শিরোনাম
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে রেড ক্রিসেন্ট, বেতন ৪৫ হাজার
সম্প্রতিক সময়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে ‘ফিল্ড রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট (এফআরএ)’ পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিল্ড রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট (এফআরএ)
পদ সংখ্যা: ২৮টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি)। তবে সামাজিক বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ১৮ থেকে ৩৬ বছর হতে হবে।
বেতন: ৪৫,০০০/- টাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: কনটাকচুয়াল।
কর্মস্থল: কক্সবাজার।
আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৩।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, নেবে ৭০ জন
সাম্প্রতিক সময়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি পাঁচ ক্যাটাগরিতে মোট ৭০ জনকে নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহী প্রার্থদের অনলেইনে আবেদন করতে বলা হয়েছে।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১৮ টি।
বেতন স্কেল: ১৩ তম গ্রেড, ১১০০০-২৬৫৯০ টাকা।
শিক্ষগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক।
২.পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৩ টি।
বেতন স্কেল: ১৩ তম গ্রেড, ১১০০০-২৬৫৯০ টাকা।
শিক্ষগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ৬টি।
বেতন স্কেল: ১৬ তম গ্রেড, ৯৩০০-২২৪৯০ টাকা।
শিক্ষগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর।
পদসংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ১৬ তম গ্রেড, ৯৩০০-২২৪৯০ টাকা।
শিক্ষগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৫. পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ৪০টি।
বেতন স্কেল: ২০ তম গ্রেড, ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে ১ ও ৩নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোটায় সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা mopa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৩।
https://therisingcampus.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b/
বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদনের সুযোগ
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ৮২তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৮তম ডিএসএসসি (এডিসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ জুলাই।
১) পদের নাম: আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি। ইন্টার্নশিপ সম্পন্নকারী। উচ্চ মাধ্যমিক: জাতীয় মাধ্যম থেকে এইচএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ১টিতে ‘বি’ গ্রেড। মাধ্যমিক: জাতীয় মাধ্যমে থেকে এসএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড।
২) পদের নাম: আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি। ইন্টার্নশিপ সম্পন্নকারী। উচ্চ মাধ্যমিক: জাতীয় মাধ্যম থেকে এইচএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ এবং ১টিতে ‘বি’ গ্রেড। মাধ্যমিক: জাতীয় মাধ্যম থেকে এসএসসিতে জিপিএ-৫। অথবা ইংরেজি মাধ্যম থেকে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড।
বয়সসীমা: পুরুষ: অবিবাহিত। তবে ১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপর হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
মহিলাদের বয়সসীমা: অবিবাহিত/বিবাহিত উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগণ বেতন ও ভাতা পাবেন।
আবেদন পদ্ধতি: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে https://joinbangladesharmy.army.mil.bd/ গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি: এক হাজার টাকা (অফেরতযোগ্য)।
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই, ২০২৩।
২২ হাজার বেতনে ওয়ান ব্যাংকে চাকরি, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
ওয়ান ব্যাংক লিমিটেড সম্প্রতি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। অভিজ্ঞদের পাশাপাশি আগ্রহী ফ্রেশাররাও আবেদন করতে পারবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম: শাখা বিক্রয় কর্মকর্তা (বিএসও)।
পদ সংখ্যা: ৫০টি।
শিক্ষাগত যোগ্যতা: দেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
কাজের ধরন: খুচরা সম্পদ পণ্য যেমন- হোম লোন, অটো লোন, ব্যক্তিগত ঋণ এবং অন্যান্য খুচরা পণ্য বিক্রি করার ক্ষমতা। পৃথক মাসিক খুচরা ব্যবসার লক্ষ্য অর্জন করা।
অভিজ্ঞতা: ০২ বছর। তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
বয়সসীমা: ২৪-৩৫ বছর।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন ও সুযোগ-সুবিধা: ২২,০০০ টাকা, বিক্রয় কর্মক্ষমতা উপর ভিত্তি করে আকর্ষণীয় প্রণোদনা। এছাড়া প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন করবেন যেভাবে: বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই, ২০২৩।
১৫৯ এটিইও নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নেবে। এ নিয়োগ প্রক্রিয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পাদন করা হবে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদন করতে পারবেন। এখানে বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষককে বোঝানো হয়েছে। একজন বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন। একই সাথে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব সহকারী শিক্ষক এ বছর যোগদান করেছেন, তারাও সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে আবেদন করতে পারবেন।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) পদে ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৩। আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান কার্য সম্পন্ন করতে হবে।
সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডের। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি এই লিংকে জানা যাবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য