শিরোনাম
মুক্তির আগেই ‘কেজিএফ-২’কে ছাড়িয়ে গেলো ‘পাঠান’!
বলিউড বাদশাহ শাহরুখ খান ৫ বছর পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পাঠান’। সিনেমাটি নিয়ে শাহরুখ ভক্তদের রয়েছে তুমুল আগ্রহ।
এরইমধ্যে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। আর তাতেই যশের ‘কেজিএফ ২’-কে হারাল শাহরুখের ‘পাঠান’। মুক্তির আগেই জার্মানিতে ১ কোটি ৩২ লাখ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১ কোটি ২০ লাখের কাছাকাছি।
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতেও দারুণ ব্যবসা করছে ‘পাঠান।’ আরব আমিরাতের দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকেট। অর্থাৎ দুবাইতে ইতোমধ্যেই ৫০ হাজার ডলারের বেশি ব্যবসা করেছে ‘পাঠান’। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দিল্লি হাইকোর্ট সিনেমাটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মকে জানিয়েছে, এই সিনেমার ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন। [সূত্র: কইমই]
‘টাকা দেখেই বিয়ে’, ট্রোলড তামিল নায়িকা
কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন তামিল জনপ্রিয় অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক ও লগ্নিকারক রবিন্দর চন্দ্রশেখর। বিয়ের আগে পরে এই জুটি বিভিন্ন সময় নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু তাদেরকে নেটমাধ্যমে প্রায়ই কটাক্ষের শিকার হতে হয়। অনেকের ধারণা ‘টাকার জন্যই মহালক্ষ্মী এই বিয়ে করেছেন। তাদেরকে প্রায় ট্রোলের শিকার হতে হয়।
রবিন্দর চন্দ্রশেখর পেশায় একজন প্রযোজক ও লগ্নিকারক। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। সমাজের একটা অংশের ধারণা টাকার জন্যই কলিউডের এই সুন্দরী অভিনেত্রী বিয়ে করেছেন ‘মোটা’ প্রযোজককে। যদিও সোশ্যাল মিডিয়ায় রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসা খুঁজে পান অনেকেই। তাদের বিশ্বাস, ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।’
বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটা রাখার অনুমতি দেব।’ আরেকটা ছবিতে লিখেছিলেন, ‘জীবন খুব সুন্দর। আর তুমিই এটা সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।’
জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন, ‘ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।’ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তিরুপতি বালাজির মন্দিরে একে-অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। [সূত্র: হিন্দুস্তান টাইমস]
মরুর বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’ ঝড়
গত ১০ জানুয়ারি ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশচুম্বী ভবন বুর্জ খলিফার দৃশ্য দেখানো হয়। এবার সেই বুর্জ খলিফাতেই ঝড় তুলল ‘পাঠান’ সিনেমার ট্রেলার। উপস্থিত হাজারও দর্শকের সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন শাহরুখ নিজেও।
শুক্রবার (১৩ জানুয়ারি) একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। আপাতত দুবাইয়ে অবস্থান করছেন তিনি। গতকাল (শনিবার) বলিউড বাদশার উপস্থিতিতেই বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার প্রদর্শনের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শাহরুখের অসংখ্য ভক্ত রয়েছে। শুধু নেচেই ক্ষান্ত হননি বলিউড বাদশা শোনালেন ছবির একাধিক সংলাপও। তার মুখে সময়ের জনপ্রিয় সংলাপ ‘সিটবেল্ট বেঁধে নাও, ঝড় আসছে’ শুনে মাতোয়ারা হন উপস্থিত দর্শক।
প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আরও ১০ দিনের মতো অপেক্ষা করতে হবে শাহরুখকে।
লোকজন হলিউডের ছবি রেখে বাংলা সিনেমা লাইন ধরে দেখছে : রিয়াজ
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ বলেছেন, ‘লোকজন হলিউডের সিনেমা রেখে বাংলা সিনেমা লাইন ধরে দেখেছে, সামনে এমন দৃশ্য নিয়মিত হবে।’ শনিবার নরসিংদীর একটি রিসোর্টে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে এই মন্তব্য করেন তিনি
রিয়াজ বলেন, ‘আমাদের এখানে অনেক গুণী শিল্পী এসেছেন, ছোট বড়রা এসেছেন। আমরা সবাই মিলে আনন্দ করছি। এটা আমাদের অনেক বড় সাকসেসফুল একটা অ্যারেঞ্জমেন্ট।’
তিনি আরো বলেন ‘গত বছর আমাদের বেশকিছু সিনেমা ভালো গেছে। লোকজন হলিউডের ছবি রেখে আমাদের ছবি দেখেছে, লাইন দিয়ে বাংলা ছবি দেখছে। আমি সেসব শিল্পীদের, পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এরকম ইন্ডাস্ট্রি, এরকম হাউজফুল দেখতে চাই।’
ইলিয়াস কাঞ্চন-নিপুণ কমিটি প্রসঙ্গে এই নায়কের ভাষ্য, ‘এই কমিটি অ্যাকটিভ। বিগত দিনে যা যা করেছি খুবই দায়িত্বের সঙ্গে করেছি। আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।’
ঢাকায় আসছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আজ ঢাকায় আসছেন ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে যোগ দিতে তার এই সফর।
জানা গেছে, রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে কলকাতা থেকে বিমানে চড়বেন তিনি ঢাকার উদ্দেশ্যে। তার ভাষ্য, আশা করছি ১৫ জানুয়ারি রাতের খাবার বাংলাদেশে খাবো।
গতকাল ১৪ জানুয়ারি শুরু হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হবে শ্রীলেখা মিত্রের নির্মিত সিনেমা ‘এবং ছাদ’। তিনি নিজেই স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনা করেছেন।
এর আগে গেল বছরের ডিসেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঢাকা আসার বিষয়ে জানিয়েছিলেন শ্রীলেখা। তার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই অভিনেত্রীকেকে স্বাগতম জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য