ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এশিয়া কাপ হবে আরব আমিরাতে, জানা গেল চূড়ান্ত সময় সূচি

অনলাইন ডেস্ক
২৬ জুলাই, ২০২৫ ১৮:৪৬
অনলাইন ডেস্ক
এশিয়া কাপ হবে আরব আমিরাতে, জানা গেল চূড়ান্ত সময় সূচি

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেই সভায় এশিয়া কাপের ভেন্যু ও সূচি নিয়ে আলোচনা হলেও তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে আজ এসিসি সভাপতি মহসিন নাকভি চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা করেছেন।


আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।


নাকভি এক্সে লিখেছেন, 'আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি! বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।'


এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।


অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কবে মুখোমুখি হবে তা এখনো জানা যায়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। এ কারণেই এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। যদিও দুই দলই অংশ গ্রহণ করছে আসরে।


মন্তব্য

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা, মায়ামির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ক্রীড়া ডেস্ক
২৬ জুলাই, ২০২৫ ১২:২৪
ক্রীড়া ডেস্ক
শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা, মায়ামির ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবার নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি আগেই তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তারা সেটি এড়াতে পারলেন না। আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার ম্যাচের আগে নাম প্রত্যাহার করেছিলেন মেসি-আলবা। এজন্য নিষেধাজ্ঞা বিধির সমালোচনা করে মায়ামির মালিক জর্জ মাস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।


গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকো লিগের দুই অলস্টার একাদশ মুখোমুখি হয়েছিল। এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। সেই নিয়মেই মায়ামির আসন্ন ম্যাচে দলের বাইরে থাকবেন মেসি-আলবা। আগামীকাল ঘরের মাঠে ফ্লোরিডার ক্লাবটি এফসি সিনাসিনাতিকে আতিথ্য দেবে।


নিজেদের সেরা দুই তারকা নিষিদ্ধ হওয়ার ঘটনায় মায়ামির মালিক জর্জ মাস বলেন, ‘তারা (মেসি-আলবা) এই সিদ্ধান্ত বুঝতে পারছে না। এমন সিদ্ধান্ত খুব কঠোর। মেসি বেশ আপসেট, বলতে গেলে ক্লাবের সবারই একই অনুভূতি। তবে আমি মনে করি ক্লাবের সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং বিশ্বের বিপরীতে নিজেদের মনোভাব স্পষ্ট করতে হবে। স্বভাবতই নিষেধাজ্ঞায় পড়ায় দুজনের কেউই ইতিবাচক প্রতিক্রিয়া দেখাননি।’


ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা সাত ম্যাচ খেলেছেন মেসি-আলবারা। ফলে তাদের বিশ্রাম নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছিল। এসব বিষয় বিবেচনা করেই মূলত মায়ামি তাদের অলস্টার ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়। ক্লাবটির মালিক জানান, ‘মেসি-আলবা সেটাই করেছেন, যা ক্লাব চেয়েছে। তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। তবে এটি ঠিক যে একটি প্রদর্শনী ম্যাচের জন্য লিগের খেলায় নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা মানতে পারছেন না।’

Image

এ প্রসঙ্গে এমএলএসের কমিশনার ডন গারবার বলেন, ‘আমি জানি লিওনেল মেসি এই লিগকে কতটা ভালোবাসেন। আমিও মনে করি না যে, মেসির চেয়ে কেউ মেজর লিগ সকারের জন্য বেশি কিছু করেছে। ইন্টার মায়ামির জন্য তার সম্মান, প্রতিশ্রুতির বিষয়টি বুঝতে পারছি এবং একইসঙ্গে তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। দুর্ভাগ্যবশত, অলস্টার ম্যাচ খেলার জন্য আমাদের দীর্ঘদিনের নিয়ম রয়েছে এবং কঠিন হলেও আমাদের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে।’


নিষেধাজ্ঞা পাওয়ার আগে অবশ্য আসন্ন ম্যাচের জন্য দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসিরা। এর পরেই আসে ফ্লোরিডার ক্লাবটির জন্য অনাকাঙ্ক্ষিত খবর। নিষেধাজ্ঞা নিয়মের প্রতি অসম্মতি জানিয়ে জর্জ মাস বলেন, অলস্টার ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টারও কম ব্যবধানে এমএলএসের ছয়টি ম্যাচ রয়েছে। এটি ঠিক নয়। খেলোয়াড়দের জন্য তা ন্যায্য নয়।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

    ক্রীড়া ডেস্ক
    ২৫ জুলাই, ২০২৫ ১২:৩৩
    ক্রীড়া ডেস্ক
    ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

    প্রমিলা ফুটবলেও দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের টিকিট। 


    গ্রুপপর্বে নিজেদের সবশেষ ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) বৃহস্পতিবার স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।


    প্রথমার্ধের ১৯তম মিনিটে কিশি নুনিয়েজ গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই প্রথম স্পর্শে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো।



    চলমান আসরে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারায় তারা। সবগুলো ম্যাচ ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।


    গ্রুপ পর্ব শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে। চিলি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে, আর স্বাগতিক ইকুয়েডর ও পেরু এরই মধ্যে টুর্নামেন্ট শেষ করেছে।


    এখন আর্জেন্টিনার চোখ সেমিফাইনালে। প্রতিপক্ষ নির্ধারিত হবে ব্রাজিল (৯ পয়েন্ট) ও কলম্বিয়ার (৭ পয়েন্ট) মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। তৃতীয় স্থানে থাকা ভেনেজুয়েলার (৪ পয়েন্ট) সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, কারণ গোল ব্যবধানে তারা পিছিয়ে।


    মন্তব্য

    শুরুতে দুই উইকেট হারাল বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    ২৪ জুলাই, ২০২৫ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    শুরুতে দুই উইকেট হারাল বাংলাদেশ
    আউট হয়ে ফেরার পথে লিটন দাস। ছবি: বিসিবি

    সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। জবাবে শুরুতে দুই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 


    বাংলাদেশ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ওপেনার নাঈম শেখ ও তাওহীদ হৃদয়ের জায়গায় চারে নামা মেহেদী মিরাজ। 


    এর আগে ওপেনার তানজিদ তামিম এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরে ইনিংসের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। লিটন দাস ৮ বলে ৮ রান করে ফিরেছেন। 


    পাকিস্তানের বড় রান পেতে চার ব্যাটার ভালো ব্যাটিং করেছেন। এর মধ্যে ওপেনার সাঈম আইয়ূব ও শাহিবজাদা ফারহান ৮২ রানের জুটি গড়েন। সাঈম ১৫ বলে ২১ রান করেন। শাহিবজাদা দলের পক্ষে ৪১ বলে সর্বাধিক ৬৩ রান করেছেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও পাঁচটি ছক্কার শট আসে। 


    চারে নেমে হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এক চার ও তিনটি ছক্কা আসে। প্রথম দুই ম্যাচে ব্যর্থ মোহাম্মদ নওয়াজও ব্যাট হাতে রান পেয়েছেন। স্লটে রান বাড়িয়ে নেওয়া এই ব্যাটার ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।


    মন্তব্য

    ভারতীয় গণমাধ্যমে দাবি

    এশিয়া কাপের ভেন্যু ও শুরুর সময় চূড়ান্ত!

    ক্রীড়া ডেস্ক
    ২৪ জুলাই, ২০২৫ ১৭:১৪
    ক্রীড়া ডেস্ক
    এশিয়া কাপের ভেন্যু ও শুরুর সময় চূড়ান্ত!

    পাকিস্তান এবং ভারতের মধ্যকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা ছিল। এর মধ্যেই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে ভারত যোগ দিতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়। অবশ্য শেষমেশ অচলাবস্থা কিছুটা হলেও কেটেছে। 


    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বার্ষিক সভা। বাংলাদেশে না আসলেও অনলাইনে এসিসির বৈঠকে যোগ দিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘও কেটে গেছে অনেকটাই।


    ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এবিপি লাইভ এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ভারতই এশিয়া কাপ আয়োজন করবে।


    তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, হঠাৎ করে আয়োজক দেশ পাল্টে গেছে। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এখনো টুর্নামেন্টের ভেন্যু ও শুরুর সময় নিয়ে এসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 


    এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ভেন্যু হিসেবে থাকছে দুবাই ও আবুধাবি।


    অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


    সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। এ কারণেই অনেকে আশঙ্কা করছেন, এবারের এশিয়া কাপে হয়তো ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ভারতের উচিত পাকিস্তানের বিপক্ষে না খেলা, আবার কেউ এই হাই-ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় দিন গুনছেন। শেষ সিদ্ধান্তটি এখন বিসিসিআইয়ের হাতে। 


    প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত