ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

বিপিএল এ সাকিবের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’

নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৪ ১৯:২৮
নিজস্ব প্রতিবেদক
বিপিএল এ সাকিবের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’

বিনোদন ডেস্ক: আসন্ন বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’ নামে অংশগ্রহণ করবে শাকিব খানের দল। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে দলের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে। তারা জানান, দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে।

বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকা ক্যাপিটালস’আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে।

বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রাই যেন শুরু করলেন শাকিব খান।

দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ২৭ ডিসেম্বর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তিনটি নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে এবার সাত দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। আগের চার ফ্রাঞ্চাইজি এবারও থাকছেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিদায় বেলায় সাকিবকে ব্যাট উপহার দিলেন বিরাট

    নিজস্ব প্রতিবেদক
    ১ অক্টোবর, ২০২৪ ১৮:০
    নিজস্ব প্রতিবেদক
    বিদায় বেলায় সাকিবকে ব্যাট উপহার দিলেন বিরাট

    স্পোর্টস ডেস্ক: কানপুরেও হয়তো শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ক্যারিয়ারের একেবারে পড়ন্ত বেলায় সাকিব আল হাসান। ইতোমধ্যে টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    তাই বিদায় বেলায় সাকিবকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ব্যাট হাতে ছুটতে দেখা যায় কোহলিকে। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। সাকিবের কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় এই ব্যাটিং মাস্টার।

    দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কানপুর টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭ বলে ৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছে ৪ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রানের দেখা পাননি সাকিব।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ক্যারিয়ারের ৯০৪তম গোল বাবাকে উৎসর্গ করলেন রোনালদো

      নিজস্ব প্রতিবেদক
      ১ অক্টোবর, ২০২৪ ১৪:৩২
      নিজস্ব প্রতিবেদক
      ক্যারিয়ারের ৯০৪তম গোল বাবাকে উৎসর্গ করলেন রোনালদো

      স্পোর্টস ডেস্ক: গোল করার পর গতকাল নিজের চিরচেনা উদযাপন করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সেটি না করার পেছনে যথেষ্ট কারণও ছিল। আর তা হচ্ছে পর্তুগাল তারকার বাবার জন্মদিন।

      বেঁচে থাকলে গতকাল ৭১ তম জন্মদিন পালন করতেন রোনালদোর বাবা।

      বাবা না থাকলে সন্তান রোনালদো তার জন্মদিনের কথা ভুলেননি। তাই ক্যারিয়ারের ৯০৪তম গোল করার পর দুই হাত উপরে তুলে বাবাকে স্মরণ করেছেন ৩৯ বছর বয়সী তারকা। গোলটি বাবাকে উৎসর্গ করেই এমন উদযাপন বলে ম্যাচ শেষে জানিয়েছেন তিনি।

      ম্যাচ শেষে রোনালদো বলেছেন, আজকের গোলের অন্যরকম এক অর্থ আছে। বাবা বেঁচে থাকলে আজ তার জন্মদিন হতো। এটা তার জন্য।

      গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে কাতারের ক্লাব আল রাইয়ানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে জয়সূচক গোলটি করেন রোনালদো। দলের অন্য গোলটি করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাংলাদেশ অলআউট ১৪৬ রানে, ভারতের লক্ষ্য ৯৫

        নিজস্ব প্রতিবেদক
        ১ অক্টোবর, ২০২৪ ১৩:১২
        নিজস্ব প্রতিবেদক
        বাংলাদেশ অলআউট ১৪৬ রানে, ভারতের লক্ষ্য ৯৫

        স্পোর্টস ডেস্ক: ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এতে মাত্র ৯৫ রানের লক্ষ্য পেয়েছে ভারত।

        আজ মঙ্গলবার ২ উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই আউট হয়ে যান মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রানে।

        সাদমান ইসলামের সঙ্গে ৫৫ রানের দারুণ জুটি করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ২৮তম ওভারে দলীয় ৯১ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ৩৭ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান বাংলাদেশ অধিনায়ক।

        দলীয় ২ রান যোগ করতেই আউট হয়ে যান ফিফটি করা সাদমান। ২৯তম ওভারে আকাশ দীপের বলে যসস্বি জয়সওয়ালের হাতে গালিতে ক্যাচ হন তিনি। ১০১ বলে ৫০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাদমান।

        ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে লিটন দাসকে (৮ বলে ১) তুলে নেন জাদেজা। ডানহাতি ব্যাটারকে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ বানান ভারতীয় স্পিনার।

        এরপর আকাশ দীপের ওভারকে স্যান্ডউইচ বানিয়ে পরের আবার বোলিংয়ে আসেন জাদেজা। ওভারের দ্বিতীয় বলেই সাকিব আল হাসানকে (২ বলে ০) নিজের হাতের ক্যাচ বানান তিনি। অর্থাৎ ৩ উইকেটে ৯১ রান করা বাংলাদেশের ৯৪ রানে নেই ৭ উইকেট।

        টিকে থাকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৭ বলে ৯ রান করে জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ধরা পড়েন তিনি। এরপর তাইজুল ইসলামকে (১৩ বলে ০) এলবিডব্লিউ করেন বুমরাহ।

        দশম উইকেটে ১৬ রানের জুটি করেন মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ। বুমরাহর বলে ৬৩ বলে ৩৭ রান করে মুশফিক বোল্ড হলে ইনিংস শেষ হয় বাংলাদেশের। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

        প্রাণহীন কানপুর টেস্টকে চতুর্থ দিনেই জমিয়ে ক্ষীর বানায় ভারত। ম্যাচের ফলাফল বের করে আনতে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করে স্বাগতিকরা। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। এতে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রান ছাপিয়ে ৫২ রানের লিডও পেয়ে যায় ভারত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          শেষবেলায় দুই উইকেট হারিয়ে বিপদ বাড়াল বাংলাদেশ

          নিজস্ব প্রতিবেদক
          ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:১৯
          নিজস্ব প্রতিবেদক
          শেষবেলায় দুই উইকেট হারিয়ে বিপদ বাড়াল বাংলাদেশ

          স্পোর্টস ডেস্ক: ভারতকে লিড বড় করতে দেয়নি বাংলাদেশ। দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৫২ রানে লিড নিয়েই ইনিংস ঘোষণা করে ভারত। শেষবেলায় সে লিড টপকাতে গিয়ে ২৬ রানের মধ্যেই দুই উইকেট হারাল বাংলাদেশ। তাতে হারের শঙ্কা নিয়েই কানপুর টেস্টের শেষ দিনে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

          টেস্টের ফয়সালার জন্য বেশি সময় নেই। তবে ভারত যে ড্র মেনে নেওয়ার ‘মুডে’ নেই, সেটা তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অ্যাপ্রোচে পরিষ্কার বুঝা যায়। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হওয়ার পর ব্যাটিং অতিআক্রমণাত্মক ধাঁচে ব্যাট করেন ভারতীয় ব্যাটাররা।

          এই অ্যাপ্রোচে লিড এলেও তা ফুলেফেঁপে ওঠেনি। কানপুর টেস্টে চতুর্থ দিনের শেষবেলায় ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। লিড পেয়েছে ৫২ রানের। চারটি করে উইকেট নিয়ে ভারতের লিড বড় হতে না দেওয়ায় ভূমিকা রেখেছেন দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত