শিরোনাম
নেপালে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকার মৃত্যু
গতকাল (১৬ জানুয়ারি) নেপালে ৭২ আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়। পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন দেশটির লোক ঘরানার জনপ্রিয় গায়িকা নীরা ছান্তিয়াল। দুর্ঘটনায় অন্যদের সঙ্গে তিনিও প্রাণ হারান।
মরদেহ শনাক্ত করে বিষয়টি নিশ্চিত করেছেন নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান।
নিহত গায়িকার বোন হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষে ওই বিমানে চড়ে পোখরা যাচ্ছিলেন নীরা। রোববার (১৫ জানুয়ারি) পোখরায় নারী-পুরুষদের একটি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা ছিল নীরার।
মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে গায়িকা লিখেছিলেন, ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’ কিন্তু বিমান দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেলো।
বিধ্বস্ত বিমানে কোন বাংলাদেশি ছিলেন না : বিমানবন্দরের প্রধান
নেপালে সকালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু নিয়ে বিমানটি দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন অঞ্চল পোখারায় যাচ্ছিল।
নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানের মোট ৭২ আরোহীর মধ্যে ১৫ জন ছিলেন বিদেশি। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।
বিষয়টি নিশ্চিত করেছেন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বিক্রম গৌতম। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত হওয়া অস্ট্রেলিয়ান, দক্ষিণ কোরিয়ান, রাশিয়ান, আর্জেন্টাইন এবং আইরিশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো বাংলাদেশি ওই বিমানে ছিলেন না।
এদিকে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর এখন পর্যন্ত ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
টুইটার হোয়াটসঅ্যাপ ব্যবহারের দায়ে সৌদি আরবে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আওয়াদ আল-কুরনি নামে এক সংস্কারবাদী প্রফেসরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার অপরাধ তিনি টুইটার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এবং খবর শেয়ার করে সৌদির বিরুদ্ধে ‘নাশকতা’ করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়াদ আল-কুরনিকে ২০১৭ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। ওই বছর সংস্কারবাদীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
আল-কুরনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর বিস্তারিত গার্ডিয়ানকে জানিয়েছেন তার ছেলে নাসের আল-কুরনি। গত বছর সৌদি ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি। নাসের জানিয়েছেন, যুক্তরাজ্যে এখন রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রত্যাশায় আছেন।
সৌদির সংবাদমাধ্যমগলোতে আল-কুরনিকে একজন ‘বিপজ্জনক’ ধর্মীয় শিক্ষক হিসেবে দেখানো হয়। তবে সংস্কারবাদীরা দাবি করেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যাকে টুইটারে প্রায় ২০ লাখ মানুষ ফলো করতেন।
এর আগে টুইটার ব্যবহার করায় গত বছর সালমা-আল-শিহাব নামে এক নারীকে ৩৪ বছর এবং নোরা-আল-কাহতানি নামে অপর এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গার্ডিয়ান আরও জানিয়েছে, নিজ নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে অদৃশ্য নিষেধাজ্ঞা দিয়ে রাখলেও, টুইটার ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে সৌদি সরকার। যে বিনিয়োগের পরিমাণ বছর বছর বৃদ্ধি পাচ্ছে। [সূত্র: দ্য গার্ডিয়ান]
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের মডেল গ্যাব্রিয়েল
৭১তম মিস ইউনিভার্স আসরে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন।
৮৪ জন প্রতিযোগীকে টপকে এবারের শ্রেষ্ঠত্বের খেতাব জেতেন টেক্সাসের এ মডেল। এবারের আসরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।
গ্যাব্রিয়েলের জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্তঃ নিহত বেড়ে ৪০
দক্ষিণ এশিয়ার দেশ নেপালে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত প্লেনটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।
রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় প্লেনটি বিধ্বস্ত হয়। রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে নেপালের বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন।
নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা বলেছেন, ‘উদ্ধার অভিযান চলছে। (দুর্ঘটনার সময়) আবহাওয়া পরিষ্কার ছিল।’
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য