ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মেট্রোরেলে চাকরি, বয়স ৬২ হলেও আবেদন

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২২ ৮:২৭
নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলে চাকরি, বয়স ৬২ হলেও আবেদন

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৯ পদে মোট ২৬ জন লোক নেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে প্রার্থীর বয়স ৬২ বছর হলেও আবেদন করতে পারবেন।

১. পদের নাম: জেনারেল ম্যানেজার (স্টোরস অ্যান্ড প্রকিউরমেন্ট) পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন গ্রেড: ৪ ২. পদের নাম: জেনারেল ম্যানেজার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন) পদসংখ্যা: ১ যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন গ্রেড: ৪ ৩. পদের নাম: জেনারেল ম্যানেজার (রোলিং স্টোক) পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন গ্রেড: ৪ ৪. পদের নাম: জেনারেল ম্যানেজার (ইলেকট্রিক্যাল) পদসংখ্যা: ১ যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন গ্রেড: ৪

৫. পদের নাম: জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদসংখ্যা: ১ যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি। বেতন গ্রেড: ৪ ৬. পদের নাম: প্রিন্সিপাল এমআরটি ট্রেনিং সেন্টার পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন গ্রেড: ৪ ৭. পদের নাম: ম্যানেজার (পারমানেন্ট ওয়ে অ্যান্ড সিভিল) পদসংখ্যা: ১ যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন গ্রেড: ৬ ৮. পদের নাম: চিফ ট্রাফিক কন্ট্রোলার পদসংখ্যা: ২ যোগ্যতা: বিজ্ঞান অনুষদে স্নাতক ডিগ্রি। বেতন গ্রেড: ১০

৯. পদের নাম: চিফ ক্রিউ কন্ট্রোলার পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১০. পদের নাম: চিফ ডিপোট কন্ট্রোলার পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১১. পদের নাম: চিফ ড্রাইভিং ইন্সপেক্টর পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১২. পদের নাম: চিফ ট্রাকশন পাওয়ার কন্ট্রোলার পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১৩. পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ইন্সপেকশন মনিটরিং) পদসংখ্যা: ২ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১৪. পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ইলেকট্রিক্যাল) পদসংখ্যা: ২ যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১৫. পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (আরএস মেকানিক্যাল) পদসংখ্যা: ৪ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০

১৬. পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (মিল রাইট) পদসংখ্যা: ১ যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১৭. পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ওসিএস মনিটরিং) পদসংখ্যা: ১ যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১৮. পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ই অ্যান্ড এম) পদসংখ্যা: ২ যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০ ১৯. পদের নাম: সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (স্টোরস) পদসংখ্যা: ২ যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন গ্রেড: ১০

যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এই ওয়েবসাইটে (http://dmtcl.gov.bd) পাওয়া যাবে। আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), প্রবাসীকল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আবেদন ফি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১-৭ নম্বর পদের জন্য ১৫০০ টাকা এবং ৮-১৯ নম্বর পদের জন্য ১০০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে পাঠিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ এপ্রিল

প্রাসঙ্গিক
    মন্তব্য

    যমুনা অয়েল কোম্পানিতে চাকরি, ১১ পদে নেবে ১৭ জন

    নিজস্ব প্রতিবেদক
    ২১ মার্চ, ২০২২ ২০:৫১
    নিজস্ব প্রতিবেদক
    যমুনা অয়েল কোম্পানিতে চাকরি, ১১ পদে নেবে ১৭ জন

    যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১১টি পদে মোট ১৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। ডাকে বা কুরিয়ারে আবেদন করা যাবে না। আবেদন করা যাবে ৩০ মার্চ পর্যন্ত।

    পদের নাম ও পদসংখ্যা ১. সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস)-২ ২. সিনিয়র অফিসার (মেইনটেন্যান্স)-১ ৩. সিনিয়র অফিসার (অপারেশন্স)-১ ৪. অফিসার (কনফিডেনশিয়াল)-৫ ৫. অফিসার (হিউম্যান রিসোর্স)-১ ৬. অফিসার (টেকনিক্যাল সার্ভিসেস)-১ ৭. জুনিয়র অফিসার (সেলস)-১ ৮. জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস ফাইন্যান্স)-২ ৯. জুনিয়র অফিসার (পার্চেজ)-১ ১০. জুনিয়র অফিসার (প্ল্যানিং অ্যান্ড ইকোনমিকস)-১ ১১. জুনিয়র অফিসার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট)-১

    আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

    আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা (http://jocl.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩০ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শাবিপ্রবি নেবে প্রভাষক, বেতন ২২,০০০-৫৩,০৬০

      নিজস্ব প্রতিবেদক
      ২১ মার্চ, ২০২২ ২০:৪৮
      নিজস্ব প্রতিবেদক
      শাবিপ্রবি নেবে প্রভাষক, বেতন ২২,০০০-৫৩,০৬০

      শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক পদে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

      পদের নাম: প্রভাষক বিভাগ: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি পদসংখ্যা: ১ যোগ্যতা: প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। তবে ২০০১, ২০০২ ও ২০০৩ সালে এসএসসি বা সমমান এবং ২০০৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো একটি পরীক্ষার ফলাফলের সিজিপিএ শিথিলযোগ্য, তবে তা সিজিপিএ-৩.২৫-এর নিচে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

      আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানা সংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

      আবেদন ফি: বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর প্রভাষক পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে আবেদনের সঙ্গে মূল কপি সংযুক্ত করতে হবে।

      আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

      আবেদনের শেষ তারিখ: আগামী ৪ এপ্রিল ২০২২।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বুয়েটে ৪৬ হাজার টাকা বেতনে চাকরি, অফিস সপ্তাহে তিন দিন

        নিজস্ব প্রতিবেদক
        ২১ মার্চ, ২০২২ ১৯:৪৬
        নিজস্ব প্রতিবেদক
        বুয়েটে ৪৬ হাজার টাকা বেতনে চাকরি, অফিস সপ্তাহে তিন দিন

        বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে স্থপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।

        পদের নাম: স্থপতি পদসংখ্যা: ১ যোগ্যতা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: খণ্ডকালীন অফিস সময়: সপ্তাহে তিন দিন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা। বেতন ও সুযোগ-সুবিধা: সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৬,৪৪০ টাকা। এ ছাড়া বছরে একটি নববর্ষ ভাতা ও দুটি উৎসব ভাতা রয়েছে।

        আবেদন যেভাবে প্রার্থীকে সাদা কাগজে নাম, মাতার নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও মুঠোফোন নম্বর উল্লেখ করে সব সনদের সত্যায়িত কপি এবং নিজ ঠিকানাসংবলিত ফেরত খামসহ আবেদনপত্র পাঠাতে হবে।

        আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

        আবেদনের শেষ তারিখ: আগামী ৬ এপ্রিল।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কমিউনিটি ব্যাংকে চাকরি, লাগবে অভিজ্ঞতা

          নিজস্ব প্রতিবেদক
          ২০ মার্চ, ২০২২ ১৭:৩
          নিজস্ব প্রতিবেদক
          কমিউনিটি ব্যাংকে চাকরি, লাগবে অভিজ্ঞতা

          বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধিভুক্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

          পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার পদসংখ্যা: অনির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস, ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক ব্যাংকে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট পদে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট, এসএমই ও রিটেইল বিজনেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ক্রেডিট, ফেরন ট্রেড ও জেনারেল ব্যাংকিং জানতে হবে। প্রার্থীদের স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ, যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসে দক্ষ হতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে

          আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।

          আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২২।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত