শিরোনাম
বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ
বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ১ যোগ্যতা: ন্যূনতম বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা: হিসাবরক্ষণ কাজে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
যেভাবে আবেদন: প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতার সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে।
আবেদন ফি: প্রতি পদের জন্য ৩০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ‘বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন শিরোনামে’ জনতা ব্যাংক লিমিটেড, কাকরাইল শাখা, ঢাকা-এর অনুকূলে জমা দিতে হবে। ব্যাংক ড্রাফট/পে অর্ডার আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কমিশনার, বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন, ৫৪ ইনার সার্কুলার রোড, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২২।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহযোগী অধ্যাপক বিভাগ ও পদসংখ্যা: কীটতত্ত্বে ১ জন এবং উদ্ভিদ রোগতত্ত্বে ১ জন। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
২. পদের নাম: সহকারী অধ্যাপক বিভাগ ও পদসংখ্যা: ফসল উদ্ভিদবিদ্যা-১, কীটতত্ত্ব-১, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-২, মৃত্তিকাবিজ্ঞান-১, মেডিসিন-১, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি-১, অ্যাগ্রি বিজনেস-১ এবং গ্রামীণ উন্নয়ন-১। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৩. পদের নাম: প্রভাষক বিভাগ ও পদসংখ্যা: কৃষিতত্ত্ব-১, অ্যাগ্রো প্রসেসিং-১, ফিশারিজ টেকনোলজি-১, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি-১, অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স-১, কৃষি অর্থ সংস্থান ও সমবায়-১, পরিসংখ্যান-১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন যেভাবে আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২২।
বুয়েটে চাকরি, নেবে ৫২ জন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি বিভাগে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (ক) সহযোগী অধ্যাপকের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (খ) সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ) লেকচারারের ৫টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ২. পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (ক) সহযোগী অধ্যাপকের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (খ) লেকচারারের ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ৩. যন্ত্রকৌশল বিভাগ (ক) সহকারী অধ্যাপকের ৪টি অস্থায়ী পদ বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (খ) লেকচারারের ৩টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ৪. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ক) সহকারী অধ্যাপকের ৪টি পদ, ১টি স্থায়ী পদ ও ৩টি অস্থায়ী বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (খ) লেকচারারের ৪টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. বস্তু ও ধাতব কৌশল বিভাগ (ক) সহকারী অধ্যাপকের ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (খ) লেকচারারের ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ৬. নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (ক) সহকারী অধ্যাপকের ১টি অস্থায়ী পদ বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (খ) লেকচারারের ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ৭. ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা ৮. পুরকৌশল বিভাগ লেকচারারের ৪টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ৯. কেমিকৌশল বিভাগ লেকচারারের ২টি অস্থায়ী পদ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
১০. পদার্থবিজ্ঞান বিভাগ লেকচারারের ২টি অস্থায়ী পদ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ১১. গণিত বিভাগ লেকচারারের ১টি অস্থায়ী পদ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ১২. রসায়ন বিভাগ লেকচারারের ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ১৩. পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ লেকচারারের ১টি অস্থায়ী পদ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ১৪. নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ লেকচারারের ৩টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ১৫. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ লেকচারারের ৪টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা ১৬. বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ লেকচারারের ২টি অস্থায়ী পদ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যেভাবে আবেদন: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে সব অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৫ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম https://regoffice.buet.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি: সহযোগী অধ্যাপক পদের জন্য ১০০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৭৫০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় জমা দিয়ে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপ জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জুলাই ২০২২।
গণস্বাস্থ্য কেন্দ্রে কক্সবাজারে চাকরি, বেতন ১,৩০,০০০
গণস্বাস্থ্য কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রকল্পের সাপোর্ট সার্ভিসে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি/ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: হেড অব অপারেশন (সাপোর্ট সার্ভিস) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সিএ (সিসি) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সংস্থা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলাদেশের শ্রম আইন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম কর্মস্থল: কক্সবাজার বেতন: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার টাকা।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ কভার লেটার ও সিভি ই-মেইলে বা সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে ও খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার, গণস্বাস্থ্য কেন্দ্র, ৪০/এ, মুক্তিযোদ্ধা সরণি, পুরানা সায়মন রোড, বাহারছড়া, কক্সবাজার-৪৭০০। ই-মেইল: hrgkmi2018@gmail.com।
আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই ২০২২
আইআরসিতে কক্সবাজারে চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন প্রায় আড়াই লাখ
মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মিল অ্যান্ড গ্র্যান্টস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: ম্যানেজার—এসএপি অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাপোর্ট বিভাগ: মিল অ্যান্ড গ্র্যান্টস পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সমাজবিজ্ঞান, রিসার্চ বা এ ধনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। রিসার্চ, ডেটা অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্টে তিন থেকে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিস বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ জুলাই ২০২২।
২. পদের নাম: গ্র্যান্টস কো–অর্ডিনেটর বিভাগ: গ্র্যান্টস পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/আন্তর্জাতিক সম্পর্ক/ডেভেলপমেন্ট স্টাডিজ/ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো মানবাধিকার/উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫–৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৩ বছর সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কপিরাইট ও এডিটিংয়ের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ডেভেলপিং বাজেট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট/মনিটরিং ও রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (এই চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিস বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২ লাখ ৪২ হাজার ৫২৮ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা ও মুঠোফোন বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ জুলাই ২০২২।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য