ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতের স্মরনে মোমবাতি প্রজ্বলন

জেলা প্রতিনিধি
২৪ জুলাই, ২০২৫ ১৪:৪২
জেলা প্রতিনিধি
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতের স্মরনে মোমবাতি প্রজ্বলন

মৌলভীবাজার জেলা শহীদ স্মৃতিস্তম্ভে উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার পক্ষ থেকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তে দূর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।


বুধবার (২৩শে জুলাই) সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি জহরলাল দত্ত, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষী মোহন্ত সহ সকল সংগঠন সমূহের সদস্যবৃন্দরা।


মন্তব্য

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
২৩ জুলাই, ২০২৫ ১৫:৩৩
জেলা প্রতিনিধি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ভারতে পালিয়ে যাওয়ার সময়  গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তাররকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুস সামাদ আজাদ।

 

বুধবার (২৩শে জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।


জানা যায়, আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টা চলমান মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা আকিব আলীর ছেলে।


ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টি মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল ইমিগ্রেশন পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, ইমিগ্রেশনে খবর ছিল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন আব্দুস সামাদ আজাদ। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।


বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

    অনলাইন ডেস্ক
    ২৩ জুলাই, ২০২৫ ১২:১৫
    অনলাইন ডেস্ক
    নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

    নাটোরে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক চাপায় মাইক্রোবাসের ৫ যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং আহত দুজনকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যান। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রামের আইড়মারী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের জেলার বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রীজ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।


    এতে ট্রাক চাপায় ঘটনা স্থালে মাইক্রোবাসের যাত্রী চার নারীসহ ৫ জন নিহত হন। হতাহতদের তাৎক্ষণিক পরিচয় না পাওয়া গেলেও তারা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।


    বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ওয়ার্ড বিএনপির সা. সম্পাদক পরিচয়ে চাঁদা দাবি, না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম!

      অনলাইন ডেস্ক
      ২৩ জুলাই, ২০২৫ ১১:৩৪
      অনলাইন ডেস্ক
      ওয়ার্ড বিএনপির সা. সম্পাদক পরিচয়ে চাঁদা দাবি, না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম!

      ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ।


      বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা তৌহিদ মিয়াকেও কুপিয়েছে চাঁদাবাজরা।


      এ ঘটনায় আহত প্রবাসী সামদানীর পিতা রহিছ মিয়া বাদী হয়ে গত ২১ জুলাই পাঁচজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন। গুরুতর আহত প্রবাসী সামদানী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


      মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি করে আসছিল রকিব মিয়া। এ নিয়ে ভয়ে মুখ খুলত না স্থানীয় মানুষ। চাঁদাবাজির বিষয়ে বিভিন্ন অভিযোগ আসে রকিবের চাচাতো ভাই বিএনপি নেতা তৌহিদের কাছে।


      একাধিকবার তৌহিদ চাঁদাবাজি না করতে সতর্ক করে রকিবকে। কিন্তু রকির তাতে কোনো কর্ণপাত করেনি। ঘটনার একমাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন প্রবাসী সামদানী। দেশে আসার পর থেকেই তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল রকিব ও তার লোকজন। পরে সামদানী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রকিব ও তার লোকজন তার ওপর হামলা চালায়। এসময় সামদানীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বিএনপি নেতা তৌহিদ মিয়া।


      এ বিষয়ে আহত বিএনপি নেতা তৌহিদ মিয়া বলেন, ৫ আগস্টের পর থেকে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিল রকিব। দলের বদনাম হবে ভেবে আমি তাকে একাধিকবার সতর্ক করেছি। কিন্তু সে তা শোনেনি। সর্বশেষ এই প্রবাসীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। দিতে অস্বীকৃতি করায় তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বাঁধা দেওয়ায় আামকেও কুপিয়েছে।


      তিনি আরো বলেন, এসব লোক বিএনপির বদনাম করছে। এরা দলে থাকলে দলের ক্ষতি হবে। চাঁদাবাজদের কোনো ঠাঁই বিএনপিতে হবে না।


      এ বিষয়ে অভিযুক্ত রকিবের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।



      নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় কোর্টে মামলা দায়ের হয়েছে। কোর্ট থেকে যে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


      প্রাসঙ্গিক
      মন্তব্য

      স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাটে দুদকের অভিযান

      অনলাইন ডেস্ক
      ২২ জুলাই, ২০২৫ ২১:১১
      অনলাইন ডেস্ক
      স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাটে দুদকের অভিযান

      নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জয়পুরহাট কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ।

      সোমবার (২২ জুলাই) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ে দুদকের অভিযান পরিচালিত হয়।

      দুদক, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁরে একটিএনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

      এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা কালীন সময়ে এনফোর্সমেন্ট টীম প্রথমে নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাট এর সাথে কথা বলে। এরপর অভিযোগ সংশ্লিষ্ট জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন পার্বতীপুর হতে শিবসমুদ্র পর্যন্ত ৫০০ মিটার রাস্তা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি সংগ্ৰহ করে। 

      উল্লেখ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের ঠিকাদারদের বিল প্রদান এবং টেন্ডার অনুমোদনে ঘুষ দাবি সহ নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা যায়


      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত