শিরোনাম
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরির সুযোগ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের চারটি পদে মোট নয়জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আবেদন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা গ্যালারি অ্যাসিস্ট্যান্ট-৩ উচ্চমান সহকারী-১ অফিস সহকারী–কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-১ অফিস সহায়ক-৪
আবেদনের বয়স চাকরিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫-৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা http://www.nmst.gov.bd/ ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ২৫ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদন।
পূবালী ব্যাংকে চাকরির সুযোগ
বেসরকারি খাতের পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বাণিজ্যিক ব্যাংকে সিএমও পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: চিফ মার্কেটিং অফিসার (সিএমও), জেনালের ম্যানেজার পদমর্যাদা
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ব্যাংকিং খাতে কমপক্ষে ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তিন বছর ডেপুটি জেনারেল ম্যানেজার অথবা ভাইস প্রেসিডেন্ট হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেটিং বিষয়ে এমবিএ/ মাস্টার্স থাকতে হবে। বয়স: ৩১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৫০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন: সিভি, কাভার লেটার, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, পূবালী ব্যাংক লিমিটেড, ২৬ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২২।
নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে চাকরি
নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কার্যালয়ে তিন পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: মালি, ফরাস ও অফিস সহায়ক পদসংখ্যা: প্রতি পদে একজন করে যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স: আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যেভাবে আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নমুনা ছকে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের সঙ্গে সত্যায়িত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি বা জন্মনিবন্ধনের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসংবলিত ১৫ টাকার ডাকটিকিটযুক্ত একটি ফেরত খাম দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মনজুর কাদের, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নোয়াখালী।
আবেদনের শেষ তারিখ: ১৬ জানুয়ারি ২০২২।
বাংলাদেশি প্রকৌশলী নেবে সৌদি আরব, বেতন এক লাখের বেশি
সরকারিভাবে সৌদি আরবে বাংলাদেশি ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের মাধ্যমে সৌদি আরবের ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ কোম্পানির অধীনে বাংলাদেশি প্রকৌশলী (পুরুষ) নেওয়া হবে।
পদের নাম: সার্ভিস টেকনিশিয়ান পদসংখ্যা: ১০ যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মাসিক মূল বেতন: ৩০০০-৪৫০০ (সৌদি রিয়াল), বাংলাদেশি টাকায় ৬৮,৬৭০-১,০৩,০০৫ টাকা।
আবেদন পত্র দেখতে পারেন: https://therisingcampus.com/wp-content/uploads/2022/01/বিজ্ঞপ্তি-প্রকাশ-করেছে-বাংলাদেশ-ওভারসিজ-এমপ্লয়মেন্ট-অ্যান্ড-সার্ভিসেস-লিমিটেড.pdf
পদ্মা ব্যাংকে চাকরির সুযোগ
পদ্মা ব্যাংক লিমিটেডে ‘হেড অব রিটেইল’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পদ্মা ব্যাংক লিমিটেড
দের নাম: হেড অব রিটেইল পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অভিজ্ঞতা: ১৫-২০ বছর বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা The Rinisg Campus এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২২
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য