শিরোনাম
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হামাসের
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির নেতারা এই যুদ্ধের নাম দিয়েছেন ‘অপরেশেন আল-আকসা স্টর্ম’।
শনিবার দুপুরের আগে এক বিবৃতিতে হামাসের শীর্ষ নেতা মোহাম্মেদ দেইফ বলেন, ‘আমরা অপারেশন আল-আকসা স্টর্ম শুরু করেছি। শনিবার ভোর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিণ্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকটে ছুড়েছি। ইসরায়েলকে আমরা উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশপ্রেমিক সব ফিলিস্তিনিকে এই যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।’
বেশ কিছু আততায়ী হামলা থেকে বেঁচে যাওয়া মোহাম্মেদ দেইফি গত কয়েক বছর ধরে কখনও জনসম্মুখে আসেন না, তিনি কোথায় থাকেন— তা ও জানে কেবল গোষ্ঠীর খুব গুরুত্বপূর্ণ সদস্যরা। শনিবার যে বিবৃতিটি প্রচার করা হয়েছে, সেটি ছিল তার রেকর্ডকৃত বক্তব্য।
গত কয়েক সপ্তাহ গাজা ও পশ্চিম তীর সীমান্তে ইসরায়েল- ফিলিস্তিন উত্তেজনা চলার পর শনিবারের এই রকেট হামলা শুরু করল হামাস।
কানাডার ৪১ কূটনীতিককে সরিয়ে নিতে বললো ভারত
আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে ভারত। মূলত কানাডার খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর উত্তর আমেরিকার এই দেশটির সঙ্গে ভারতের কূটনৈতিক উত্তেজনা চলছে।
মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ জন কূটনীতিককে অবশ্যই প্রত্যাবাসন করতে হবে বলে কানাডাকে জানিয়ে দিয়েছে ভারত।
গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।
নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত।
এই পরিস্থিতিতে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিনান্সিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের কূটনৈতিক অনাক্রম্যতা বা নিরাপত্তা প্রত্যাহার করার হুমকি দিয়েছে ভারত। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে এবং ভারত বলেছে- কানাডিয়ান কূটনীতিকদের মোট এই সংখ্যা থেকে ৪১ জন কমানো উচিত।
অবশ্য এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
প্রসঙ্গত, সম্প্রতি কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। সেসময় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো ‘বিশ্বাসযোগ্য কারণ’ রয়েছে।
ভারত ২০২০ সালে নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা করে এবং নিজ্জারকে হত্যায় জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোর আনা অভিযোগটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের বিরুদ্ধে ট্রুডোর এই অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে উভয় দেশ একে অপরের একজন করে কূটনীতিককে বহিষ্কার করে এবং পরে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করে ভারত।
করোনার টিকা আবিষ্কারে অবদান রেখে চিকিৎসায় নোবেল পেলেন ২ জন
অত্যাধুনিক এমআরএনএ করোনা টিকা আবিষ্কারে বিশেষ অবদান রাখার জন্য ২০২৩ সালে চিকিৎসা খাতে নোবেল পুরস্কার জয় করলেন ক্যাথিলন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান। আজ সোমবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে।
করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির নাম ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। এই প্রযুক্তিতে টিকা প্রস্তুতে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয় না। বরং ব্যবহার করা হয় এক ধরনের প্রোটিন, যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
https://twitter.com/NobelPrize/status/1708780262883017166?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1708780262883017166%7Ctwgr%5E4b3cec80a18c0e9f49056ed1ac10e08364b3934c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F226684
১৯০১ সাল থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তারপর থেকে এ পর্যন্ত মোট ১১৩ জন এই খাতে বিশেষ অবদানের জন্য নোবেল জিতেছেন। এই নোবেলজয়ীদের মধ্যে ১২ জন নারী।
এই শাখায় নোবেলজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ চিকিৎসাবিজ্ঞানীর নাম ফ্রেডরিখ জি. ব্যান্টিং। ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য অতি জরুরি উপকরণ ইনসুলিনের আবিষ্কারের সুবাদে ১৯২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে নোবেল জেতেন ব্যান্টিং। আর সবচেয়ে বেশি বয়সে এই শাখায় নোবেলজয়ীর নাম পিটন রাউস। দেহে টিউমার সৃষ্টিকারী ভাইরাস শনাক্তের সুবাদে ১৯৬৬ সালে যখন পিটন নোবেল পুরস্কার জয় করেন, সে সময় তার বয়স ৮৭ বছর।
৪০ বছর ধরে অপেক্ষা করছি, আর নয়: ইইউকে এরদোগান
ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে তুরস্ক ৪০ বছর ধরে অপেক্ষা করছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আর অপেক্ষা নয়।
তিনি বলেছেন, ইইউতে যোগ দিতে আর নতুন কোনো শর্ত বা দাবি তুরস্ক মেনে নেবে না।
সোমবার তুরস্কের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে আমরা সব ধরনের অঙ্গীকার পূরণ করেছি। কিন্তু তারা এখনও আমাদের জোটের অন্তর্ভুক্ত করেনি।
এরদোগানের ক্ষোভের আরও একটা কারণ রয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপের মানবাধিকার আদালত এক রায়ে তুরস্কের বিষোদগার করেছে। ২০১৬ সালের অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকায় তুরস্ক সম্প্রতি তাকে সাজা দিয়েছে। এরদোগান মনে করেন যুক্তরাষ্ট্রের আশকারায় ফতুল্লা গুলেনের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে ওই শিক্ষক জড়িত আছেন।
এত দিন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক। এর আগে এরদোগান বলেছিলেন, ‘(তুরস্ক) বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না।’
৫ ফুট লম্বা চুলের কারণে গিনেস বুকে ভারতীয় কিশোর
পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের অধিকারী হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল। বর্তমানে তার চুলের দৈর্ষ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। মজার বিষয় হলো এই পুরুষ কিশোর এ পর্যন্ত কখনো চুল কাটেননি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী চাহাল। চুল পরিষ্কারের জন্য মাথা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় তাকে। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয়। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই তার একদিনের মতো সময় লেগে যায়।
চাহাল শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। চাহালের পরিবার এবং তার অনেক বন্ধু শিখ; তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই।
গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে চাহালকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন তিনি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য