শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয় নেবে একাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪০ পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী অধ্যাপক বিভাগ: কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট পদসংখ্যা: ১ গ্রেড: ৬ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২. পদের নাম: প্রভাষক বিভাগের নাম ও পদসংখ্যা: ইংরেজি (২টি), দর্শন (১টি), ইতিহাস ও সভ্যতা (১টি), অর্থনীতি (১টি), পরিসংখ্যান (১টি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (২টি), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (১টি), মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান (১টি), কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (২টি), প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি (২টি)। গ্রেড: ৯ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩. পদের নাম: উপপরীক্ষা নিয়ন্ত্রক পদসংখ্যা: ১ গ্রেড: ৫ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৪. পদের নাম: সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদসংখ্যা: ১ গ্রেড: ৭ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৫. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান পদসংখ্যা: ১ গ্রেড: ৭ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৬. পদের নাম: অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদসংখ্যা: ১ গ্রেড: ৯ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৭. পদের নাম: ইমাম বিভাগ: কেন্দ্রীয় মসজিদ পদসংখ্যা: ১ গ্রেড: ১০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (নেটওয়ার্কিং) বিভাগ: নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তর পদসংখ্যা: ১ গ্রেড: ১০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৯. পদের নাম: জুনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার বিভাগ ও পদসংখ্যা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (১টি) ও পদার্থবিজ্ঞানে (১টি)। গ্রেড: ১০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১০. পদের নাম: ডেমোনেস্ট্রেটর বিভাগ ও পদসংখ্যা: কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (১টি) ও রসায়ন বিভাগে (১টি)। গ্রেড: ১০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১১. পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর বিভাগ: ট্রেজারারের কার্যালয় পদসংখ্যা: ১ গ্রেড: ১১ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১২. পদের নাম: অডিটর পদসংখ্যা: ২ বিভাগ: অডিট সেল গ্রেড: ১১ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১৩. পদের নাম: মুয়াজ্জিন কাম খাদেম বিভাগ: কেন্দ্রীয় মসজিদ পদসংখ্যা: ১ গ্রেড: ১১ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১৪. পদের নাম: কেয়ারটেকার পদসংখ্যা: ১ গ্রেড: ১১ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১৫. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট পদসংখ্যা: ১ গ্রেড: ১২ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১৬. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বিভাগ: অর্থ ও হিসাব অফিস পদসংখ্যা: ২ গ্রেড: ১৩ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১৭. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিভাগ: রসায়ন বিভাগ পদসংখ্যা: ১ গ্রেড: ১৩ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১৮. পদের নাম: নার্স বিভাগ: মেডিকেল সেন্টার পদসংখ্যা: ২ গ্রেড: ১৩ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
১৯. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (নারী) বিভাগ: মেডিকেল সেন্টার পদসংখ্যা: ১ গ্রেড: ১৩ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৪ গ্রেড: ১৩ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২১. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর বিভাগ: কেন্দ্রীয় লাইব্রেরি পদসংখ্যা: ১ গ্রেড: ১৩ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২২. পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ১ গ্রেড: ১৫ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২৩. পদের নাম: ইস্যু ক্লার্ক বিভাগ: কেন্দ্রীয় লাইব্রেরি পদসংখ্যা: ১ গ্রেড: ১৫ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট স্টোরকিপার বিভাগ: মেডিকেল সেন্টার পদসংখ্যা: ১ গ্রেড: ১৬ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদসংখ্যা: ৪ গ্রেড: ১৬ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২৬. পদের নাম: পাম্প অপারেটর বিভাগ: প্রকৌশল দপ্তর পদসংখ্যা: ২ গ্রেড: ১৭ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২৭. পদের নাম: ম্যাসন বিভাগ: প্রকৌশল দপ্তর পদসংখ্যা: ১ গ্রেড: ১৭ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২৮. পদের নাম: কার্পেন্টার বিভাগ: প্রকৌশল দপ্তর পদসংখ্যা: ১ গ্রেড: ১৭ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
২৯. পদের নাম: প্লাম্বার বিভাগ: প্রকৌশল দপ্তর পদসংখ্যা: ১ গ্রেড: ১৭ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩০. পদের নাম: মেশিন অপারেটর বিভাগ: কেন্দ্রীয় লাইব্রেরি পদসংখ্যা: ১ গ্রেড: ১৮ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩১. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট পদসংখ্যা: ১৩ গ্রেড: ১৮ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩২. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১১ গ্রেড: ২০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩৩. পদের নাম: হল অ্যাটেনডেন্ট বিভাগ: বঙ্গবন্ধু ও শেরেবাংলা হল পদসংখ্যা: ২ গ্রেড: ২০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩৪. পদের নাম: হল অ্যাটেনডেন্ট (নারী) বিভাগ: শেখ হাসিনা হল পদসংখ্যা: ১ গ্রেড: ২০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩৫. পদের নাম: মেকানিক বিভাগ: পরিবহন পুল, রেজিস্ট্রারের কার্যালয় পদসংখ্যা: ১ গ্রেড: ২০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩৬. পদের নাম: সহকারী বাবুর্চি (হল) পদসংখ্যা: ৩ গ্রেড: ২০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী পদসংখ্যা: ৩ গ্রেড: ২০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
৩৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা: ৪ গ্রেড: ২০ বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫
বয়সসীমা গ্রেড-৫ থেকে গ্রেড-৭ ছাড়া সব পদে আবেদনকারীর বয়সসীমা ৩০ জানুয়ারি ২০২২ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য। এ ছাড়া প্রভাষক ও ইমাম পদের প্রার্থী এবং নিরাপত্তা প্রহরী পদে আবেদনকারী অবসরপ্রাপ্ত সৈনিক/ বিজিবি/ পুলিশ/ আনসার/ ভিডিপি সদস্যদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য।
যেভাবে আবেদন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংক থেকে আবেদনপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ শাখা থেকে ফরমপ্রতি ৫০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ গ্রেড-৫ থেকে গ্রেড-১০ পদের জন্য আট (৮) সেট, গ্রেড-১১ থেকে গ্রেড-২০ পদের জন্য দুই (২) সেট আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে। প্রার্থিত পদের নাম খামের ওপর স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা ও শর্তাবলিসংক্রান্ত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশাল-৮২৫৪।
আবেদন ফি রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে গ্রেড-৫ থেকে গ্রেড–৭ পদের জন্য ১ হাজার ৫০০ টাকা, গ্রেড-৯ পদের জন্য ১ হাজার ২০০ টাকা, গ্রেড-১০ পদের জন্য ১০০০ টাকা, গ্রেড-১১ থেকে গ্রেড-১৬ পদের জন্য ৭০০ টাকা এবং গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার করে রসিদ আবেদনে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০২২।
সাতক্ষীরাবাসীর জন্য সরকারি চাকরি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ শাখার ছাড়পত্র অনুয়ায়ী সাতক্ষীরা জেলার ইউনিয়ন পরিষদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোতে অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদ সচিব পদে লোক নেওয়া হবে। শুধু সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব পদসংখ্যা: ৪ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
বয়সসীমা প্রার্থীর বয়সসীমা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি ও প্রতিবন্ধীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম এ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র অফিস চলাকালীন ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র নেওয়া হবে না।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২২
অ্যাকশনএইডে একাধিক পদে নারীদের চাকরি, বেতন ৪৫,০০০-১,২৫,৩০০
আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার (সেন্টার ইনচার্জ) প্রজেক্ট: স্কিলস ডেভেলপমেন্ট ফর সেলফ-রিলায়েন্স অব রোহিঙ্গা উইমেন অ্যান্ড মেন পদসংখ্যা: ৮ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিএফডব্লিউ পেমেন্ট, ফ্যাসিলিটেটিং ট্রেইনিং ও ওয়ার্কশপ এবং মেন্টরিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার (উখিয়া/টেকনাফ) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪৫,৫৭০ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম: ফিল্ড কো-অর্ডিনেটর প্রজেক্ট: স্কিলস ডেভেলপমেন্ট ফর সেলফ-রিলায়েন্স অব রোহিঙ্গা উইমেন অ্যান্ড মেন পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা ম্যানেজমেন্ট ও এমএস অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,০৭,৪৫০ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম: অফিসার-কমপ্লায়েন্ট ফিডব্যাক অ্যান্ড রেসপন্স মেকানিজম প্রজেক্ট: ক্যাম্প কো–অর্ডিনেশন অ্যান্ড ক্যাম্প ম্যানেজমেন্ট (সিসিসিএম) পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এক বছর ইমার্জেন্সি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিসিসিএম, মানবাধিকার, ডিআরআর ও সেলফ-রেসিলেন্স বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, কোবো কালেক্ট ও এসপিএসএস জানতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭৮,০০০ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম: ডেপুটি ম্যানেজার-ক্যাম্প ম্যানেজমেন্ট প্রজেক্ট: ক্যাম্প কো–অর্ডিনেশন অ্যান্ড ক্যাম্প ম্যানেজমেন্ট (সিসিসিএম) পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিসিসিএম, বিশেষ করে ক্যাশ ফর ওয়ার্কে (সিএফডব্লিউ) অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা ম্যানেজমেন্ট ও এমএস অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২৫,৩০০ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম: প্রোগ্রাম অফিসার-ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট: সাইট ডেভেলপমেন্ট পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় সংস্থায় অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিসিসিএম, বিশেষ করে ক্যাশ ফর ওয়ার্কে (সিএফডব্লিউ) অভিজ্ঞতা থাকতে হবে। কোবো ও ওডিকে নিয়ে ধারণা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ডেটা ম্যানেজমেন্ট ও এমএস অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭৭,৩৯৬ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার (কমিউনিটি সেন্টার) প্রজেক্ট: সাসটেইনেবল সলিউশন অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস পদসংখ্যা: ৬ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় ক্যাম্প ম্যানেজমেন্ট বা ইমারজেন্সি প্রোগ্রামে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, কোবো কালেক্ট ও এসপিএসএস জানতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার (উখিয়া/টেকনাফ) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৪,৯০০ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার (কমিউনিটি আউটরিচ মেম্বারস) প্রজেক্ট: সাসটেইনেবল সলিউশন অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস পদসংখ্যা: ৩ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় ক্যাম্প ম্যানেজমেন্ট বা ইমারজেন্সি প্রোগ্রামে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার (উখিয়া/টেকনাফ) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৪,৯০০ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার (ইনফরমেশন সার্ভিস সেন্টার) প্রজেক্ট: সাসটেইনেবল সলিউশন অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস পদসংখ্যা: ৩ যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় ক্যাম্প ম্যানেজমেন্ট বা ইমারজেন্সি প্রোগ্রামে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল: কক্সবাজার (উখিয়া/টেকনাফ) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৪,৯০০ টাকা। এর সঙ্গে মুঠোফোন ও ইন্টারনেট বিল, মেডিকেল, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, কোবো কালেক্ট ও এসপিএসএস জানতে হবে।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের এই http://jobs.actionaidbd.org/login লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২২।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪০ পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সেকশন অফিসার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম: গবেষণা কর্মকর্তা পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. পদের নাম: ভেটেরিনারি সার্জন পদসংখ্যা: ১ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. পদের নাম: সহকারী ফার্ম ম্যানেজার পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. পদের নাম: গবেষণা সহকারী পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১২,৫০০-৩২,২৪০ টাকা
৬. পদের নাম: পি. এ পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৭. পদের নাম: সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৮. পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
৯. পদের নাম: কৃত্রিম প্রজনন সহকারী পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১০. পদের নাম: জুনিয়র অ্যাকাউনট্যান্ট পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১১. পদের নাম: নেটওয়ার্ক টেকনিশিয়ান পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১২. পদের নাম: হার্ডওয়্যার টেকনিশিয়ান পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৩. পদের নাম: জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৪. পদের নাম: ভেটেরিনারি কম্পাউন্ডার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার) পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৬. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা: ২ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৭. পদের নাম: ক্যালিওগ্রাফার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৮. পদের নাম: নিরাপত্তা সুপারভাইজার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
১৯. পদের নাম: স্ট্রংরুম রক্ষক পদসংখ্যা: ১ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
২০. পদের নাম: গাড়িচালক (ভারী) পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
২১. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাম স্পেসিমেন কালেক্টর পদসংখ্যা: ৪ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২২. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৩. পদের নাম: অফিস সহকারী পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৪. পদের নাম: মেশিন অপারেটর পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৬. পদের নাম: ট্রাক্টর ড্রাইভার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
২৭. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট পদসংখ্যা: ১০ বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
২৮. পদের নাম: পাম্প অপারেটর পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
২৯. পদের নাম: ড্রেসার পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
৩০. পদের নাম: সহকারী ইলেকট্রিশিয়ান পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
৩১. পদের নাম: অ্যাটেনডেন্ট পদসংখ্যা: ৫ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩২. পদের নাম: গানম্যান পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৩. পদের নাম: মালি পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৪. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৫. পদের নাম: অ্যানিমেল অ্যাটেনডেন্ট পদসংখ্যা: ৩ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৬. পদের নাম: পোলট্রি অ্যাটেনডেন্ট পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৮. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১৩ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৩৯. পদের নাম: সহকারী বাবুর্চি পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৪০. পদের নাম: আয়া পদসংখ্যা: ১ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যেভাবে আবেদন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্ধারিত নমুনা ফরম (আবেদন ফরম-১ ও যোগ্যতা সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণী ফরম-২) এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা ও শর্তাবলিসংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের ফরম যথাযথভাবে পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা শেখ রেজাউল করিম, রেজিস্ট্রার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
আবেদন ফি ১-৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৫-৪০ নম্বর পদের জন্য ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২২।
১৩ জেলায় নিয়োগ পেলেন নতুন ডিসি
দেশের ১৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। উপসচিব ও সমপর্যায়ের ১১ জন কর্মকর্তাকে নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর দুজন ডিসিকে অন্য জেলায় বদলি করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে নতুন ডিসি পেয়েছে ১৩ জেলা।
নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো-গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ এবং সিলেট।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ, আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
আর স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনকে নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগমকে ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক এ কে এম গালিভ খানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য