ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নারীদের সাফ চ্যাম্পিয়ন’ নিয়ে যা বললেন ইসলামিক বক্তা আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২২ ১১:০
নিজস্ব প্রতিবেদক
নারীদের সাফ চ্যাম্পিয়ন’ নিয়ে যা বললেন ইসলামিক বক্তা আহমাদুল্লাহ

দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে বাংলাদেশ এখন সেরা। ফিফার পুরুষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান যখন তলানিতে গিয়ে ঠেকেছে, তখন মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের শিরোপা জয়ে দেশবাসী স্বভাবতই আনন্দিত ও উল্লসিত। আসলেই এ সাফল্য গৌরবদীপ্ত। তাঁদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বন্দনা। নারীদের সাফ চ্যাম্পিয়ন ও ফেসবুকে উৎফুল্লদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, ইসলামিক বক্তা আহমাদুল্লাহ।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন “মহিলা ফুটবল দলের শিরোপা জেতায় যারা অতি উৎফুল্ল, মেডিকেল ভর্তি পরীক্ষায় পর্দানশীন মেয়ে প্রথম স্থান অধিকার করার ঘটনায় তাদের এতো উৎফুল্ল হতে দেখা যায় নি কেন? তবে কি তাদের লক্ষ্য নারীর উন্নতি নাকি উন্নয়নের নামে নারীর উন্মুক্ত উপস্থাপন?

যারা নারী ফুটবলারদের দিয়ে এদেশে ‘ধর্মবিদ্বেষ’ কায়েম করতে চাইছেন, তাদের ভাবখানা এমন যেন মহিলা ফুটবল দল নেপালের বিরুদ্ধে খেলতে নামে নি, বরং ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল! বাস্তবতা হলো, এদেশের মানুষ ধর্মপরায়ণ। খেলোয়াড়রাও এর বাহিরে নন।

আপনারা যাদের ‘ইউজ’ করে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের একজন আল্লাহর উপর ভরসার কথা লিখে ফেসবুকে পোস্ট করেছেন। আরেকজন মাকে নামাজ-রোজা করতে বলেছেন। কখনো আবার পুরো দল সিজদায় লুটিয়ে পড়ে। এ থেকে পরিষ্কার যে, তারা মুসলমানের সন্তান। তারা আমাদেরই বোন। হয়তো ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তাদের নাই। যারা পাহাড়ী আছেন, তারাও আমাদের অংশ।

তাছাড়া এসব মেয়েরা নিতান্ত গরীব ঘরের সন্তান। যদি তারা একটু সচ্ছল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতেন তাহলে তাদের কয়জন ফুটবলকে পেশা হিসেবে বেছে নিতেন সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। সুতরাং ‘নারীবাদ’-এর মতো বড়লোকি তত্ত্ব তাদের জীবনে একেবারেই অপ্রাসঙ্গিক ও গুরুত্বহীন।

অতএব, এদের দিয়ে ইসলাম বিদ্বেষ ও আলেমদের প্রতি ঘৃণার চাষাবাদ ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশে সফল হবে না। বরং তাদের মধ্যে সামান্য দা’ওয়াতী কাজ করা গেলে এরা একেকজন হাজারো মানুষের হেদায়েতের কারণ হতে পারেন ইন শা আল্লাহ।

তবে এটা সত্য যে, যেটাকে খেলা বলা হচ্ছে সেটা মূলতঃ একটা সাংস্কৃতিক যুদ্ধ। সেই যুদ্ধে যাদের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অনেক সময় তারা নিজেরাও জানেন না যে, সামান্য পয়সার বিনিময়ে তাদের কোন্ কাজে ইউজ করা হচ্ছে। মহান আল্লাহ তাদের ও ইসলামের প্রতি বিদ্বেষ লালনকারীদের হেদায়েত দান করুন।”

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক
    ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪১
    নিজস্ব প্রতিবেদক
    আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ

    নিউজিল্যান্ড সফর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি মাসে অনুশীলন ক্যাম্প চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বৃহস্পতিবার বলেছেন, ২২ সেপ্টেম্বর জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে। ২৫ এবং ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দু’দলের মধ্যে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    টি-টোয়েন্টি দলের কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানে জাতীয় দলের খেলোয়াড়েরা ঢাকায় তিন দিনের অনুশীলন ক্যাম্প করেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা ভালোভাবে কাজে আসেনি।

    বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘টিম ম্যানেজমেন্ট একটি ভালো অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করছিল। সেই অনুযায়ী আমরা কাজ করছি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু‘টি ম্যাচ দলকে ভালো অনুশীলনের দারুণ সুযোগ মিলবে।’

    বাংলাদেশ দল ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে এবং দুই-তিন দিনের বিরতির পর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে।

    ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ৭ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে। সিরিজে অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড। এই সিরিজের পর বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।

    বিশ্বকাপের সুপার ১২ রাউন্ডে গ্রুপ দুইয়ে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের সাথে থাকবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের দুটি দল।

    টাইগাররা তাদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে এবং তাদের অন্যান্য ম্যাচ ২৭, ৩০ অক্টোবর এবং ২ ও ৬ নভেম্বর।

    সুপার ১২ রাউন্ডের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে, যা ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ ইতোমধ্যে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

    সূত্র : ইউএনবি

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি: সুজন

      নিজস্ব প্রতিবেদক
      ৭ সেপ্টেম্বর, ২০২২ ২০:২৫
      নিজস্ব প্রতিবেদক
      আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি: সুজন

      বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি খুব কনফিডেন্ট ছেলে সবসময়। আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ ছেলে আমিও। আমি জিততে চাই। আমি মনে করি যে, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় নেই।’

      তবে এটি যে খুব সহজ নয় তাও মনে করিয়ে দিলেন সুজন। বলেন, ‘তারপরও রাস্তাটা সহজ হবে না, কঠিন হবে হয়তো- ছয় মাস বা এক বছর। এর মধ্যে যে অনেক বড় পরিবর্তন হয়ে যাবে সেটা বলবো না। কিন্তু আমাদের মানসিকতা যদি বদলায়, সেটাতে আমি খুব খুশি হবো।’

      আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব বলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

      এদিকে, এশিয়া কাপে খালি হাতেই ফিরতে হয়েছে সাকিব আল হাসানদের। তার আগে জিম্বাবুয়ের মাঠে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হেরেছে ২-১ ব্যবধানে। তারও আগে, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কী অবস্থা হয়েছিল সেটাও জানা আছে সবার।

      বাংলাদেশ দলে নেই বিগ হিটার ,নেই ভালোমানের কোনো ফিনিশার , কোয়ালিটি ওপেনার নেই, এমনকি এশিয়া কাপে প্রমাণ হয়েছে কার্যকর ডেথ বোলারও নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, তিনি মনে করেন, বাংলাদেশ বিশ্বকাপও জিততে পারে।

      তবে, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এমন কথা সরাসরি তিনি বলেননি। বিশ্বকাপ জিততে হলে কিছু প্রসেস দরকার। যে প্রসেসগুলো অনুসরণ করলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা তৈরি হবে হয়তো।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        টি২০ থেকে অবসর নিলেন মুশফিক

        নিজস্ব প্রতিবেদক
        ৪ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৮
        নিজস্ব প্রতিবেদক
        টি২০ থেকে অবসর নিলেন মুশফিক

        টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ রোববার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

        মুশফিকুর রহিম পোস্টে লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।

        তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কেউ বলেনি ভাই রিভিউ নেন: সাকিব

          নিজস্ব প্রতিবেদক
          ২ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫৫
          নিজস্ব প্রতিবেদক
          কেউ বলেনি ভাই রিভিউ নেন: সাকিব

          ২ রানে মুশফিকুর রহিমের হাতে জীবন পাওয়ার পর কুশল মেন্ডিস আরও তিন-তিনবার জীবন পান। তার মধ্যে তৃতীয়বার ৩১ রানে জীবন পান বাংলাদেশ রিভিউ না নেওয়াতে। এক প্রান্তে যখন উইকেট পড়ছিল আরেক প্রান্তে ঝড়ো ব্যাটিং করে যাচ্ছিলেন মেন্ডিস। শেষ পর্যন্ত তার গড়ে দেওয়া ভিতে জয়ের হাসি হাসে শ্রীলঙ্কা।

          দুবাইয়ে বাঁচা মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৮৩ রান করে। রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। তাতে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। সুপার ফোরে নাম লেখায় শ্রীলঙ্কা।

          কেন রিভিউ নেওয়া হয়নি? শুধু তাই নয়, এর আগেও এমন হয়েছে বারবার। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমন প্রশ্নের মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান।

          তার সহজ স্বীকারোক্তি, তাকে কেউ বলেনি রিভিউ নিতে। সাকিব বলেন, ‘কেউই শোনে নাই আসলে। কাভারে ছিলাম, শুনতে পাইনি। কেউই বলেনি, ভাই রিভিউটা নেন। বোলার থেকে শুরু করে কেউই না।’

          ২৯ রানেও আউট হয়েছিলেন মেন্ডিস। মেহেদির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। মুশফিক ক্যাচ ধরলেও বলটি নো হয়। এরপর ইবাদতের বল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে যায় মুশফিকের হাতে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। উলটো দেন ওয়াইড। রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে দেখা যায় বল ব্যাট ছুঁয়ে গেছে। আর চতুর্থবার রানআউট থেকে বেঁচে যান।

          মেন্ডিস থামেন ৩৭ বলে ৬০ রান করে। এরপরও সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ইবাদত হোসেনের এলোমেলো বোলিংয়ে সবশেষ হয়ে যায়। ইবাদত প্রথম ২ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিলেও শেষ ২ ওভারে দেন যথাক্রমে ২২ ও ১৭ রান। ওয়াইড দেন ৬টি, আর নো ২টি। মেহেদিও শেষ ওভারে আরেকটি নো বল দেন। তাইতো এমন পুঁজি গড়ার পরও হেরে যায় বাংলাদেশ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত