ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ নারী দল

ক্রীড়া ডেস্ক
২০ অক্টোবর, ২০২৫ ১১:৫৫
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ নারী দল

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টসস্টার স্পোর্টস ১

এদিন আরও কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলার বদ্বীপ সৃষ্টি হলো কীভাবে?

রাওয়ালপিন্ডি টেস্ট (১ম দিন): পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, সকাল ১১টা থেকে। সম্প্রচার—টি স্পোর্টস ও এ স্পোর্টস।

২য় টি-টোয়েন্টি: নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দুপুর ১২টা ১৫ মিনিটে। সম্প্রচার—সনি স্পোর্টস ১।

ইংলিশ প্রিমিয়ার লিগ: ওয়েস্ট হ্যাম বনাম ব্রেন্টফোর্ড, রাত ১টা থেকে। সম্প্রচার—স্টার স্পোর্টস সিলেক্ট ১।

ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপে অবস্থান টিকিয়ে রাখার লড়াই হিসেবেও গুরুত্বপূর্ণ। ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নতুন উদ্দীপনা আনবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’

    ক্রীড়া ডেস্ক
    ১৭ অক্টোবর, ২০২৫ ১২:১১
    ক্রীড়া ডেস্ক
    ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’

    টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার চতুর্থ সংস্করণ আসছে ক্রিকেটে, নাম টেস্ট-টোয়েন্টি।২০২৬ সালের জানুয়ারি থেকে এই ফরম্যাট চালু হতে পারে। 

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ছয়টি ফ্র্যাঞ্চাইজির সমন্বয়ে অনুষ্ঠিত হবে ‘টেস্ট টোয়েন্টি’। এর মধ্যে তিনটি থাকবে ভারতের, বাকি তিনটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি ম্যাচে খেলা হবে ৮০ ওভার। সেট হবে চারটি, অর্থাৎ প্রতি সেশন হবে ২০ ওভারের। টেস্ট ফরম্যাটে টি-টোয়েন্টির ঝাঁজ দেখা যাবে নতুন এই ফরম্যাটে।

    টেস্ট টোয়েন্টির প্রতিটি দলে থাকবে ১৬ জন ক্রিকেটার,৮ জন ভারতীয় এবং ৮ জন বিদেশি। মোট ৯৬ জন ক্রিকেটার নিলামের মাধ্যমে দল পাবে। বাকি ২০৪ জন খেলোয়াড়, যারা তিন ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নিলাম পুলে অন্তর্ভুক্ত থাকবেন। তারা পরবর্তীতে ওয়াইল্ডকার্ড পুলে স্থান পাবেন। এই দলটি অনেকটা সাইডবেঞ্চের মতো। অর্থাৎ মৌসুম চলাকালে এখান যে কাউকে দলে ভিড়াতে পারবে দলগুলো।

    অনেকদিন ধরেই এই ফরম্যাট নিয়ে আলোচনা চলছি। ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারও ওয়ানডে-টি টোয়েন্টি-টেস্ট এর ফর্মুলাকে কাজে লাগিয়ে নতুন এই সংস্করণ আনার ব্যাপারে বলেছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানিন এই উদ্যোগ নিয়েছেন। তার পাশে রয়েছেন হরভজন সিং, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেডেন এবং ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তীরা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে উড়ে গেল বাংলাদেশ

      ক্রীড়া ডেস্ক
      ১৬ অক্টোবর, ২০২৫ ২২:১৫
      ক্রীড়া ডেস্ক
      অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে উড়ে গেল বাংলাদেশ

      নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার শক্তিমত্তা টের পেল বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজি নারীদের কাছে ১০ উইকেটে উড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানকে হারানোর পর যা টাইগ্রেসদের টানা চতুর্থ হার। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারে বাংলাদেশ।

      বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে টাইগ্রেসরা। হাফ সেঞ্চুরি করেন সোবহানা মোস্তারি। এই রানকে মামুলি বানিয়ে ১৫১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

      টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ৭৭ বলে ২০টি চারের সাহায্যে ১১৩ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। আরেক পাশে ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন ফোবে লিচফিল্ড। বাংলাদেশের সব বোলারই এদিন ওভারপ্রতি ছয় কিংবা তার বেশি হারে রান খরচ করেছেন। 

      এর আগে, বিশাখাপত্তনমে বাংলাদেশের হয়ে শুরুটা দারুণ করেন দুই ওপেনার ফারজানা হক ও রুবায়া হায়দার ঝিলিক। তবে নিজেকে গুটিয়ে নিয়েও টিকতে পারেননি ফারজানা। ২৪ বলে ৮ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। 

      ফারজানা আউট হলেও দারুণ ব্যাটিং করেন ঝিলিক। দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে। তবে দলীয় ৭৩ রানে ঝিলিক ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। ৫৯ বলে ৮টি চারের সাহায্যে ৪৪ রান করেন এই ওপেনার। দলের সঙ্গে আর ১১ রান যোগ হতে ফেরেন সুপ্তাও (৩৩ বলে ১৯)। সেট হয়েছিলেন অধিনায়ক জ্যোতিও। তবে ৩৫ বলে ১২ রানের ধীরগতির ইনিংস খেলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। দলীয় ১০৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন অধিনায়ক। 

      জ্যোতির আউটের পর শুরু হয় সোবহানা মোস্তারির লেজ নিয়ে লড়াই। পাঁচে নামা এই ব্যাটার কাউকে নিজের পাশে পাননি। পরের ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তাতে দুই শ পার করা হয়নি বাংলাদেশেরও। শেষ পর্যন্ত উইকেটে থেকে ৮০ বলে ৬৬ রান করেন মোস্তারি। ইনিংসে ৯টি চার হাঁকান তিনি। তাতে দুই শ ছোঁয়া সংগ্রহ পায় বাংলাদেশ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাংলাদেশকে সঙ্গে করে বিদায় নিল ভারত

        ক্রীড়া ডেস্ক
        ১৫ অক্টোবর, ২০২৫ ১৫:৮
        ক্রীড়া ডেস্ক
        বাংলাদেশকে সঙ্গে করে বিদায় নিল ভারত
        ফাইল ছবি

        এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ভারতের সঙ্গে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশেরও। মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় জামাল ভূঁইয়াদের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল। দিনের অন্য ম্যাচে সিঙ্গাপুর ২-১ গোলে ভারতকে হারায়। এতে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে যায়।

        ‘সি’ গ্রুপে চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ও হংকং। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় এবং বাংলাদেশ চতুর্থ স্থানে অবস্থান করছে। ফলে নভেম্বরে ও আগামী বছরের মার্চে গ্রুপে দুই দলের বাকি ম্যাচগুলো এখন কেবলই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হলো।

        অনেক আশা জাগিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র দিয়ে মিশন শুরু করলেও এরপর সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২-১ এবং হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে খাদের কিনারায় চলে যায় হাভিয়ের কাবরেরার দল। হামজা চৌধুরী, শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি প্রত্যাশা বাড়ালেও, শেষ পর্যন্ত তা স্বপ্নভঙ্গের গল্পেই শেষ হলো।

        বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়ায় এখন বাকি ম্যাচগুলোতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি এবং আগামী টুর্নামেন্টের জন্য দল গোছানোর দিকেই মনোযোগ থাকবে বাংলাদেশের।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের

          ক্রীড়া ডেস্ক
          ১৪ অক্টোবর, ২০২৫ ২০:২৪
          ক্রীড়া ডেস্ক
          হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের

          হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে রাকিবের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

          এদিন ম্যাচের ৮৩ মিনিটে বাঁ পাশ থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করেন ফাহমিদুল, বল নামালেন হংকংয়ের বক্সে। যেখানে বল পেলেন রাকিব, তার শট ঠেকাতে পারলেন না হংকং গোলকিপার। সমতায় ফেরে বাংলাদেশ।

          এর আগে খেলার ৩৬তম মিনিটে ডেডলক ভাঙে। কাজী তারিক রায়হান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বড় পাকিয়ে বক্সেই ফাউল করে বসলেন। পরে পেনাল্টি থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। স্পট কিক থেকে ম্যাট অর গোল করলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

          মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হয় হংকং ও বাংলাদেশ। প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকেছে হাভিয়ের কাবরেরার দল।

          প্রথম ম্যাচের সমালোচনার পর এই ম্যাচে কোচ একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। শুরুর একাদশে ফিরেছেন জায়ান আহমেদ, শমিত সোম ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। রক্ষণভাগে দৃঢ়তা বজায় রাখার লক্ষ্যেই এই ছক সাজান কাবরেরা। শুরুতেও তা সফল মনে হচ্ছিল—হংকং কয়েক দফা আক্রমণে গেলেও গোলরক্ষক মিতুল মারমাকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

          ২২তম মিনিটে সুযোগ এসেছিল বাংলাদেশের। মাঝমাঠ থেকে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছিলেন শোমিত সোম, কিন্তু পেছন থেকে জার্সি টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে হামজার শট রক্ষণ দেয়ালে লেগে বাইরে চলে যায়।

          কিন্তু ৩৬তম মিনিটেই বিপদ ডেকে আনেন কাজী তারিক। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে পা জড়িয়ে ফেলেন, তাড়াহুড়ো করে বল কেড়ে নেওয়ার চেষ্টায় বক্সের ভেতর ফাউল করে বসেন ফেরনান্দো পেরেইরার ওপর। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিতুলকে ভুল পথে পাঠিয়ে গোল করেন ম্যাট অর, এগিয়ে যায় হংকং চায়না।

          ৪৪তম মিনিটে ব্যবধান বাড়ার শঙ্কা তৈরি হয়েছিল। মিতুলের হাত ফসকে বল পেরিয়ে গেলে এক ডিফেন্ডার দ্রুত ক্লিয়ার করে বিপদ সামলান।

          এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগে নাটকীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে বর্তমানে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে দলটি। তাই বাছাই পর্বে টিকে থাকতে হলে এই ফিরতি লেগেই জয়ের বিকল্প নেই লাল-সবুজদের সামনে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত