ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৪ সেপ্টেম্বর কোয়াব নির্বাচন

অনলাইনেও ভোট দিতে পারবেন ভোটাররা, ভোটার হননি সাকিব-মাশরাফি

ক্রীড়া ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫ ১৯:২০
ক্রীড়া ডেস্ক
অনলাইনেও ভোট দিতে পারবেন ভোটাররা, ভোটার হননি সাকিব-মাশরাফি

ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গত বছরের আগস্টের পর থেকেই ক্রিকেটারদের এই সংগঠনটির কার্যক্রমে একপ্রকার স্থবিরতা নেমে এসেছে।

এরই মধ্যে নতুন করে কোয়াব সক্রিয় করতে তোড়জোড় চলছে। নতুনভাবে ঢেলে সাজাতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন।

জানা গেছে, আসন্ন নির্বাচনে থাকছে না সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।

আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ভোটগ্রহণ। বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা। আসন্ন নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন ইফতেখার রহমান মিঠু।

বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অবস্থান করছে সিলেটে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তবে ৪ তারিখ রয়েছে কোয়াবের নির্বাচন, সেই নির্বাচনে তাদের ভোট দেওয়া নিয়ে প্রশ্ন থাকছে।

বর্তমান অ্যাডহক কমিটির এক সদস্য ঢাকা পোস্টকে বলছিলেন, 'ক্রিকেটারদের থেকে দিন তারিখ নিয়েই আমরা নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছিলাম। সুতরাং তাদের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ৪ তারিখ সকালে ঢাকার ফ্লাইট ধরবেন ক্রিকেটাররা। দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন। এরপর বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সময়ে জাতীয় দলের ক্রিকেটাররা ভোটে অংশগ্রহণ করতে পারবেন।'

নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ দরকার সেটা তারা পূরণ করেননি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব-মাশরাফির ভোট দেওয়ার আর সুযোগ থাকছে না। 

'একইসঙ্গে আমরা আরেকটি বিষয় রেখেছি। অনেকে কোয়াবের সদস্য যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোট দিতে পারবেন। বিশেষ করে সে সময় ইংল্যান্ডে থাকবে যুবা ক্রিকেটাররা সেই সঙ্গে ম্যানেজমেন্টের কিছু সদস্য। এ ছাড়া যারা রাজশাহীতে থাকবে এইচপি দলের সদস্য তারাও অনলাইনে ভোট দিতে পারবে।'

অনেকের মনে প্রশ্ন রয়েছে, আসন্ন কোয়াবের নির্বাচনে ভোট দিতে পারবেন কি না সাকিব আল হাসান-মাশরাফি বিন মোর্ত্তজার মতো জ্যেষ্ঠ ক্রিকেটাররা। কোয়াবের নির্বাচন কমিশন থেকে খোঁজ নিয়ে জানা যায়, নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ নবায়ন করা দরকার সেটা তারা করেননি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব-মাশরাফির ভোট দেওয়ার আর সুযোগ থাকছে না। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন লামিনে ইয়ামাল, কী তার পরিচয়?

    ক্রীড়া ডেস্ক
    ২৬ আগস্ট, ২০২৫ ১৩:৫৫
    ক্রীড়া ডেস্ক
    প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন লামিনে ইয়ামাল, কী তার পরিচয়?

    বয়স ১৮ হওয়ার আগে থেকেই নারীঘটিত নানা গুঞ্জন ছড়িয়েছে লামিনে ইয়ামালের নামে। কিছুদিন ধরেই জোর গুঞ্জন ছিল, প্রেম করছেন এই কিশোর। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনলেন তিনি। বান্ধবী নিকির ২৫তম জন্মদিনের বিশেষ দিনেই সম্পর্কের কথা সবাইকে জানালেন বার্সা তারকা।

    সোমবার (২৫ আগস্ট) নিকির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরি দেন ইয়ামাল। যেখানে দুজনের একসাথে বসে থাকা একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে নিকির কোমর জড়িয়ে ধরে হাসিমুখে বসে আছেন ইয়ামাল। টেবিল জুড়ে ছড়ানো রয়েছে গোলাপের পাপড়ি।

    দৃশ্যের রোমান্টিক আমেজ আরও বাড়িয়ে দিয়েছে পেছনে সাজানো বিশাল গোলাপের তোড়া। এছাড়া ইনস্টাগ্রামে সেই ছবির সঙ্গে কয়েকটি ‘লাভ’ ইমোজিও জুড়ে দিয়েছেন ইয়ামাল। আর তাতেই যেন ভালোবাসার সম্পর্ক স্পষ্ট করে দিলেন এই স্প্যানিশ ফুটবলার। ১৮ বছর বয়সী ইয়ামাল থেকে ৭ বছরের বড় নিকি।

    মৌসুম শেষে পুরো গ্রীষ্মের বড় একটা অংশ একসঙ্গে কাটিয়েছেন নিকি ও ইয়ামাল। গত সপ্তাহেই জানা যায়, তারা মোনাকোতে একটি রোমান্টিক ভ্রমণে গিয়েছিলেন। যে কারণে দুজনের প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। তার কিছুদিন আগেই নিকি উপস্থিত ছিলেন গ্যাম্পার স্টেডিয়ামে, যেখানে ইয়ামালের নৈপুণ্যে বার্সা ২–০ গোলে জিতেছিল।

    এছাড়া ফ্রেঞ্চ রিভিয়েরায় থাকার সময় তারা সুজন বিলাসবহুল হোটেল দ্য মোবর্ন রিভিয়েরা-তে ছিলেন। এর বাইরে তাদের সম্পর্কের আরও ইঙ্গিত মিলেছিল। যেমন গত জুলাইয়ে ইয়ামালের বিতর্কিত জন্মদিন পার্টিতে নিকি ছিলেন অতিথিদের একজন। সেই মাসেই এক নাইটক্লাবে তাদের চুম্বনের ছবিও প্রকাশ্যে আসে।

    প্রাসঙ্গিক
    মন্তব্য

    ফিক্সিং কান্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির

    অনলাইন ডেস্ক
    ২৬ আগস্ট, ২০২৫ ১০:২৬
    অনলাইন ডেস্ক
    ফিক্সিং কান্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছেন সাব্বির

    দেশের ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সবশেষ আসরে সন্দেহজনক একটি আউট নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছিল। যা নিয়ে সরব ছিলেন ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা। বিতর্কিত সেই আউট নিয়ে সে সময় শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি। পাশাপাশি টাইগার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তদন্ত শুরুর কথাও জানিয়েছিল।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন বলেছিল- ক্রিকেটে সর্বোচ্চ নৈতিক মান, যেকোনো ধরনের দুর্নীতি অথবা অসদাচরণের বিষয়ে সবসময়ই জিরো টলারেন্স নীতি রয়েছে বোর্ডের। কারণ এসব ঘটনা ক্রিকেটীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। মূলত ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার শেষ উইকেট উসকে দিয়েছিল এই বিতর্ক।

    দলের জয় থেকে যখন মাত্র ৬ রান দূরে, তখন শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির যেভাবে আউট হন তা নিয়ে শুরু হয় চর্চা। টিভি ফুটেজে দেখা যায়- ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন মিনহাজুল সাব্বির। এরপরই তিনি স্ট্যাম্পিং আউট হন। শাইনপুকুর স্পোর্টিংও ম্যাচটি হেরে যায়।

    এ নিয়ে বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) তদন্ত শুরু করে। কয়েক মাসের তদন্ত শেষে সত্যতা বেরিয়ে এসেছে। ম্যাচ ফিক্সিং প্রমাণিত হওয়ায় বিসিবি’র এন্টি-করাপশন ইউনিট সাব্বিরের বিরুদ্ধে কমপক্ষে সব ধরণের খেলা থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা সুপারিশ করেছে বলে জানা গেছে।

    এসিইউর প্রাপ্ত নথি অনুযায়ী, সাব্বির সন্দেহভাজন বুকির সঙ্গে যোগাযোগ ও রিপোর্ট না করার মাধ্যমে বিসিবির অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা লঙ্ঘন করেছেন।

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      লন্ডন থেকে ‘আশীর্বাদ’ নিয়ে এসেছেন তামিম, দাঁড়াবেন বিসিবি নির্বাচনে

      ক্রীড়া ডেস্ক
      ২২ আগস্ট, ২০২৫ ১২:২৮
      ক্রীড়া ডেস্ক
      লন্ডন থেকে ‘আশীর্বাদ’ নিয়ে এসেছেন তামিম, দাঁড়াবেন বিসিবি নির্বাচনে

      মাহবুবুল আনাম বিসিবির নির্বাচন করবেন না, এই খবরে সভাপতি হওয়ার দৌড়ের হিসাব-নিকাশ বদলে যাচ্ছে। নির্বাচন অক্টোবরে হওয়ার কথা। মাহবুবুল আনামের সরে যাওয়ার খবরে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম উঠে আসছে। এর বাইরেও রাজনৈতিকভাবে কিছু নাম ঘোরাফেরা করছে। এই সময়ে নির্বাচন করা জটিল হতে পারে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে অ্যাডহক কমিটি হওয়ার সম্ভাবনা প্রবল।

      আর নির্বাচন হলে আবারও আমিনুল ইসলামের সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে বিসিবিতে যে প্রক্রিয়া মেনে নির্বাচন হয় তার কিছুই মানা হবে না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর বানিয়ে অন্যদের বলা হবে আমিনুলকে সভাপতি করতে। শুরুতে নির্বাচন নিয়ে কিছু না বললেও পরে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন আমিনুল। এসিসির সভা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মন কষাকষিতে আমিনুল বুঝতে পেরেছেন, আইসিসিতে তার চাকরি পাওয়া কঠিন হবে।

      মাহবুবুল আনামের নির্বাচন নিয়ে তার এক ঘনিষ্ঠজন যুগান্তরকে বলেন, ‘পরিবার থেকে মনে করা হচ্ছে তার আর বিসিবিতে থাকার প্রয়োজন নেই। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এজন্য তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গায় মানসম্মান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।’

      ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলেও, তিনিও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ক্লাব। অনেক পরিচালকও তাকে সমর্থন করবেন। তিনি অপেক্ষায় আছেন রাজনৈতিক সাড়া পাওয়ার।

      তালিকায় রয়েছেন তামিম ইকবালও। একটি সূত্রমতে, লন্ডন থেকে এক রাজনৈতিক নেতার আশীর্বাদ নিয়ে এসেছেন তামিম। দেড় মাস আগে তিনি সেখানে যান।

      বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে ১০ জন। ঢাকার অধিকাংশ ক্লাব কয়েকজনের হাতে বন্দি। প্রতি বছর ক্লাব চালাতে তাদের কোটি কোটি টাকা খরচ হয়।

      এর আগে দেশের ক্রিকেটের দক্ষ সংগঠক সৈয়দ আশরাফুল হকের নাম শোনা গিয়েছিল। কিন্তু টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনে দাওয়াত না পাওয়ায় অনেকেই বুঝে গেছেন তিনি তালিকায় নেই।

      এদিকে একটি বড় অংশের ধারণা, এবার নির্বাচন হবে না। অ্যাডহক কমিটি দিয়েই চলবে কিছুদিন। সূত্রমতে, সেই অ্যাডহক কমিটিতে বর্তমান পরিচালকদের মধ্যে রয়েছেন শুধু ফাহিম সিনহা। বাকিদের কাউকে রাখা হয়নি। এটা টের পেয়েছেন বাকিরা। ফাহিম সিনহার এক ঘনিষ্ঠজন উপদেষ্টা হওয়ায় তাকে রাখা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাংলাদেশের আজ ভারত পরীক্ষা

        ক্রীড়া ডেস্ক
        ২২ আগস্ট, ২০২৫ ৯:১৩
        ক্রীড়া ডেস্ক
        বাংলাদেশের আজ ভারত পরীক্ষা

        নারী ফুটবলে এখন দারুণ সময় কাটছে বাংলাদেশের। একের পর এক সুখবর নিয়ে আসছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সিনিয়র নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটে লিখেছে নতুন ইতিহাস। অনূর্ধ্ব-২০ নারী দল সাফ চ্যাম্পিয়নশিপও জিতেছে দেশের মেয়েরা। বয়সভিত্তিক ফুটবলে এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ ও সাফ অনূর্ধ্ব-১৬ শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের কন্যারা। কিন্তু সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনো অধরা। বয়সভিত্তিক ফুটবলের এই আসরের শ্রেষ্ঠত্বের স্বাদ নিতে নতুন মিশনে নেমেছে অর্পিতা দাস বিশ্বাসরা। টুর্নামেন্টটা দারুণ জয়ে শুরুও করেছে মেয়েরা। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে মেয়েরা। আজ ভারতের বিপক্ষেও এমন আরো একটি জয় উপহার দিতে চান তারা।

        আজ বাংলাদেশের সামনে শক্তিশালী প্রতিপক্ষ ভারত। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দুদল মুখোমুখি হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় নেপালের মুখোমুখি হবে আয়োজক ভুটান। ভুটানের বিপক্ষে জিতে এ ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী অর্পিতারা। লড়াই কঠিন হবে জেনেও জয়ের ছন্দটা তারা ধরে রাখতে চান এ ম্যাচেও। অন্য দিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারতও। আসরের উদ্বোধনী ম্যাচে তারা রীতিমতো গোল উৎসব করেছে নেপালের জালে। আজও তারা গোলের বন্যা বইয়ে দিতে চেষ্টার কোনো কমতি রাখবে না। তবে ছেড়ে কথা বলবেন না প্রথম ম্যাচের গোলদাতা আলপি আক্তার ও সুরভী আকন্দ প্রীতিরা। ভারতের জাল কাঁপাতে তারাও নিয়ে রেখেছেন শেষ সময়ের প্রস্তুতি।


        ভুটানের মতো ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন সুরভী আকন্দ প্রীতি। গতকাল বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় এ তারকা ফুটবলার বলেন, ‘আমাদের দলের সবাই সুস্থ আছে, ভালো আছে। টুকটাক ইনজুরি আছে। আশা করি, আজ ও কালের মধ্যে সেরে যাবে। কাল (আজ) ভারতের বিপক্ষে একটি ম্যাচ। এটা ভাইটাল একটি ম্যাচ। ভুটানের বিপক্ষে আমরা যে ভুলগুলো করেছি। চেষ্টা করব কাল যেন ভুলগুলো না হয়। ওরা আলহামদুলিল্লাহ ভালো। সবার একটাই লক্ষ্য, সবাই জয় নিয়ে ফিরব। বাংলাদেশে ট্রফি নিয়ে ফিরব, ইনশাআল্লাহ।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত