়ে গিনেস বুকে নাম তুললেন ইলন মাস্ক! এহেন ‘ইতিহাস’ যে তিনি গড়বেন, তা হয়তো তার অতি বড় দুশমনও হয়তো ভাবেননি। টুইটার কিনে বিপুল অর্থ খুইয়ে রেকর্ড গড়লেন মার্কিন ধনকুবের।

      ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি লোকসান করে ইতিহাস রচনা করেছেন মাস্ক। গত শুক্রবার এমন খবরই প্রকাশ্যে আনে গিনেস বুক কর্তৃপক্ষ।

      গিনেস বুক কর্তৃপক্স জানিয়েছে, ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২১ সালের নভেম্বর মাসের পর থেকে অন্তত ১৮২ বিলিয়ন ডলার লস করেছেন মাস্ক। অন্য সূত্রের আবার দাবি, হিসেবের অঙ্কটা প্রায় ২০০ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২০ হাজার কোটি টাকা!

      জানা গেছে, ২০২১ সালের নভেম্বরের আগে মাস্কের মোট সম্পত্তির মূল্য যেখানে ৩২০ বিলিয়ন ডলার ছিল, তা নামতে নামতে ২০২৩ সালের জানুয়ারিতে এসে তা দাঁড়িয়েছে ১৩৭ বিলিয়ন ডলারে। এর থেকেই মাস্কের বিপুল লোকসানের অংকটা মোটামুটি স্পষ্ট।

      গোটা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে প্রচুর হইচই করে বিপুল অর্থের বিনিময়ে টুইটারের মালিকানা নিয়েছিলেন মাস্ক। কিন্তু তার এই সিদ্ধান্ত যে তাকে একেবারে ফকির বানিয়ে দেবে, তা হয়তো আন্দাজ করতে পারেননি মাস্ক।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ইস্তাম্বুলে ৩৫০ বছরের প্রাচীন মসজিদ সংস্কারের পর উদ্বোধন

        নিজস্ব প্রতিবেদক
        ৮ জানুয়ারি, ২০২৩ ১৭:৩৭
        নিজস্ব প্রতিবেদক
        ইস্তাম্বুলে ৩৫০ বছরের প্রাচীন মসজিদ সংস্কারের পর উদ্বোধন

        তুরস্কের ইস্তাম্বুলে প্রায় সাড়ে ৩০০ বছরের পুরনো অটোমান আমলের “ইয়েনি কামি” নামে ঐতিহাসিক একটি মসজিদ সংস্কার পরবর্তী উদ্বোধন করা হয়েছে। মসজিদটির সঙ্গে জড়িয়ে আছে তুরস্কের অটোমান আমলের স্মৃতি। ৬ বছর সংস্কার কাজ চলার পর শুক্রবার (৬ জানুয়ারি) জুমার নামাজের পর মসজিদটি উদ্বোধন করা হয়।

        বিখ্যাত এই “ইয়েনি কামি” মসজিদ গালাতা সেতুর দক্ষিণ প্রান্তে গোল্ডেন হর্নে অবস্থিত। প্রতিবছর এই মসজিদে লাখ লাখ মুসল্লি ও পর্যটকের আগমন ঘটে।

        ডেইল সাবাহার খবরে বলা হয়, নতুন বছরের প্রথম শুক্রবারে জুমার নামাজে অংশগ্রহণের মাধ্যমে ইয়েনি কামি মসজিদটি উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

        উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা মহান আল্লাহর প্রশংসা করছি। দীর্ঘদিন সংস্কারের পর “ইয়েনি কামি” নতুন মসজিদ এখন সবার জন্য উন্মুক্ত। মসজিদসংশ্লিষ্ট সবার প্রতি থাকবে আমাদের কৃতজ্ঞতা। ঐক্য এবং সংহতিই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

        এই সময় ইমাম হাতিপ স্কুলে পড়া অবস্থায় এখানে রাত্রিযাপনের স্মৃতিচারণা করে প্রেসিডেন্ট বলেন, ‘সেই সময় লাইলাতুল কদরে একজন আলেম এই মসজিদে খুতবা দিয়েছিলেন। সেই পবিত্র রাতে আমি তাদের সঙ্গে সময় কাটিয়েছিলাম।’ অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তিনি।

        তুরস্কের সংবাদ ডেইলি সাবাহ সূত্রে জানা যায়, ১৫৯৭ সালে অটোমান সুলতান তৃতীয় মুরাদের স্ত্রী সাফিয়ে সুলতান এর মূল ভিত্তি স্থাপন করেন। ১৬৬৫ সালে চতুর্থ মেহমেদের মা হাতিস তুরহান সুলতানের অর্থায়ন ও সহায়তায় এর নির্মাণকাজ সম্পন্ন হয়। ৩৫৬ বছর ধরে মসজিদটি ছিল এই অঞ্চলের দর্শনার্থী ও পর্যটকদের প্রধান আকর্ষণ।

        ২০১৬ সালে মসজিদ পরিচালনা পর্ষদ তা সংস্কারের উদ্যোগ নেয়। ছয় বছর ধরে ডিরেক্টরেট জেনারেল অব ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের আসল আকৃতি অপরিবর্তিত রেখে উন্নয়নকাজ করা হয়। [সূত্র : ডেইলি সাবাহ]

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অবশেষে ধরা পড়লেন প্লেনে যাত্রীর গায়ে মূত্রত্যাগ করা সেই ব্যক্তি

          নিজস্ব প্রতিবেদক
          ৭ জানুয়ারি, ২০২৩ ১৪:৫০
          নিজস্ব প্রতিবেদক
          অবশেষে ধরা পড়লেন প্লেনে যাত্রীর গায়ে মূত্রত্যাগ করা সেই ব্যক্তি

          যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে এক সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করে অঘটন ঘটিয়েছিলেন এক ব্যক্তি। এরপর বিমান থেকে নেমেই লাপাত্তা হয়ে যান তিনি।

          জানা গেছে অবশেষে মুম্বাইয়ের বাসিন্দা শংকর মিশ্র নামে ওই ব্যক্তিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ।

          শংকর মিশ্রকে গ্রেফতারের জন্য তার নামে লুক আউট নোটিশও জারি করা হয়েছিল। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, তার জন্য দেশের বিভিন্ন বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়।

          দিল্লি পুলিশ বলছে, পুলিশের নজরদারি এড়াতে অভিযুক্ত শংকর মিশ্র নিজের শহর মুম্বাই ছেড়ে অন্যত্র চলে যান। তিনি তার ফোনও বন্ধ করে রাখেন। বেঙ্গালুরুর কয়েকটি জায়গায় ক্রেডিট কার্ড ব্যবহার করার সূত্রে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে সেখান থেকেই গ্রেফতার করা হয় শংকরকে।

          জানা গেছে,  গত ২৬ নভেম্বর শংকর মিশ্র বিমানের বিজনেস ক্লাসে মদ্যপ অবস্থায় ঘটান এক অমার্জনীয় ঘটনা। মদ্যপ অবস্থায় তিনি হঠাৎই এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। ঘটনার দুদিন পর এ বিষয়ে পদক্ষেপ নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই বৃদ্ধার অভিযোগেরভিত্তিতে পুলিশ শংকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অবশেষে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

          এর আগে মিশ্র আমেরিকান আর্থিক প্রতিষ্ঠান ওয়েলস ফার্গোর ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্টের চাকরিও খুয়েছেন। তারাও জানায়, মিশ্রর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল ‘খুবই বিরক্তিকর’।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত