শিরোনাম
রকমারি ডটকম শিক্ষার্থীদের কাজের সুযোগ দিচ্ছে
রকমারি ডটকম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে সুযোগ বাবেন সেকেন্ড/ থার্ড ইয়ারে পড়ুয়া শিক্ষার্থীরাও। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার কেয়ার সার্ভিসের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টিম মেম্বার।
পদের সংখ্যা : ৮টি।
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে বিবিএ সেকেন্ড/থার্ড ইয়ারের পড়ুয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২২-২৮ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরষ উভয় আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় চাকরির আগ্রহ থাকতে হবে।
বেতন : মাসিক বেতন ৭০০০-৭৫০০ টাকা।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
জুনিয়র অফিসার নিচ্ছে আকিজ গ্রুপ, বিস্তারিত জানতে ক্লিক করুন
আকিজ ফুড অ্যান্ড বেভারিজ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইন্সটিটিউশনাল সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : মার্কেটিং বিষয়ে স্নাতক পাস করতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট মার্কেটিং, করপোরেট সেলস, এমফসিজি সেলস অ্যান্ড মার্কেটিং, ইন্সটিটিউশনাল সেলস মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২৫-৩২ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর সিলেটে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, টিএ, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব-ভাতা প্রদান করা হবে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
৪৫ হাজার বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার সার্ভিসে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ।
পদের সংখ্যা : ২০।
আবেদন যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য ও লেভেল বা এ লেভেল পাস করতে হবে। বিদেশি ডিগ্রিও গ্রহণযোগ্য হবে।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এয়ারলাইন, হোটেল সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ৩২ বছর।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৮০০০-৪৫০০০ হাজার টাকা। এছাড়া মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
এইচএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি, বেতন ১৮ হাজার
আকিজ গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিড়ি ফ্যাক্টরিতে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অফিস সহকারী।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে হাতের লেখা সুন্দর হতে হবে। অধ্যয়নরত ও উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের আবেদন করার দরকার নেই।
পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১৮০০০ টাকা। সঙ্গে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও চিকিৎসা সেবা সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে hrd@akijgroup.org এই ঠিকানায়। মেইল বক্সে অবশ্যই পদের নাম লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

নন-ক্যাডার পদে পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ২৯৫৩ জন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে নন-ক্যাডার পদে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে লোকবল নিয়োগে বিষয় উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে ২ হাজার ৯৫৩ জন নিয়োগ দেওয়া হবে। এরমধে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স। কারা অধিদপ্তরে নেওয়া হবে ৫৫ জন ডিপ্লোমা নার্স।
এছাড়া রেল মন্ত্রণালয়ে নেওয়া হবে ৫২ জন উপসহকারী প্রকৌশলী (স্টোর), ৮৫ জন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০৫ জন উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ট্রেন এক্সামিনার/ড্রইং), ৩৫ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ৩১ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ১১ জন উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), ৮ জন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টিমেটর), ১৫ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ৭১ জন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/টেলিকমিউনিকেশন), একজন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টেট) ও ২ জন উপসহকারী প্রকৌশলী (মেরিন)।
পাট অধিদপ্তরে ১ জন উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ১০ জন মোটরযান পরিদর্শক ও মন্ত্রিপরিষদ বিভাগে ১ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
আবেদন যেভাবে : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬ষ্ঠ গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১১তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়: ৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য