শিরোনাম
প্রাথমিকে বদলি শেষ, নতুন করে আবেদন নেওয়ার সুযোগ নেই
২০২৩ সালের জন্য সারাদেশে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হয়েছে। তাই নতুন করে কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২৬ এপ্রিল (বুধবার) অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপা.) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম ২০২৩ এরইমধ্যে সম্পন্ন হওয়ায় বদলি সংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই।
জানা গেছে, প্রথমবারের মতো চলতি বছর প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে সম্পন্ন হয়েছে। তদবির, ঘুষ বাণিজ্য সর্বোপরি শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়।
চলতি বছর মার্চ মাস থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষকদের বদলি অনেকটা হয়রানি মুক্ত হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ, প্রথম ধাপে আন্তঃউপজেলা, দ্বিতীয় ধাপে আন্তঃজেলা, এরপর আন্তঃবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সর্বশেষ আন্তঃসিটি কর্পোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অভিজ্ঞতা ছাড়াই যমুনা ব্যাংকে চাকরি, বেতন ৬০ হাজার
যমুনা ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ইতিবাচক মনোভাবাপন্ন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে লোকবল নিয়োগ দেবে।
শিক্ষাগত যোগ্যতাঃ পদ দুইটিতে আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে স্নাতক পাস করতে হবে। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণি বা সিজিপিএ ন্যূনতম ৩ পয়েন্ট থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ থাকতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চূড়ান্ত নিয়োগ পেলে মাসিক ৬০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। প্রবেশনারি অফিসার হিসেবে নিয়োগ পেলে মাসিক ৪৫,০০০ টাকা প্রদান করা হবে।
তবে দুইটি পদেই একবছরের প্রবেশন পিরিয়ড শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও অফিসার (জেনারেল) হিসেবে উপনীত হবে। তখন ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমাঃ প্রার্থীদের ২৭ এপ্রিলের মধ্যে বয়সসীমা ৩০ বছর থাকতে হবে।
আবেদন করবেন যেভাবেঃ ব্যাংকটির ক্যারিয়ার বিষয়ক ওয়েব সাইট https://jamunabankbd.com/career থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল, ২০২৩।
ভি-রোল ফরম পূরণ করা যাবে ৩১ মে পর্যন্ত
চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় দেড় মাস পর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) ফরম পূরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে পারবেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণরা।
বুধবার (২৬ এপ্রিল) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করতে হবে।
ভি-রোল ফরম পূরণের জন্য প্রত্যেক প্রার্থীকে https://scs.ssd.gov.bd/job-security-login লিংকে ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত User ID ও Password ব্যবহার করতে হবে।
টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক প্রত্যেক প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে User ID এবং Password জানিয়ে দেওয়া হবে। ওই User ID ও Password ব্যবহার করে Online Security Clearence System-এ প্রবেশ করে ফরম পূরণ করা যাবে। অথবা এনটিআরসিএ-এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগইন মেনুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে।
পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) কোনক্রমেই হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে না। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) পূরণ নির্দেশিকা ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ নামক সেবা বক্সে পাওয়া যাবে। ফরমটি নির্ভুলভাবে পূরণ করে আগামী ৩১ মের মধ্যে অনলাইনে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত পদ্ধতিতে অনলাইনে কোনও প্রার্থী ভি-রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
ইসলামিক রিলিফ বাংলাদেশে মাসিক ২৩ হাজার বেতনে চাকরির সুযোগ
ইসলামিক রিলিফ বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিউম্যানেটারিয়ান বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : কমিউনিটি মোবিলাইজার।
পদের সংখ্যা : ৪টি।
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। ওয়াশ, সেল্টার, ইমার্জেন্সি হিউম্যানেটারিয়ান রেসপন্স ও ডিআরআর বিষয়ক কাজে দক্ষতা থাকতে হবে।
রিডিং/রাইটিং/ স্পিকিং/ লিসেনিং বিষয়ে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর সুনামগঞ্জে চাকরির আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : ২৩৮১৬ টাকা। মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বিমা ও গ্র্যাচুয়েটি সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ মে, ২০২৩
ভূমি মন্ত্রণালয়ের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১২৮ জন
ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকার প্রধান কার্যালয় ও উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে করতে হবে।
১) পদের নাম: প্রোগ্রামার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির মেয়াদ: ৩৬ মাস। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত। বেতন: ৫৬,৫২৫ টাকা
২) পদের নাম: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। চাকরির মেয়াদ: ৩৬ মাস। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত। বেতন: ৩৫,৬০০ টাকা
৩) পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পাস হতে হবে। চাকরির মেয়াদ: ৩৬ মাস। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত। বেতন: ২১,৭০০ টাকা
৪) পদের নাম: কম্পিউটার অপারেটর (উপজেলা/সার্কেল ভূমি অফিসের জন্য)। পদের সংখ্যা: ১২৫ জন। আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস। বেতন: ১৯,৩০০, ১৮,২০০ ও ১৭,৬৫০ টাকা (স্থানভেদে)
যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি : প্রোগ্রামার ও সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৬৬৭ টাকা, প্রশাসনিক কর্মকর্তা পদের জন্য ৩৩৪ টাকা ও কম্পিউটার অপারেটর পদের জন্য ২২৩ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০ এপ্রিল থেকে ৩০ মে ২০২৩ পর্যন্ত।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য