শিরোনাম
নৌবাহিনীতে চাকরির সুযোগ
বাংলাদেশ নৌবাহিনী বি-২০২২ ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীতে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, পেট্রলম্যান, রাইটার, স্টোর, এমওডিসি, কুক, স্টুয়ার্ড (নৌ) ও টোপাস পদে লোকবল নিয়োগ করা হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ মার্চ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.৫০ নিয়ে পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’গ্রেডপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
মেডিকেল পদে আবেদনের জন্য জীববিজ্ঞানসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ–৩.৫০ নিয়ে পাস করতে হবে। পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ–৩.০০ নিয়ে এসএসসি পাস। কুক ও স্টুয়ার্ড পদের জন্য যেকোনো বিভাগ থেকে কমপক্ষে জিপিএ–২.৫০ নিয়ে এসএসসি পাস এবং টোপাস পদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা
সিম্যান ও এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, পেট্রলম্যান পদে আবেদনের জন্য উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি ও অন্যান্য পদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি। উচ্চতার পাশাপাশি প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বুকের মাপ সাধারণ অবস্থায় ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ২ ইঞ্চি বেশি হতে হবে। ওজন হতে হবে উচ্চতা ও বয়স অনুযায়ী এবং চোখের দৃষ্টি হতে হবে ৬/৬।
অন্যান্য শর্ত
আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশি পুরুষ নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া প্রার্থীর সাঁতার জানা আবশ্যক।
বয়স
১ জুলাই ২০২২ তারিখে নাবিক পদের জন্য বয়স ১৭-২০ বছরের মধ্যে হতে হবে। এমওডিসি (নৌ) পদের জন্য বয়স ১৭-২২ বছর। বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অযোগ্যতা
বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত আইনে কেউ গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে আদালতে বিচারাধীন থাকলে আবেদন করতে পারবেন না। এ ছাড়া সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে এবং দ্বৈত নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না।
নির্বাচনপ্রক্রিয়া
অনলাইনে আবেদনকারীদের সব সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রার্থীর সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তার প্রাথমিক নির্বাচন হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
সুযোগ-সুবিধা
সরকার নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশন্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। বিনামূল্যে পোশাক, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা, কম মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসর গ্রহণকালে অবসরভাতা, গ্র্যাচুইটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
এ ছাড়া চাকরিরত অবস্থায় মারা গেলে অথবা পঙ্গু হলে বীমা সুবিধা ও পরিবারের জন্য আর্থিক সুবিধা, বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে চাকরির সুযোগ রয়েছে। নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলিজ ও নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল বা কলেজে অধ্যয়নের সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশে বাসস্থান প্রাপ্তি এবং সামরিক হাসপাতালগুলোতে উন্নতমানের চিকিৎসা সুবিধা রয়েছে।
বিস্তারিত জানতে
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়—পরিচালক, পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫। মুঠোফোন নম্বর: ০১৭৬৯-৭০২২১৫। ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) প্রবেশ করে অ্যাপ্লাই নাউ বা চেক নাউ অপশনে ক্লিক করে প্রথমে প্রাক্–যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, টি-ক্যাশ, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ) ইত্যাদির মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক ১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরীক্ষার দিন ফরমটি সঙ্গে আনতে হবে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ৩২ পদে চাকরি
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: থেরাপি সহকারী পদসংখ্যা: ১২ (সাধারণ কোটায় ৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন) যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাসসহ সিএইচডিআরপি কোর্সসম্পন্ন হতে হবে। বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পাসসহ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা ২.৫-এর নিচে জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন: ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
২. পদের নাম: টেকনিশিয়ান-১ পদসংখ্যা: ৩ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস। অডিওমেট্রি বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা ২.৫-এর নিচে জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন: ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৩. পদের নাম: টেকনিশিয়ান-২ পদসংখ্যা: ৩ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাস। অপটোমেট্রি বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা ২.৫-এর নিচে জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন: ১৭,৬৫০ টাকা (গ্রেড-১৩) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৫ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ডেটা এন্ট্রি, এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতার সনদ থাকতে হবে। বেতন: ১৫,৬৫০ টাকা (গ্রেড-১৬) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৫. পদের নাম: স্টাফ পদসংখ্যা: ৫ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। বেতন: ১৪,৪৫০ টাকা (গ্রেড-২০) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
৬. পদের নাম: গার্ড পদসংখ্যা: ৪ (সাধারণ কোটা) যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পাস। বেতন: ১৪,৪৫০ টাকা (গ্রেড-২০) যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলা কোটা প্রযোজ্য নয়।
বয়সসীমা ২০২২ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে পাঠাতে হবে। আবেদন ফরম জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম লিখতে হবে।
আবেদন ফি আবেদনের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, ঢাকা বরাবর ১০০ টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব নথি জমা দিতে হবে
আবেদনপত্রের সঙ্গে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি
অভিজ্ঞতার সনদপত্র, নাগরিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি
প্রার্থীর নিজের নাম ও বর্তমান ঠিকানাসংবলিত ১০ টাকা মূল্যের ডাকটিকিট সংযুক্ত করে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের ফেরত খাম।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সুবর্ণ ভবন, এ/৪, সেকশন-১৪. মিরপুর, ঢাকা-১২০৬।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২২

রাজশাহী কর কমিশনারের কার্যালয়ে একাধিক পদে চাকরি
অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রাজশাহীতে ২৬টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা পূরণ সাপেক্ষে শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
২. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ৮ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
৩. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৭ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। সাঁটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪)
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
৫. পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
৬. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৫ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
৭. পদের নাম: নোটিশ সার্ভার পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)
বয়সসীমা যেসব প্রার্থীর বয়স ৩১ জানুয়ারি ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে, তাঁরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা হবে ১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে বা ctrajtech@gmail.com বা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় মেইল করা যেতে পারে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি যেকোনো টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে কর্মকর্তা–কর্মচারী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা–কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে ১৩ জন কর্মকর্তা–কর্মচারী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী উদ্যানতত্ত্ববিদ বিভাগ: জীববিজ্ঞান অনুষদ পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম: ল্যাবরেটরি সহকারী বিভাগ: ফার্মেসি বিভাগ পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৩. পদের নাম: ল্যাবরেটরি সহকারী বিভাগ: ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৪. পদের নাম: ল্যাবরেটরি সহকারী বিভাগ: ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৫. পদের নাম: সহকারী হিসাবরক্ষক বিভাগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট বিভাগ ও পদসংখ্যা: ফার্মেসি (১), নগর ও অঞ্চল পরিকল্পনা (১), কম্পট্রোলার অফিস (১) ও শারীরিক শিক্ষা অফিস (১) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭. পদের নাম: সেমিনার গ্রন্থাগার সহকারী বিভাগ ও পদসংখ্যা: পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস (১); আইন ও বিচার (১) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৮. পদের নাম: মুয়াজ্জিন কাম খাদেম বিভাগ: রেজিস্ট্রার অফিস পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যেভাবে আবেদন ১ নম্বর পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পাওয়া যাবে এ ওয়েবসাইটে। ১০ সেট আবেদনের প্রতি সেটের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। ৬ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজের নাম–ঠিকানা লিখিত ১০ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের ফেরত খামসহ আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে হবে।
২ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের ৭ সেট আবেদনপত্র পাঠাতে হবে। সাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মুঠোফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ লিখে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদ এবং প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রতি সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে। চাকরির শর্ত, যোগ্যতা ও অভিজ্ঞতা এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি ১ নম্বর পদের জন্য রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার ওপর ইস্যুকৃত ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি–৬৮ নম্বর হিসাবে জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
২ থেকে ৮ নম্বর পদের জন্য রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার ওপর ইস্যুকৃত ৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৩০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে জমা দিয়ে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
আবেদনের শেষ সময়: ৩ মার্চ, ২০২২।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রভাষক বিভাগ: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা: ১ যোগ্যতা: প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। তবে ২০০১, ২০০২ ও ২০০৩ সালে এসএসসি বা সমমান এবং ২০০৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদন যেভাবে আবেদন ফরম, অভিজ্ঞতা (যদি থাকে) ও প্রকাশনা (যদি থাকে) এ–সম্পর্কিত তথ্য ছক বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সব সনদ ও ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন চার কপি ছবি ও প্রকাশনার কপি দিতে হবে।
আবেদন ফি রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার করে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ মার্চ ২০২২।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য