ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২০ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

অবশেষে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৫ ২০:৫৮
ক্রীড়া ডেস্ক
অবশেষে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর আগামী মাসেই মাঠে গড়াবে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। এর আগে অনুষ্ঠিত হলো নিলাম। পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামে প্রথমে অবিক্রীত ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববার (৩০ নভেম্বর) নিলামের শুরুতেই চড়া দামে বিক্রি হয়েছেন নাইম শেখ। নিলামের শুরুতেই ছিলেন এ ক্যাটাগরির নাইম শেখ। তার দাম শুরু হয় ৫০ লাখ টাকায়। এই ওপেনারকে দলে নিতে নিলাম যুদ্ধে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। ফলে ৫ লাখ করে বাড়তে থাকে দাম। 

এক পর্যায়ে নাইমের দাম ১ কোটি পেরিয়ে যায়। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকা দাম ওঠে তার। এরপর আর সিলেট বিড না করায় শেষ পর্যন্ত চট্টগ্রামই পায় তাঁকে। এদিকে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক লিটন দাস বিক্রি হয়েছেন ৭৫ লাখ টাকায়। তাঁকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

এই দুজনের পর নিলামে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ। মাহমুদউল্লাহর পরই ছিলেন মুশফিক। 

মাহমুদউল্লাহর মত মুশফিকের ভিত্তিমূল্যও ছিল ৩৫ লাখ টাকা। তবে তাকেও কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ দেখায়নি। তবে অবিক্রিত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে।  

এদিকে নিলামে প্রথমে অবিক্রীত থাকার পর ফেসবুক স্ট্যাটাসে মুশফিক লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পর এবার অবশেষে দল পেলেন এ দুজন। প্রথমে অবিক্রীত থাকায় তাদের পরে নিলামে তোলা হয় ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে। আর তখন ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদউল্লাহকে কিনে নেয় রংপুর রাইডার্স। এরপর মুশফিককে ৩৫ লাখ টাকায় কিনে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিকেলে বিপিএলের নিলাম

    ক্রীড়া ডেস্ক
    ৩০ নভেম্বর, ২০২৫ ১৫:১৬
    ক্রীড়া ডেস্ক
    বিকেলে বিপিএলের নিলাম

    প্রায় এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের নিলাম হতে যাচ্ছে। যেখানে চূড়ান্ত তালিকায় থাকা চারশো’র অধিক দেশি-বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ৮৪ জন দল পাবেন। পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। ৬টি ক্যাটাগরিতে তাদের নাম ডাকা হবে। 

    রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বিপিএলের খেলোয়াড় বিকিকিনি। রাজধানীর র‌্যাডিসন ওয়াটারব্লু গার্ডেনের গ্র্যান্ড বলরুমে দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে।
    নিলামের আগেই সরাসরি চুক্তির ভিত্তিতে ২৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হচ্ছে– ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। তাদের প্রত্যেকেই নিলামে অংশ নেবে। নিয়ম অনুযায়ী– নিলামে কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রথম নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে সৌদি আরব

      ক্রীড়া ডেস্ক
      ২৮ নভেম্বর, ২০২৫ ১৭:৩০
      ক্রীড়া ডেস্ক
      প্রথম নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে সৌদি আরব

      ফেয়ারব্রেক এবং সৌদি ক্রিকেট ২০২৬ সাল থেকে সৌদি আরবে নারী বিশ্ব টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজনের জন্য পাঁচ বছরের অংশীদারিত্ব ঘোষণা করেছে। এটি সৌদি আরবে প্রথম পেশাদার নারী ক্রিকেট ইভেন্ট হতে চলেছে। বিনোদন ও ক্রীড়া প্রোগ্রামিং নেটওয়ার্কের (ইএসপিএন) বরাতে এ তথ্য জানা গেছে।

      সৌদি ক্রিকেট এবং ফেয়ারব্রেক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিযোগিতায় ৩৫টিরও বেশি দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

      ফেয়ারব্রেক ২০১৩ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি সংস্থা যার লক্ষ্য খেলাধুলায় লিঙ্গ সমতা উন্নত করা এবং এর আগে ২০২২ এবং ২০২৩ সালে যথাক্রমে দুবাই এবং হংকংয়ে ফেয়ারব্রেক গ্লোবাল ইনভিটেশনাল টি-টোয়েন্টি আয়োজন করেছিল। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় সংস্করণের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু প্রাথমিকভাবে এটি ২০২৪ সালে স্থগিত করা হয়েছিল এবং অবশেষে তা সফল হয়নি।

      ফেয়ারব্রেক ইনভিটেশনাল আইসিসি কর্তৃক সম্পূর্ণরূপে অনুমোদিত ছিল এবং এতে ছয়টি দল ছিল। এতে চামারি আথাপথু, সোফি একলেস্টোন, লরা ওলভার্ড এবং মারিজান কাপের মতো আন্তর্জাতিক তারকারা অংশ নিয়েছিলেন। তবে, বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের কোনও আপত্তি সনদ (এনওসি) দেয়নি। নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোনও ভারতীয় খেলোয়াড় অংশ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

      ঘোষণায় বলা হয়েছে, নতুন টি-টোয়েন্টি লীগ "সৌদি ভিশন ২০৩০ এর উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ" এবং এর লক্ষ্যগুলির মধ্যে রয়েছে কাঠামোগত প্রশিক্ষণ কর্মসূচি এবং পথের মাধ্যমে নারী ক্রিকেট প্রতিভা বিকাশ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং ৩৫ টিরও বেশি দেশের খেলোয়াড়দের নিয়ে আসা।

      নারী বিশ্ব টি-টোয়েন্টি চ্যালেঞ্জের মাধ্যমে ক্রিকেট মানচিত্রে সৌদি আরবের উপস্থিতি আরও বাড়বে। ২০২৪ সালে জেদ্দায় আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়েছিল এবং দেশটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি নতুন গ্র্যান্ড-স্ল্যাম-স্টাইল সার্কিটকে সমর্থন করার জন্যও প্রস্তুত ছিল। সৌদি আরব আইএলটি২০-এর ভবিষ্যতের মরসুমে কিছু খেলা আয়োজনের জন্যও প্রস্তুত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

        ক্রীড়া ডেস্ক
        ২৩ নভেম্বর, ২০২৫ ২০:২৩
        ক্রীড়া ডেস্ক
        প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা

        আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর এবার তিন ম্যাচের টি–টোয়েন্টি লড়াই সামনে। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় নতুন মুখ তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

        সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় শামীমের ব্যাটিং নিয়ে অধিনায়ক লিটন দাস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার তার জায়গায় সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অঙ্কন।

        দীর্ঘদিন চোটে ভুগে বাইরে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরেছেন স্কোয়াডে। আগের সিরিজে চট্টগ্রাম পর্যন্ত গেলেও শেষ মুহূর্তে তিনি স্কোয়াডে জায়গা পাননি। পরে হংকং সিক্সেসেও চোটের কারণে খেলতে পারেননি। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে তিনি ফেরত এসেছেন টি–টোয়েন্টি দলে—যেখানে তাসকিন আহমেদের বিশ্রাম তার ফেরাকে আরও সহজ করেছে।

        তাসকিন বর্তমানে আবুধাবি টি–টেন লিগে অংশ নিচ্ছেন। সামনে আইএলটি২০, বিপিএল এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ—এই ব্যস্ত সূচির কারণে তাকে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে।

        সিরিজের প্রথম টি–টোয়েন্টি ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং তৃতীয়টি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। অঙ্কনের সম্ভাব্য অভিষেক ও সাইফউদ্দিনের প্রত্যাবর্তন তরুণ ও অভিজ্ঞতার মিশেলে স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।

        বাংলাদেশের ঘোষিত টি–টোয়েন্টি দল

        লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বড় জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ

          অনলাইন ডেস্ক
          ২৩ নভেম্বর, ২০২৫ ১৪:১৯
          অনলাইন ডেস্ক
          বড় জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ

          চতুর্থ দিন শেষেই ঢাকা টেস্টে বড় জয়ের সুবাস পাচ্ছিলো বাংলাদেশ। পঞ্চম দিনে কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ কেবল অপেক্ষা বাড়িয়েছে। তবে ঠিকই বড় জয় পেয়েছে টাইগাররা। ২১৭ রানের জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙিয়েছে স্বাগতিকরা। সেইসঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো নাজমুল হোসেন শান্তর দল।

          বিস্তারিত আসছে... 

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত