ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সৌদির পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম বাদ

নিজস্ব প্রতিবেদক
৩১ মে, ২০২৪ ১৪:২৩
নিজস্ব প্রতিবেদক
সৌদির পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম বাদ

সৌদি আরবের পাঠ্যবইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে। ইম্পেক্ট-সি নামের একটি ইসরাইলি এনজিও সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর- মিডল ইস্ট আই।

গত পাঁচ বছরে সৌদির পাঠ্যবই গুলোতে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি।

ইম্পেক্ট-সি নামের সংস্থাটি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রকাশ হওয়া ৩৭১টি পাঠ্যবই পর্যালোচনা করেছে।

সংস্থাটি খুঁজে বের করেছে বইগুলো থেকে কী কী বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে।

এই গবেষণায় দেখা গেছে, দ্বাদশ শ্রেণির সামাজিক শিক্ষার একটি বই যেটিতে ‘ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ’ নামের বিষয় ছিল। সেই বইটি ২০২৩ সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে।

আরেকটি বই যেটি এখনো পড়ানো হচ্ছে, কিন্তু সেটি থেকে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জীবনে সফল হতে বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়: ঋষি সুনাক

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ মে, ২০২৪ ১৯:১৩
    নিজস্ব প্রতিবেদক
    জীবনে সফল হতে বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়: ঋষি সুনাক

    সম্প্রতি জীবনদর্শন এবং বিশ্ববিদ্যালয় পড়ার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বহুল ব্যবহৃদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী সুনাকের পক্ষে-বিপক্ষে বাহারী ক্যাপশনে সেই পোস্ট শেয়ার করছেন।

    ওই পোস্টে ঋষি সুনাক লিখেছেন, জীবনে সফল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া জরুরি নয়।

    সাধারণ কোনো মানুষ এ কথা বললে মেনে নেওয়া যায় সহজেই। কিন্তু খোদ যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে এ কথা কতটা মানানসই তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

    বাংলাদেশ সময় বুধবার রাত নয়টায় ঋষি সুনাক পোস্টটি করেছেন। বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ওই পোস্টটি শেয়ার করেছেন। একই সময়ে পোস্টটিতে কমেন্ট করেছেন আট হাজারের বেশি মানুষ।

    মূলত ব্যক্তিগত দর্শন থেকেই ঋষি সুনাক পোস্টটি করেছেন। মন্তব্যকারীদের মধ্যে কেউ কেউ ঋষি সুনাকের এ কথার সমালোচনা করেছেন। আবার কেউ কেউ তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আরেকজন লিখেছেন, জরুরি ভিত্তিতে আপনি ওষুধ নিন ।

    অন্য একজন লিখেছেন, জীবনে সফল হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রয়োজন নেই এ ধারণাটি বেশ বিভ্রান্তিকর। সফলতা বলতে আমরা কী বুঝি? যদি আমরা আর্থিক সাফল্যের কথা বলি, তবে যুক্তরাজ্যের বাকি জনসংখ্যার তুলনায় কতজন ড্রপআউট শিক্ষার্থী ধনী হতে পেরেছেন?

    ঋষি সুনাকের ওই পোস্টে একজন লিখেছেন, অথচ আপনি নিজেই চারটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে। আরেকজন লিখেছেন, আপনার এ উপদেশ সবার জন্য প্রযোজ্য নয়, এটি বিভ্রান্তিকর। আরেকজন লিখেছেন, শিক্ষা সর্বদা সফল হওয়ার প্রথম চাবিকাঠি, অন্য যেকোনো কিছু প্রতারণামূলক।

    ঋষি সুনাক নিজেও যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রিধারী। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সুনাক ব্রিটেনের চ্যান্সেলর অব এক্সচেকার (অর্থমন্ত্রী) হন। সুনাকের আর একটা পরিচয় হল, তিনি ভারতের বিখ্যাত শিল্পপতি ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির জামাতা। নারায়ণমূর্তির কন্যা অক্ষতার সঙ্গে তার আলাপ স্ট্যানফোর্ডেই, পরে তারা দু’জনে বিয়ে করেন।

    ধনী পরিবারের মেয়ে অক্ষতাকে বিয়ে করেছেন ঋষি সুনাক। তার এই পারিবারিক ব্যাপারে খোঁচা দিয়ে আরেকজন মন্তব্য করেছেন, সাফল্য আপনার সংজ্ঞার উপর নির্ভর করে। এটি ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। আপনি শিক্ষার মাধ্যমে, ব্যবসা করে, এমনকি কোনও ধনী মহিলাকে বিয়ে করেও সাফল্য পেতে পারেন।

    তবে ঋষি সুনাক ওই পোস্টে কারও মন্তব্যেরই উত্তর দেননি।

    ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির এই নেতা। তিনি প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী।

    গত ২ মে স্থানীয় সরকার নির্বাচনে হেরে যায় তার দল। এর দুই সপ্তাহের মাথায় দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুনাক। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে ২২ মে তিনি ঘোষণা দেন, আগামী ৪ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয় সপ্তাহ আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সুনাক।

    ঋষি সুনাক ২০১৫ সালে প্রথম উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির রিচমন্ড এলাকার এমপি হন। রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে তার। তেরেসা মে'র সরকারে ঋষি সুনাক স্থানীয় সরকার বিভাগে জুনিয়র মন্ত্রী হন। পরে বরিস জনসন ক্ষমতা নেওয়ার পর তাকে পদোন্নতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের চিফ সেক্রেটারি নিয়োগ করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী হন ঋষি সুনাক।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নির্বাচনে জিতলে ইলন মাস্ককে উপদেষ্টা বানাবেন ট্রাম্প

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ মে, ২০২৪ ১৮:৪১
      নিজস্ব প্রতিবেদক
      নির্বাচনে জিতলে ইলন মাস্ককে উপদেষ্টা বানাবেন ট্রাম্প

      সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে স্বদেশি ধনকুবের ইলন মাস্ককে হোয়াইট হাউজের উপদেষ্টা করতে পারেন। বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

      খবরে বলা হয়েছে, উভয় ধনকুবের মাস্কের এমন একটি ভূমিকা নিয়ে আলোচনা করেছেন, যা টেসলা সিইও’কে যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা এবং অর্থনৈতিক নীতিগুলোর ওপর আনুষ্ঠানিক প্রভাব বিস্তারের অনুমতি দেবে। এই ক্ষেত্রগুলো নিয়ে ইলন মাস্ক নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) প্রচুর কথা বলেন।

      উল্লেখ্য, ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে অতীতে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকলেও সম্প্রতি বেশ উন্নতি হয়েছে। তারা প্রতি মাসে বেশ কয়েকবার ফোনে কথা বলেন বলে শোনা যায়।

      এছাড়া ইলন মাস্ক এবং বিলিয়নিয়ার বিনিয়োগকারী নেলসন পেল্টজ প্রেসিডেন্ট জো বাইডেনের পুনর্নির্বাচনের প্রচারণায় সমর্থন না করতে অভিজাতদের উৎসাহিত করার একটি পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।

      ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান হিউজ সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামালে কে কী ভূমিকা পালন করবেন, তা তিনিই নির্ধারণ করবেন। তবে এটি ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছে এবং বিভিন্ন উপায়ে দেখানো হয়েছে যে, দেশের প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ নেতারা আমাদের অর্থনীতি পরিচালনা করতে বাইডেনের ব্যর্থতার কারণে তাদের শিল্পের ক্ষতি এবং সরকারি আমলাতন্ত্র ও অব্যাহত নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বিয়ের ১২ দিন পর স্বামী জানতে পারলেন তার স্ত্রী পুরুষ

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ মে, ২০২৪ ১১:৪২
        নিজস্ব প্রতিবেদক
        বিয়ের ১২ দিন পর স্বামী জানতে পারলেন তার স্ত্রী পুরুষ

        একে-অপরের সঙ্গে পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর এক বছরের বেশি সময় প্রেম, অতঃপর বিয়ে। তবে বিয়ের পর স্বামী জানতে পারলেন, তার স্ত্রী আসলে নারী নয়, পুরুষ! অবিশ্বাস্য হলেও এমনই বিরল ঘটনার মুখোমুখী হয়েছেন এক যুবক। বিয়ের ১২ দিনের মাথায় ২৬ বছর বয়সী স্বামী জানতে পারলেন, তিনি নারী নয় বরং একজন পুরুষকে বিয়ে করেছেন।

        পুলিশের কাছে ওই স্বামী অভিযোগ করেছেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে তার হবু বউয়ের সঙ্গে পরিচয়। তারপর শুরু হয় কথাবার্তা। এগিয়ে যায় সম্পর্ক। শুরু হয় ভালো লাগা। সেই ভালো লাগা যে কখন ভালোবাসায় রূপ নেয় তা তিনিও জানেন না। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় তারা ডেট করেছেন। তবে ওই তরুণী সবসময় ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতেন এবং দেখা হলে তার পুরো মুখ ঢেকে রাখতেন। প্রেমের এই তীব্র আকাঙ্ক্ষা একদিন রূপ নেয় সাক্ষাতে- আমরা দেখা করি। এরপর একদিন আমি আদিন্দা কানজাকে বলি, চলো আমরা বিয়ে করে ফেলি। সেও রাজি হয়ে যায়।

        ২০২৪ সালের এপ্রিলে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ে করার আগে ওই তরুণী জানিয়েছিলেন, তার মা-বাবা মারা গেছেন এবং বিয়েতে উপস্থিত থাকার মতো কোনো আপনজন তার নেই। এমন পরিস্থিতিতে চলতি বছরের ১২ই এপ্রিল স্বামী একের বাড়িতে অনাড়ম্বর ও ইসলামি রীতিতে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের পরেই দেখা দেয় বিপত্তি।

        বিয়ের পরেও নববধূ ক্রমাগত তার স্বামীর থেকে নিজের লুকিয়ে রাখতে থাকেন এবং গ্রামে স্বামীর পরিবার এবং বন্ধুদের সাঙ্গেও মেলামেশা করতে অস্বীকার করেন। এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার কারণ উল্লেখসহ নানা অজুহাতে স্বামীর একান্ত ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন তিনি।

        এভাবে চলতে থাকায় নববধূর আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তার স্ত্রীর বিষয়ে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেন স্বামী। বিভিন্ন সূত্রের মাধ্যমে তিনি তার স্ত্রীর পরিবারের ঠিকানা খুঁজে বের করেন। সব জানতে পেরে চোখ কপালে উঠে যায় তার। তিনি জানতে পারেন, নববধূর মা-বাবা উভয়েই জীবিত এবং সুস্থ রয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, তার স্ত্রী আসলে নারী নন। পুরুষ হয়েও নারীর বেশে এতদিন অভিনয় করে গেছেন।

        স্ত্রী আদিন্দা কানজা যে আসলে একজন পুরুষ সেটি প্রথম প্রকাশে আনে সাউথ চায়না মর্নিং পোস্ট। উপরের এ ঘটনাটি তুলে ধরেছে ওই গণমাধ্যমের একটি প্রতিবেদন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, কানজার প্রকৃত নাম ইএসএইচ। ‘প্রতারক’ এই যুবকের মা-বাবার দাবি, তারা তাদের সন্তানের বিয়ে সম্পর্কে কিছুই জানেন না।

        পুলিশের কাছে অভিযোগের পর ওই 'নববধূকে' প্রতারণার অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বিয়ের ছবিতে অভিযুক্ত ওই নববধূকে সত্যিকারের নারীর মতোই দেখাচ্ছে। তার কণ্ঠস্বরও কোমল, ফলে তাকে সন্দেহ করার কোনো কারণ ছিল না। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই প্রতারক পুরুষ (নববধূ) স্বীকার করেছেন, সে আসলে অর্থ হাতিয়ে নিতেই ভয়ংকর এ প্রতারণার ফাঁদ পাতে।

        এই ঘটনাটি ঘটেছে মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়াতে। দেশটির আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে প্রতারণার দায়ে চার বছরের জেল হতে পারে ওই নববধূর।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো স্পেন

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ মে, ২০২৪ ১৭:৪৭
          নিজস্ব প্রতিবেদক
          ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো স্পেন

          ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন। আজ মঙ্গলবার (২৮ মে) স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। খবর আল জাজিরার।

          জানা গেছে, দেশটির মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। স্প্যানিশ সরকারে মুখপাত্র পিলার অ্যালেগ্রিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

          পিলার আলেগ্রিয়া বলেছেন, ‘মন্ত্রিসভা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যার উদ্দেশ্য হলো—ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।’

          ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সবাই শান্তি অর্জন করতে চাই তবে...ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি অপরিহার্য প্রয়োজন।’ এ সময় তিনি জানান, পূর্ব জেরুজালেম হবে এই রাষ্ট্রের রাজধানী।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত