ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

২০২৫ সালে সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে হবে এইচএসসি

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:০
নিজস্ব প্রতিবেদক
২০২৫ সালে সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে হবে এইচএসসি

করোনা মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানালো বোর্ড। করোনা মহামারির প্রার্দুভাবের পর থেকে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবশেষে ২০২৫ সাল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা সবগুলো বিষয় ও পূর্ণ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কিছুটা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাবিতে ভর্তি আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

    নিজস্ব প্রতিবেদক
    ১৮ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৮
    নিজস্ব প্রতিবেদক
    ঢাবিতে ভর্তি আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে আজ সোমবার (১৮ ডিসেম্বর)। আবেদন শেষ হবে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে। দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে http://admission.eis.du.ac.bd আবেদন করতে পারবেন।

    বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটের শর্ত পূরণ সাপেক্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন করতে পারবেন।

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট। ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।

    কারা আবেদন করতে পারবেন: ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় ৪র্থ বিষয়সহ বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ আর চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

    আবেদন ফি: এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। শিক্ষার্থীরা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী বা রুপালীর যেকোনো শাখায় টাকা জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদসহ মোবাইলে লেনদেনকারী ফিনান্সিয়াল সেবা ব্যবহার করেও ফি জমা দিতে পারবেন।

    কত নম্বরের পরীক্ষা: চারুকলা ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোয় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে৷ চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে৷

    অন্য ইউনিটগুলোয় বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে৷ ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে৷ এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর৷

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রথমবারের মতো চবির ভর্তি পরীক্ষা হবে ঢাবিতেও

      নিজস্ব প্রতিবেদক
      ১২ ডিসেম্বর, ২০২৩ ২২:৫৪
      নিজস্ব প্রতিবেদক
      প্রথমবারের মতো চবির ভর্তি পরীক্ষা হবে ঢাবিতেও

      চবি প্রতিনিধিঃ প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আরেকটি বিভাগে। সেটি হলো ঢাকা বিভাগ। এ বিভাগের কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

      মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিন’স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিনবৃন্দ।

      এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে মার্চের ০২ তারিখে এ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে। পরে ০৮ মার্চ বি- ইউনিট, ০৯ মার্চ সি- ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ডি- ইউনিটের পরীক্ষা। বি-১ উপ- ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ০৩ মার্চ ও ডি-১ হবে ০৪ মার্চ। বি -১ এর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ডি-১ এর ব্যবহারিক হবে ১০ ও ১১ মার্চ।

      গতবছরের তুলনায় আবেদন ফি ৫০ টাকা বাড়ানো হয়েছে। গতবছর আবেদন ফি ছিলো ৮৫০ টাকা সাথে অনলাইন এর জন্য কাটা হতো ১০০ টাকা। এবার আবেদন ফি ধরা হয়েছে ৯০০ টাকা এবং অনলাইন ফি বাবদ ১০০ টাকা।

      এবার আবেদন শুরু হবে ৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে। যা চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবং অনলাইনে টাকা জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাবি ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, থাকছে সেকেন্ড টাইম

        নিজস্ব প্রতিবেদক
        ১১ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫৮
        নিজস্ব প্রতিবেদক
        রাবি ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, থাকছে সেকেন্ড টাইম

        রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামী ৫ মার্চ। তিনটি ইউনিটের পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত।

        সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

        বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ মার্চ। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

        এদিকে আগামী ৮-১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকছে দ্বিতীয়বার ভর্তির সুযোগ। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          চবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার পরিকল্পনা, জানা যাবে পরশু

          নিজস্ব প্রতিবেদক
          ১০ ডিসেম্বর, ২০২৩ ১৬:৫৮
          নিজস্ব প্রতিবেদক
          চবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেয়ার পরিকল্পনা, জানা যাবে পরশু

          চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতে নেয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে মঙ্গলবার মিটিং সিদ্ধান্ত হতে পারে।

          রোববার (১০ ডিসেম্বর) রাইজং ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

          তিনি বলেন, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগীয় পরীক্ষাগুলো আমরা বিভাগীয় শহরগুলোতে নেওয়ার পরিকল্পনা করেছিলাম আগেই। তবে এব্যাপারে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক পরবর্তী সভায় এ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

          তিনি আরো বলেন, তবে প্রথমে হয়তো আমরা সব বিভাগে নিতে পারব না। প্রথমবার আমরা কয়েকটি বিভাগে নেব। তবে কোন কোন বিভাগে নেয়া হবে সেটাও মিটিংয়ের পর জানা যাবে।

          এবারের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

          বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা বিষয়ক কোর- কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন।

          এবার দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষার বিষয়ে জানানো হলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট মহল। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তাদের ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এবারো ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ঢাবির পরীক্ষা। ফলে গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষেও বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি গুচ্ছ পদ্ধতিতেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত