ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ভারতীয় গণমাধ্যমে দাবি

এশিয়া কাপের ভেন্যু ও শুরুর সময় চূড়ান্ত!

ক্রীড়া ডেস্ক
২৪ জুলাই, ২০২৫ ১৭:১৪
ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপের ভেন্যু ও শুরুর সময় চূড়ান্ত!

পাকিস্তান এবং ভারতের মধ্যকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা ছিল। এর মধ্যেই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে ভারত যোগ দিতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়। অবশ্য শেষমেশ অচলাবস্থা কিছুটা হলেও কেটেছে। 


সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বার্ষিক সভা। বাংলাদেশে না আসলেও অনলাইনে এসিসির বৈঠকে যোগ দিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘও কেটে গেছে অনেকটাই।


ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে এবিপি লাইভ এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ভারতই এশিয়া কাপ আয়োজন করবে।


তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, হঠাৎ করে আয়োজক দেশ পাল্টে গেছে। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। যদিও এখনো টুর্নামেন্টের ভেন্যু ও শুরুর সময় নিয়ে এসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 


এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ভেন্যু হিসেবে থাকছে দুবাই ও আবুধাবি।


অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। এ কারণেই অনেকে আশঙ্কা করছেন, এবারের এশিয়া কাপে হয়তো ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ভারতের উচিত পাকিস্তানের বিপক্ষে না খেলা, আবার কেউ এই হাই-ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় দিন গুনছেন। শেষ সিদ্ধান্তটি এখন বিসিসিআইয়ের হাতে। 


প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৪৬ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের

    ক্রীড়া ডেস্ক
    ২০ জুলাই, ২০২৫ ১৯:১
    ক্রীড়া ডেস্ক
    ৪৬ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের

    প্রথম ১০ বলেই ১৮ রান তুলে ফেলা পাকিস্তানকে প্রথম ধাক্কা দিলেন তাসকিন। সাইম আইয়ুবের বিদায়ে শুরু। এরপর মেহেদী ফেরালেন সবশেষ দেখায় মাত্র ৪৬ বলে সেঞ্চুরি করা মোহাম্মদ হারিসকে। ফখর জামান একাই ঝড় তুললেও পাকিস্তানের বাকি ব্যাটারদের খাবি খাওয়াচ্ছেন টাইগার বোলাররা। উইকেট শিকারে যোগ দিয়েছেন তানজিম সাকিব ও মস্তাফিজুর রহমানও। তাতে পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।


    আইয়ুব ও হারিসের বিদায়ের পর ক্রিজে আসেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তানজিম সাকিবের ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। তবে পরের চার বলে সাকিবের সামনে রীতিমতো খাবি খেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। তার সংগ্রাম শেষ হয় সেই ওভারের শেষ বলে। র‍্যাম্প স্কুপ খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে ৯ বলে মাত্র ৩ রান করেন পাকিস্তানের অধিনায়ক।


    পরের ওভারে বল হাতে পান মোস্তাফিজুর রহমান। আর প্রথম ওভারেই পান উইকেটের দেখা। রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন হাসান নেওয়াজকে। পাওয়ার প্লের ৬ ওভারে ৪১ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।


    বিপর্যয়ে পড়া পাকিস্তানের বিপদ আরও বেড়েছে বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিংয়ে। রানআউট হয়ে গেছেন মোহাম্মদ নেওয়াজ। লিটন দাসের থ্রো হাতে পেয়ে ননস্ট্রাইক প্রান্তে রানআউট হয়েছেন তিনি। করেছেন ৫ বলে ৩ রান। পাকিস্তান মাত্র ৪৬ রানে হারিয়েছে ৫ উইকেট। শেষ ৫ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান। 


    তবে, ফখর জামান ও সাইম আইয়ুবের আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তান। শেখ মেহেদীর করা প্রথম ওভারেই দুটি চার মারেন ফখর। দ্বিতীয় ওভারে তাসকিনকে চার মারেন আইয়ুবও। কিন্তু ফ্লিক করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন ৬ রান করে।


    তৃতীয় ওভারে ফিরে আসা মেহেদীর ওপর চড়াও হয়েছিলেন ফখর। মারেন তিনটি বাউন্ডারি। কিন্তু সেই ওভারে উইকেটের দেখা পান মেহেদী। ওভারের শেষ বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ৪ রান করে সাজঘরে ফিরেছেন হারিস।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশেরটা বাড়াতে আইসিসিকে পরামর্শ ভনের

      অনলাইন ডেস্ক
      ২০ জুলাই, ২০২৫ ১৭:২৩
      অনলাইন ডেস্ক
      ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশেরটা বাড়াতে আইসিসিকে পরামর্শ ভনের

      ২০২৩-২৪ অর্থ বছরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আয় করেছে প্রায় ১০ হাজার কোটি রুপি। এর বড় একটা অংশ এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও বড় অঙ্কের অর্থ পেয়েছে তারা।


      আইসিসি থেকে এক বছরে ১ হাজার ৪২ কোটি রুপি পেয়েছে বিসিসিআই। যা তাদের মোট আয়ের ১০ দশমিক ৭০ শতাংশ। আইসিসি থেকে এর চেয়ে বেশি অর্থ পায় না আর কোনো দল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর ভারতের তুলনায় অনেক কম অর্থ পায়। তাই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন এসব দেশগুলোকে আরও বেশি অর্থ দেওয়া উচিত।


      আইসিসির এ নীতি প্রসঙ্গে ভন বলেন, ‘যে জিনিসটা আমার বাজে লাগে, সেটা হচ্ছে ক্রিকেটের টাকাপয়সা সঠিকভাবে ভাগ হয় না। আইসিসির অনেক টাকা আছে। আমরা যদি ক্রিকেটে দুই স্তরও চালু করি, সবচেয়ে ন্যায্য হচ্ছে ভাগাভাগিটা ঠিক করা। আমি বলছি না যে সবাই একদম সমানে সমান টাকা পাক।'


      ২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের লভ্যাংশ ভাগাভাগির যে মডেল অনুমোদন করা হয়, সেখানে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ভারতের জন্য। এ ছাড়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ৬.৮৯ শতাংশ, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ৬.২৫ শতাংশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৫.৭৫ শতাংশ হারে লভ্যাংশ পাচ্ছে। বাকি দেশগুলোর সবাই ৫ শতাংশেরও কম লভ্যাংশ পাচ্ছে।


      ভন বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত, যাতে তারা খেলোয়াড়দের আরও বেশি টাকা দিতে পারে। একটা ভালো অঙ্কের অর্থ পেলে এই খেলোয়াড়েরা জাতীয় দলের হয়ে আরও বেশি দিন খেলবেন।’


      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ভারতের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে সভা বয়কট করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা!

        ক্রীড়া ডেস্ক
        ১৯ জুলাই, ২০২৫ ১৯:১৬
        ক্রীড়া ডেস্ক
        ভারতের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে সভা বয়কট করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা!

        পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এসিসির এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দেননি এসিসি সভাপতি মহসিন নাকভি। এ কারণে এসিসির এজিএম বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই।

        ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একই কারণে ভারতের সঙ্গে এই সভা বয়কট করতে চায় আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ড। তবে এসব বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

        এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই সেখানে মত দিতে হবে। অর্থাৎ এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত-শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধি থাকতেই হবে। তাই এসব দেশ এই এজিএম বয়কট করলে সভার ভবিষ্যত ও কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

        বৈঠকের আর সপ্তাহ খানেকেরও কম সময় বাকি থাকলেও এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। 

        এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এরই মাঝে অনানুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে বলে শোনা যাচ্ছে। যা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এসিসির বার্ষিক সভায়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

          ক্রীড়া ডেস্ক
          ১৫ জুলাই, ২০২৫ ৯:৩৯
          ক্রীড়া ডেস্ক
          কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

          মাত্র তিন দিনের মধ্যেই শেষ হলো কিংস্টন টেস্ট। এতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এদিন মাত্র ২৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন।

          সিরিজের তৃতীয় টেস্টে ২০৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। তবে মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম অভারেই ৩ উইকেট তুলে নেন মিটেল স্টার্ক। এতেই শুরু হয় ধস। শেষ পর্যন্ত একাই শিকার করেন ৬ উইকেট। এর পাশাপাশি ইতিহাসের অংশ হয়েছেন স্কট বোল্যান্ডও। টেস্টের মাত্র দশ বোলার হিসেবে তিনি হ্যাট্রটিক করেছেন।

          টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে। ৭০ বছর আগে ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড এমন স্কোর পায়। এর আগে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ৪৭ রানে অলআউট হওয়ার নজির ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচও হয়েছিল জ্যামাইকার মাঠে।

          দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১২১ রানে, ওয়েস্ট ইন্ডিজের সামনে ২০৪ রানের লক্ষ্য। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্টার্কের পেস আক্রমণে ভেঙে পড়ে স্বাগতিকরা।

          এর আগে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২২৫ রান, যেখানে স্টিভেন স্মিথ ৪৮ ও ক্যামেরন গ্রিন ৪৬ রান করেন। শামার জোসেফ নেন ৪ উইকেট, সিলস ও গ্রেভসের শিকার যথাক্রমে ৩টি করে উইকেট নেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত