ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৬ দিনে ৬০০ কোটি! বক্স অফিসে চলছে ‘পাঠান’ সুনামি

নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৩ ২০:৬
নিজস্ব প্রতিবেদক
৬ দিনে ৬০০ কোটি! বক্স অফিসে চলছে ‘পাঠান’ সুনামি

মুক্তির পর থেকে প্রতিদিনই শত কোটির ঘর ছুচ্ছে ‘পাঠান’। রীতিমতো ভুমিকম্প চলছে বক্স অফিসে।

পাঠান মুক্তির ষষ্ঠ দিনে আয় গিয়ে দাঁড়িয়েছে ৬০০ কোটিতে! থামাথামির কোনো নামগন্ধই নেই। এভাবে চলতে থাকলে চলতি সপ্তাহ শেষে হাজার কোটির গণ্ডি পার করে ফেলবে বলে বলাই চলে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ভারতীয় চলচ্চিত্র সমালোচক রমেশ বালা টুইটে জানিয়েছেন, ‘পাঠান’ প্রথম ছয় দিনে বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে ৬০০ কোটি কামিয়ে ফেলেছে। সোমবার শুধুমাত্র ভারত থেকে ‘পাঠান’-এর আয় হয়েছে ২৫ কোটি রুপি।

গত দুই বছর ধরে বলিউডের ছবিগুলো বক্স অফিসে নাকানিচুবানি খাচ্ছিল। অপরদিকে দক্ষিণের ছোট ও মাঝারি বাজেটের সিনেমাগুলোও হিন্দি মার্কেটে এসে দাপট দেখাচ্ছিল। অবশেষে কিং খানের হাত ধরে লাভের মুখ দেখল বলিউড। তাইতো দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলিউড।

https://twitter.com/rameshlaus/status/1620230879229665281?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1620230879229665281%7Ctwgr%5Ebadfe60f955a84a2f810c7a7729008b8b12cd8d7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fentertainment%2Fbollywood%2F170784

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সেলফি তুলতেই ভক্তের মোবাইল ছুড়ে ফেললেন রণবীর!

    নিজস্ব প্রতিবেদক
    ২৮ জানুয়ারি, ২০২৩ ১১:৩৮
    নিজস্ব প্রতিবেদক
    সেলফি তুলতেই ভক্তের মোবাইল ছুড়ে ফেললেন রণবীর!

    বলিউড পাড়ায় শান্ত স্বভাবের অভিনেতাদের অন্যতম রণবীর। তবে তার এমন ব্যবহারে তাজ্জব সবাই। শুক্রবার (২৭ জানুয়ারি) এমন কান্ড ঘটিয়েছেন রণবীর কাপূর।

    ভিডিওতে দেখা যায় অভিনেতাকে দেখামাত্র সেলফি তোলার আবদার করে বসেন এক ভক্ত। প্রথমবার ছবি তোলার পর ফের দ্বিতীয় বার আবারো আবদার করেন সেই ভক্ত। তাকে নিরাশ না করে হাসিমুখে ছবিও তোলেন অভিনেতা। তারপরই আচমকা সেই ভক্তের ফোন দেখতে চেয়ে হাতে নিয়ে পিছনে ছুড়ে ফেলে দেন রণবীর।

    মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে। অভিনেতার এমন রূপ দেখে নিন্দার ঝড় নেটমাধ্যমে। ‘অহঙ্কারী’, ‘বদমেজাজি’র তকমা দেওয়া হয়েছে রণবীরকে। কিন্তু কী কারণে এমন ব্যবহার অভিনেতার?

    কেউ বলেছেন, ‘নিশ্চয়ই মজা করছিলেন রণবীর।’ কারও ধারণা, এটি রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রচারের কোনও কৌশলের অঙ্গ।

    রণবীরের এমন ব্যবহারে অপ্রতাশিত সবার কাছেই। অভিনেতাকে নিয়ে নিন্দার ঝড় নেটমাধ্যমে। অভিনেতার স্ত্রী আলিয়া ভট্টের উদ্দেশেও কেউ লেখেন, ‘স্বামীকে কিছু শিখিয়ে-পড়িয়ে পাঠাতে পারেন তো।’

    কিন্তু কী কারণে আচমকা এমন ব্যবহার করলেন, এ বিষয়ে মুখ খোলননি রণবীর।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

      নিজস্ব প্রতিবেদক
      ২৪ জানুয়ারি, ২০২৩ ১৯:১৮
      নিজস্ব প্রতিবেদক
      বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

      আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই দীর্ঘ বিরতীর পর বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। শাহরুখ ভক্তদের  দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশে সাড়ে ৭ হাজারের বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান’।

      সেই তালিকায় যোগ হতে চেয়েছিল বাংলাদেশর নামও। তবে শেষ পর্যন্ত জানা গেলো প্রায় ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না।

      সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশেও একই সময়ে মুক্তি দেওয়া যাবে কি না, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সে বিষয়ে জরুরি বৈঠক হয় তথ্য মন্ত্রণালয়ে। যেখানে হাজির ছিলেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাসহ চলচ্চিত্রকার কাজী হায়াৎ, হলমালিক ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার সুদীপ্ত কুমার দাস প্রমুখ।

      বৈঠক শেষে নিশ্চিত হয় কাল (২৫ জানুয়ারি) তো নয়ই, খুব দ্রুত সময়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কারণ, কাটেনি বহু আইনি জটিলতা।

      ফলশ্রুতিতে কিছুদিন ধরে চেষ্টা চালানো বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের চেষ্টাটাও আলোর মুখ দেখছে না।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        'পাঠান' বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে, সিদ্ধান্ত কাল

        নিজস্ব প্রতিবেদক
        ২৩ জানুয়ারি, ২০২৩ ২৩:১
        নিজস্ব প্রতিবেদক
        'পাঠান' বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে, সিদ্ধান্ত কাল

        ‘পাঠান জ্বর’-এ কাবু পুরো ভারত। অগ্রিম টিকিট বুকিংয়ে দর্শক চাপে ক্র্যাশ করেছে বুকিং অ্যাপ। বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্যও আসতে পারে সুখবর। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘পাঠান’। এবিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল।

        জানা গেছে, সাফটা চুক্তির আওতায় ছবিটি আনার চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেতে পারে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। ইতোমধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থা এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

        চিটি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার দুপুর ৩ টায় এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে মিটিং রয়েছে। সেই মিটিংয়ে নিশ্চিত হতে পারে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে কিনা। যদি মিটিংয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যায়, তাহলে এই ছবি সাফটা চুক্তির নীতিমালা অনুসারে ভারতে মুক্তির দুইদিন পরে বাংলাদেশে মুক্তি পাবে।

        উল্লেখ্য, সার্কচুক্তিভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে ইংরেজিতে সাফটা (SAFTA) বলা হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          একা আর একা নন, বিয়ে করেছেন তিনি!

          নিজস্ব প্রতিবেদক
          ২৩ জানুয়ারি, ২০২৩ ১৮:১
          নিজস্ব প্রতিবেদক
          একা আর একা নন, বিয়ে করেছেন তিনি!

          এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। ‍যদিও তাকে সর্বশেষ ২০১২ সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। এরমধ্যে একবার তিনি গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন।

          তবে এবার সংবাদের শিরোনাম হলেন শুভ সংবাদ দিয়ে। একা আর একা নন, বিয়ে করেছেন তিনি। সংবাদমাধ্যমে নিজেই তার বিয়ের কথা জানিয়েছেন।

          বিয়ের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাব।’ একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এইমুহুর্তে বাইরে এখন তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।

          দীর্ঘদিন পর্দার অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একা বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম। সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনও আছি।’

          প্রসঙ্গত, ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত