ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জবি বাংলা বিভাগের ছাত্রলীগ সভাপতি হলেন কিশোরগঞ্জের তুষার

নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২২ ২১:৩৩
নিজস্ব প্রতিবেদক
জবি বাংলা বিভাগের ছাত্রলীগ সভাপতি হলেন কিশোরগঞ্জের তুষার

রিদুয়ান ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের বিভাগ ও অনুষদ ভিত্তিক কমিটি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা, অর্থনীতি, নাট্যকলা ও পরিসংখ্যান বিভাগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের ছাত্রলীগ সভাপতি হিসেবে মনোনীত হয়েছে কিশোরগঞ্জের তুষার মাহমুদ।

তুষার মাহমুদ কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের কৃতি সন্তান। মাধ্যমিকে পড়াশোনাকালীন সময় থেকে ইউনিয়ন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলীয় মিছিল-প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

অনুভূতি প্রকাশ করে তুষার বলেন, "আমাকে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলা বিভাগ শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সভাপতি পদে নির্বাচিত করায় আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী ভাই এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

তিনি আরও বলেন, "সাধারণ শিক্ষার্থী ও মুক্তিকামী মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে সেটি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে তরান্বিত করতে আমি সর্বদা বদ্ধ পরিকর।"

উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন অনুষদ ও বিভাগের কমিটি দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে চারটি বিভাগের কমিটির অনুমোদন দেয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু পরিষদের একাংশের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক
    ২ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৪
    নিজস্ব প্রতিবেদক
    নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু পরিষদের একাংশের মানববন্ধন

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনকে অসাংবিধানিক দাবি করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের (ওমর-জাহিদ) একাংশ।

    বৃহস্পতিবার ( ১লা ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

    মানবন্ধনে বলা হয়, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্রকারী জামায়াত-বিএনপির ছত্রছায়ায় অবৈধভাবে ক্ষমতা দখলের অপচেষ্টার বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। এসময় শিক্ষকদের একটি পক্ষ অসাংবিধানিক ভাবে শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করেছে অভিযোগ তোলে এর প্রতিবাদও জানান তারা।

    মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিএনপি-জামায়াত জোটের যে অপপ্রচারের পাঁয়তারা চলছে তারই প্রেক্ষিতে আজ এই মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমরা শিক্ষক, কর্মকর্তারা একসঙ্গে কাজ করে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখব এবং আমরা সকল পাঁয়তারা রুখে দিবো।

    বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তার আলোকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনকে কলংকিত করার চেষ্টা করছে। তারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে নীল দলের প্যানেলে নিজেদের প্রার্থীতা দাঁড় করালেও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের কোন নিবন্ধন নেই তাদের। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ (ওমর-রানা) পরিচালিত হয় কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের অনুমোদন দ্বারাই।

    এর আগে, ২৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'র নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের একাংশের (সাইদুল-মুর্শেদ) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২০২৩ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ ও কমিশন গঠনে শিক্ষক সমিতির গঠনতন্ত্রের তোয়াক্কা করা হয়নি দাবি করে নির্বাচন থেকে বিরত থাকে বঙ্গবন্ধু পরিষদে এই অংশ (ওমর-জাহিদ)।

    উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সাইদুল-আল-আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুর্শেদ রায়হান সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করলেও অন্যপক্ষ কাজী ওমর ও জাহিদ সমর্থিত গ্রুপের অভিযোগ নির্বাচন কোথায় অনুষ্ঠিত হবে এবিষয়ে তাদেরকে অবগত করা হয়নি। এতে এক পক্ষ ভোট দিতে কেন্দ্রে আসলেও অন্য পক্ষ নির্বাচনে বাঁধার সৃষ্টি করে। ফলে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ঢাবি ছাত্রলীগের সম্মেলনে আলোচিত মুখ

      নিজস্ব প্রতিবেদক
      ২ ডিসেম্বর, ২০২২ ১৫:৫৪
      নিজস্ব প্রতিবেদক
      ঢাবি ছাত্রলীগের সম্মেলনে আলোচিত মুখ

      তামিম দারি সা'আদ, ঢাবি: আগামীকাল (শনিবার ৩ ই ডিসেম্বর, ২০২২) অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের নিউক্লিয়াস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সম্মেলন। আগামীকাল বিকাল ৩ টায় অপরাজেয় বাংলার পাদদেশে ঐতিহ্যবাহী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

      সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য, সভাপতিত্ব করবেন ঢাবি সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

      মূহুর্ত যতই ঘনিয়ে আসছে পদ প্রত্যাশী নেতা কর্মীদের মাঝে ততই আগ্রহ, উৎসাহ, উচ্ছ্বাস বাড়ছে এবং সক্রিয়তা বাড়ছে মধুর ক্যান্টিনকে ঘিরে। এই সর্বোচ্চ পদ নির্বাচনে বেশ কিছু মানদন্ড গুরুত্বসহকারে বিবেচিত হয়; এর ভিতরে আছে নিয়মিত ছাত্রত্ব, পারিবারিক পরিচিতি, দলের জন্য ত্যাগ তিতিক্ষা, রাজপথে সক্রিয়, শিক্ষাবান্ধব, নির্লোভ মানসিকতা, মেধাবী সংগঠক, উদার অসম্প্রদায়িক চেতনার অধিকারী।

      নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী ঢাবি কমিটি নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনকি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব নির্বাচনের বিষয়টি তদারকি করছেন বলে জানা যায়।

      আলোচনায় যারা: দিন যত ঘনিয়ে আসছে পদপ্রত্যাশীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে, এর ভেতরে আলোচিত মুখ গুলো হলে, মেহেদী হাসান শান্ত (সভাপতি, বঙ্গবন্ধু হল ছাত্রলীগ ও সাবেক জিএস, বঙ্গবন্ধু হল ছাত্র সংসদ), মাহবুবুর রহমান (সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু হল ছাত্রলীগ), হাসিবুল হোসেন শান্ত (সাধারণ সম্পাদক , জিয়াউর রহমান হল ছাত্রলীগ ও সাবেক জিএস জিয়া হল ছাত্র সংসদ), শহিদুল হক শিশির (সভাপতি,হাজী মুহম্মদ মুহসিন হল ছাত্রলীগ ও সাবেক ভিপি হাজী মুহম্মদ মুহসিন হল ছাত্র সংসদ),কাজল দাস (সভাপতি, জগন্নাথ হল ছাত্রলীগ ও সাবেক জিএস জগন্নাথ হল ছাত্র সংসদ), অতনু বর্মণ (জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক), ফাল্গুনী দাস তন্বী (উপ সাহিত্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক এজিএস রোকেয়া হল ছাত্র সংসদ), খালিদ উর রহমান বাদল (শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ), জহিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, ঢাবি ছাত্রলীগ), মো. মারিয়াম জাহান খান সোহান (সভাপতি,মাস্টার দা’ সূর্যসেন হল ছাত্রলীগ ও সাবেক ভিপি সূর্যসেন হল ছাত্র সংসদ), মো. রিয়াজুল ইসলাম ( স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি), সজীবুর রহমান সজীব ( সভাপতি, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ও সাবেক ভিপি বিজয় একাত্তর হল ছাত্র সংসদ ), রুবেল হোসেন (সাধারণ সম্পাদক,শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ), রাজিয়া সুলতানা কথা (সভাপতি, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ), জাহিদুল ইসলাম জাহিদ (ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি)।

      ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের ইতিহাস থেকে জানা যায়, প্রতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারীদের মধ্যে থেকে একজন শীর্ষ নেতৃত্বে আসছেন।

      ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সনজিত চন্দ্র দাস এ দায়িত্বে আসার আগে জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার আগের কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সও জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ফলে এবারও বিভিন্ন হলের নেতৃত্ব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব আসার জোর সম্ভাবনা রয়েছে।

      এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনেকেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসার বিষয়টি আলোচিত হচ্ছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কুবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত: দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান

        নিজস্ব প্রতিবেদক
        ১ ডিসেম্বর, ২০২২ ১৫:৪০
        নিজস্ব প্রতিবেদক
        কুবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত: দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান

        কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু পরিষদ দুই গ্রুপের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়েছে৷

        সাইদুল-আল-আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুর্শেদ রায়হান সমর্থিত গ্রুপ নির্বাচনে অংশগ্রহণ করলেও অন্যপক্ষ কাজী ওমর ও জাহিদ সমর্থিত গ্রুপের অভিযোগ নির্বাচন কোথায় অনুষ্ঠিত হবে এবিষয়ে অবগত করা হয়নি। এতে শিক্ষকরা ভোট দিতে কেন্দ্রে আসলেও নির্বাচনে যারা অংশ নেয়নি তারা বাঁধার সৃষ্টি করেছে।

        জানা যায়, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদদের একাংশ সাইদুল আল আমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুর্শেদ রায়হানের অংশটি নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী জাহিদ হাসান শুরু থেকেই নির্বাচন কমিশন গঠন ও দিন তারিখ নিয়ে বিরোধিতা করে আসছিলেন।

        এদিকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা থাকলেও হট্টগোলের কারণে একটি ভোটও নিতে পারেননি নির্বাচন কমিশন। নির্বাচন কেন্দ্রে শিক্ষকরা ভোটের জন্য দাঁড়িয়ে থাকলেও ওমর-জাহিদ গ্রুপের নেতার দরজা অবরোধ করে রাখলে নির্বাচন কমিশনারের সিদ্ধান্তে ভোট কার্যক্রম স্থগিত হয়।

        ওমর-জাহিদ গ্রুপের নেতাদের দাবি, 'নির্বাচন কমিশন কখন ভোট কেন্দ্র পরিবর্তন করছে আমরা জানি না। নির্বাচন পূর্বে যেমন শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হতো, এবারও হবে। '

        এদিকে শিক্ষক লাউঞ্জে নির্বাচন আয়োজন না করার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনাররা জানান, 'আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লাউঞ্জে ভোটগ্রহণের ব্যাপারে অনুমতি চেয়েছি। কিন্তু প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। তাই এখানে নির্বাচন আয়োজন করতে হয়েছে।'

        নির্বাচনের বিষয়ে ভোটাররা জানেন কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জানান, আমরা রাতে সকল বিভাগের বিভাগীয় প্রধানদের অবগত করেছি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইবিতে শাপলা ফোরামের নির্বাচন ৪ ডিসেম্বর

          নিজস্ব প্রতিবেদক
          ১ ডিসেম্বর, ২০২২ ১৩:২৭
          নিজস্ব প্রতিবেদক
          ইবিতে শাপলা ফোরামের নির্বাচন ৪ ডিসেম্বর

          মোস্তাক মোর্শেদ ইমন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । এ দিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় এ ভোটগ্রহণ চলবে।

          বুধবার দুপুরে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. দেবাশীষ শর্মা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বছর শাপলা ফোরামের নির্বাচনে ৩০ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। বিশ্ববিদ্যালয়ের ২৫২ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের প্রত্যক্ষ ভোটে ১৫ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।

          নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিক্ষকদের মনোনয়নপত্র সংগ্রহ ও ২৮ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ঐ দিনই ফল প্রকাশ করা হবে।

          পরবর্তীকালে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ প্রতিনিধির মধ্য থেকে আলোচনাসাপেক্ষে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বণ্টন করে কমিটি ঘোষণা করা হবে।

          সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছি। বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত