ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২২ ১১:১৭
নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ। ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাগুলো হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে)।

শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।

বয়স ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ১৭-২০ বছর।

ট্রেড-২ (বিশেষ পেশা)-এর অন্যান্য যোগ্যতা

১. কুক পেশার জন্য উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে।

২. ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) পদের জন্য আগ্রহী প্রার্থীদের বুট মেরামত/সেলাইয়ে পারদর্শী হতে হবে।

৩. টেইলার পদের জন্য প্রার্থীদের সেলাইয়ের ওপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে।

৪. কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে।

৫. পেইন্টার/পেইন্টার ডেকোরেটর (পিজি) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে।

৬. ব্যান্ডসম্যান (বাদক) পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাশ ব্যান্ড (বিবি) ক্ল্যারিনেট, পাইপ ব্যান্ড (পিবি) ও ব্রাশ ব্যান্ড ট্রামপেটে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে।

যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সন ও জেলা কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

সুযোগ-সুবিধা চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন-ভাতা, পেনশনসহ বিনা মূল্যে আহার, বাসস্থান সুবিধা পাবেন। এ ছাড়া মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনা মূল্যে সরকারি পোশাক, ভর্তুকি মূল্যে রেশন এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আবেদনের সময় ২৩ জানুয়ারি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

বিস্তারিত জানতে অনলাইন আবেদন বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পরিচালক, পারসোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। ফোন করা যাবে এই নম্বরে—০১৫০০১২১১২১। এই লিংকে নিয়োগ-সংক্রান্ত তথ্য জানা যাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ, বেতন ২,৫০,০০০

    নিজস্ব প্রতিবেদক
    ২০ জানুয়ারি, ২০২২ ১১:৪
    নিজস্ব প্রতিবেদক
    ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ, বেতন ২,৫০,০০০

    ঢাকা ওয়াসা শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তি ভিত্তিতে দুটি পদে লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

    পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: বিবিএ, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান বা সংশ্লিষ্ট অন্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ১২ বছর সিনিয়র পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    চাকরির ধরন: চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি। এরপর কর্মদক্ষতার ওপর মেয়াদ বাড়তে পারে। বয়স: কমপক্ষে ৫৫ বছর। বেতন: মাসিক বেতন ২,৫০,০০০। এ ছাড়া চালকসহ গাড়ির সুবিধা রয়েছে।

    আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২২।

    পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ফিন্যান্স পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি/ বেসরকারি খাতে কমপক্ষে ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১২ বছর সিএফও বা সিনিয়র পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

    চাকরির ধরন: চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি। এরপর কর্মদক্ষতার ওপর মেয়াদ বাড়তে পারে। বয়স: কমপক্ষে ৫৫ বছর। বেতন: মাসিক বেতন ২,৫০,০০০। এ ছাড়া চালকসহ গাড়ির সুবিধা রয়েছে।

    আবেদনের শেষ সময়: আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২।

    যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

      নিজস্ব প্রতিবেদক
      ২০ জানুয়ারি, ২০২২ ১০:৫১
      নিজস্ব প্রতিবেদক
      শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

      শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই পদের এমসিকিউ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

      বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের এমসিকিউ পরীক্ষা ২৪ জানুয়ারি বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া এস্টিমেটর পদের পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

      সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৩২২ জন। এ পদের পরীক্ষা নেওয়া হবে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে।

      এস্টিমেটর পদে মোট পরীক্ষার্থী ১ হাজার ৯১৭ জন। এ পদের পরীক্ষা নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে।

      এমসিকিউ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

        নিজস্ব প্রতিবেদক
        ১৮ জানুয়ারি, ২০২২ ১৬:১৩
        নিজস্ব প্রতিবেদক
        সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

        দেশের অন্যতম পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ হোটেলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন, সশরীর বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

        পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। অটোক্যাড, টু–ডি বা থ্রি–ডি বিষয়ে জ্ঞান এবং সংশ্লিষ্ট কাজে ৫-৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা।

        যেভাবে আবেদন আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত এই careers.ppdac@panpacific.com ঠিকানায় ই–মেইল করা যাবে। এ ছাড়া সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে।

        ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা–১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

        আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২২, বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ২,২০,৪৫৭

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ জানুয়ারি, ২০২২ ১৬:৪
          নিজস্ব প্রতিবেদক
          আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ২,২০,৪৫৭

          মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জেন্ডার, ইকুয়ালিটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন (জিইডিআই) বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

          পদের নাম: জেন্ডার, ইকুয়ালিটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন কো–অর্ডিনেটর পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেন্ডার স্টাডিজ/হিউম্যান রাইটস/ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট/হিউম্যানিটারিয়ান অ্যাইড/রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান/নৃবিজ্ঞান/কালাচারাল স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উল্লিখিত পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার অ্যানালাইসিস, কোয়ালিটিটিভ ও কোয়ানটিটিভ রিসার্চ পদ্ধতি জানতে হবে। মেনটরিং দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

          কর্মস্থল: ঢাকা (আইআরসি অফিস) চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে) বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২ লাখ ২০ হাজার ৪৫৭ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ টাকা, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।

          যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

          আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২২।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত