শিরোনাম
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ৩২ পদে চাকরি
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: থেরাপি সহকারী পদসংখ্যা: ১২ (সাধারণ কোটায় ৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন) যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাসসহ সিএইচডিআরপি কোর্সসম্পন্ন হতে হবে। বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পাসসহ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা ২.৫-এর নিচে জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন: ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
২. পদের নাম: টেকনিশিয়ান-১ পদসংখ্যা: ৩ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস। অডিওমেট্রি বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা ২.৫-এর নিচে জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন: ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৩. পদের নাম: টেকনিশিয়ান-২ পদসংখ্যা: ৩ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস। অপটোমেট্রি বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা ২.৫-এর নিচে জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন: ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৫ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ডেটা এন্ট্রি, এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতার সনদ থাকতে হবে। বেতন: ১৫,৬৫০ টাকা (গ্রেড-১৬) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৫. পদের নাম: স্টাফ পদসংখ্যা: ৫ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। বেতন: ১৪,৪৫০ টাকা (গ্রেড-২০) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৬. পদের নাম: গার্ড পদসংখ্যা: ৪ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। বেতন: ১৪,৪৫০ টাকা (গ্রেড-২০) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
বয়সসীমা ২০২২ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে পাঠাতে হবে। আবেদন ফরম জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম লিখতে হবে।
আবেদন ফি আবেদনের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, ঢাকা বরাবর ১০০ টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব নথি জমা দিতে হবে
আবেদনপত্রের সঙ্গে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি
অভিজ্ঞতার সনদপত্র, নাগরিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি
প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের ডাকটিকিট সংযুক্ত করে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের ফেরত খাম।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সুবর্ণ ভবন, এ/৪, সেকশন-১৪. মিরপুর, ঢাকা-১২০৬।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২২

রাজশাহী কর কমিশনারের কার্যালয়ে একাধিক পদে চাকরি
অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রাজশাহীতে ২৬টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
২. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ৮ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৭ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
৫. পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
৬. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৫ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
৭. পদের নাম: নোটিশ সার্ভার পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
বয়সসীমা যেসব প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা হবে ১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে বা ctrajtech@gmail.com বা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় মেইল করা যেতে পারে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি যেকোনো টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে কর্মকর্তা–কর্মচারী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা–কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে ১৩ জন কর্মকর্তা–কর্মচারী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী উদ্যানতত্ত্ববিদ বিভাগ: জীববিজ্ঞান অনুষদ পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম: ল্যাবরেটরি সহকারী বিভাগ: ফার্মেসি বিভাগ পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৩. পদের নাম: ল্যাবরেটরি সহকারী বিভাগ: ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৪. পদের নাম: ল্যাবরেটরি সহকারী বিভাগ: ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৫. পদের নাম: সহকারী হিসাবরক্ষক বিভাগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বিভাগ ও পদসংখ্যা: ফার্মেসি (১), নগর ও অঞ্চল পরিকল্পনা (১), কম্পট্রোলার অফিস (১) ও শারীরিক শিক্ষা অফিস (১) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭. পদের নাম: সেমিনার গ্রন্থাগার সহকারী বিভাগ ও পদসংখ্যা: পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস (১); আইন ও বিচার (১) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. পদের নাম: মুয়াজ্জিন কাম খাদেম বিভাগ: রেজিস্ট্রার অফিস পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যেভাবে আবেদন ১ নম্বর পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পাওয়া যাবে এ ওয়েবসাইটে। ১০ সেট আবেদনের প্রতি সেটের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। ৬ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজের নাম–ঠিকানা লিখিত ১০ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের ফেরত খামসহ আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে হবে।
২ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের ৭ সেট আবেদনপত্র পাঠাতে হবে। সাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মুঠোফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ লিখে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদ এবং প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রতি সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে। চাকরির শর্ত, যোগ্যতা ও অভিজ্ঞতা এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি ১ নম্বর পদের জন্য রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার ওপর ইস্যুকৃত ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি–৬৮ নম্বর হিসাবে জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
২ থেকে ৮ নম্বর পদের জন্য রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার ওপর ইস্যুকৃত ৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৩০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
আবেদনের শেষ সময়: ৩ মার্চ, ২০২২।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রভাষক বিভাগ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা: ১ যোগ্যতা: প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। তবে ২০০১, ২০০২ ও ২০০৩ সালে এসএসসি বা সমমান এবং ২০০৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদন যেভাবে আবেদন ফরম, অভিজ্ঞতা (যদি থাকে) ও প্রকাশনা (যদি থাকে) এ–সম্পর্কিত তথ্য ছক বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সব সনদ ও ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন চার কপি ছবি ও প্রকাশনার কপি দিতে হবে।
আবেদন ফি রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ মার্চ ২০২২।
ডেসকোতে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০০–১৫০০
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোম্পানিতে ১০ পদে ৮১ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) পদসংখ্যা: ১৮ যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ৫১,০০০ টাকা
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) পদসংখ্যা: ৩ যোগ্যতা: মানবসম্পদ, ব্যবস্থাপনা বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল: ৫১,০০০ টাকা
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদসংখ্যা: ৪ যোগ্যতা: ফাইন্যান্স বা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ। বেতন স্কেল: ৫১,০০০ টাকা
৪. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) পদসংখ্যা: ২৩ যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সিভিল, কম্পিউটার, পাওয়ার ইঞ্জিনিয়ারিং বা যেকোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন স্কেল: ৩৯,০০০ টাকা
৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) পদসংখ্যা: ৪ যোগ্যতা: মানবসম্পদ, ব্যবস্থাপনা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ৩৯,০০০ টাকা
৬. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদসংখ্যা: ৬ যোগ্যতা: ফাইন্যান্স বা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি বা এমবিএ। বেতন স্কেল: ৩৯,০০০ টাকা ৭. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট পদসংখ্যা: ৭ যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস বেতন স্কেল: ২৪,০০০ টাকা
৮. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার পদসংখ্যা: ২ যোগ্যতা: এইচএসসি পাস বেতন স্কেল: ২৪,০০০ টাকা ৯. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান পদসংখ্যা: ১২ যোগ্যতা: এসএসসি পাস বেতন স্কেল: ২৩,০০০ টাকা
১০. পদের নাম: স্পেশাল গার্ড পদসংখ্যা: ২ যোগ্যতা: অবসরপ্রাপ্ত সিপাহি বা কনস্টেবল। আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১৮,০০০ টাকা
সব পদের অন্যান্য সুবিধা মূল বেতনের ৫০-৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে ডেসকোর ওয়েবসাইটের (https://www.desco.org.bd/bangla/) মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ৭ থেকে ১০ নম্বর পদের জন্য ১ হাজার টাকা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৭ মার্চ ২০২২।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য