শিরোনাম
মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস ফাইনাল অনুষ্ঠিত
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ টেবিল টেনিসের ফাইনাল অনুষ্ঠিত হয়।
(সোমবার) ১১ মার্চ দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা -২০২৪ এর
একক চ্যাম্পিয়ন: শাকিব খান হৃদয় (সিপিএস বিভাগ)। রানার আপ: শাহপরান শুভ ( বিএমবি বিভাগ) আবার দ্বৈত চ্যাম্পিয়ন: শাকিব খান হদয় ও সুজয় দেব বর্মন (সিপিএস বিভাগ) রানারআপ: শাহপরান শুভ ও মামুন সরকার ( বিএমবি বিভাগ)
এই বিষয়ে শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন প্রতিবছরের মতো এ বছরও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শরীরচর্চা বিভাগের তত্ত্বাবধানে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পরবর্তীতে একক এবং দ্বৈত চ্যাম্পিয়নদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলাধুলা শরীর এবং মন ভালো রাখে। খেলাধুলার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আজ ১০ মার্চ (রবিবার) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় এ প্রতিযোগিতা শেষে ২০টি ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এ সময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় ছাত্রদের দলগত ইভেন্টে সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ও ব্যক্তিগত ইভেন্টে রসায়ন ডিসিপ্লিনের অনিক গোলদার চ্যাম্পিয়ন এবং ছাত্রীদের দলগত ইভেন্টে শিক্ষা ডিসিপ্লিন ও ব্যক্তিগত ইভেন্টে একই ডিসিপ্লিনের সাজিয়া মাহিন মিথী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এর আগে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ মন ও শরীর গঠন হয়। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা মুখরিত থাকবে এটাই উচ্চশিক্ষার লক্ষ্য। আর এই লক্ষ্যেই খুলনা বিশ্ববিদ্যালয় প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজন করছে। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীেেদর এবং আয়োজক শারীরিক শিক্ষা চর্চা বিভাগের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একই সাথে আগামীতেও এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিশ্ব অলিম্পিকের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মশাল প্রজ্বালন করে মাঠ প্রদক্ষিণ করেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মোসাদ্দেক আল মামুদ ও শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিয়া মাহিন মিথী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী গৌরব কুমার পাল ও আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী জ্যোতি রায়।
বেটিং কাণ্ডে জড়িয়ে ফেঁসে গেলেন সাকিবের বোন
বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার বেটিং কান্ডে উঠে এলো তার বোনের নাম।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আজ তাক–এ প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট বোন জান্নাতুল হাসান ‘11wicket.com’ নামে একটি অনলাইন বেটিং (অনলাইনে বাজি ধরা) অ্যাপে বিনিয়োগ করেছেন।
গত বছর সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিংঅ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফরমের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই ঘটনার তদন্তে ভারতের অনেক রথী-মহারথীর নাম উঠে আসে।
শুক্রবার রাতে ইন্ডিয়া টুডের অনলাইনে এবং ‘আজ তাক’–এর অনলাইনে প্রকাশিত এ–সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিংঅ্যাপ তদন্তে গ্রেফতার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে।
তদন্তকারী সংস্থা ইডি সূত্র জানিয়েছে, সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিংঅ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।
ইডি জানায়, মহাদেবঅ্যাপ একটি হাইপ্রোফাইল কেলেঙ্কারি, যা একটি অনলাইন বেটিং প্ল্যাটফরমের সঙ্গে জড়িত। বিভিন্ন গেম যেমন— পোকার, তাস গেম, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল এবং ক্রিকেটের ওপর এই অ্যাপে অবৈধ জুয়া খেলা হয়। মহাদেবঅ্যাপ দৈনিক ২০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।
অনলাইন বেটিংঅ্যাপে বোনের যুক্ততার এই অভিযোগ নিয়ে সাকিব আল হাসানের বক্তব্য জানতে চাইলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের খেলায় ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে সুরভীর জোড়া গোলে নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।
মঙ্গলবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভারতীয় অনূর্ধ্ব-১৬ নারী দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। এদিন ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
টানা দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ। ভুটান ২ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। এখন ভারত-নেপাল ম্যাচে যারা জিতবে তারা বাংলাদেশের সঙ্গে ফাইনালে খেলবে।
মঙ্গলবার খেলার ৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুস্কা গোল করে দলকে সমতায় ফেরান।
খেলার ৭৯ মিনিটে সুরভী আক্তার প্রীতির গোলে ২-১ এগিয়ে যায় লাল সবুজের দল। খেলা একিবারে শেষ মুহুর্তে গোল করে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন অর্পিতা।
গত ৮ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে অনেক নাটকীয়তার ম্যাচে শিরোপা ভাগাভাগি করা হয় বাংলাদেশ-ভারত। সেই ঘটনার এক মাস যেতে না যেতে আরেক বয়সভিত্তিক সাফে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।
২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩০ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ
ঘরের মাঠে খেলা মানেই বাড়তি চাপ। শ্রীলংকার বিপক্ষে ১২০ বলে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩০ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস। তিনি অফের বল লেগে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।দলের এমন বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। তিনি ১১ বলে দুই চারে ১২ রান করে ফেরেন। দলীয় ৩০ রানে আউট হন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তিনি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।
৩০ রানে লিটন দাস, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন বর্তমান ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিসের জোড়া ফিফটিতে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা।
দলের হয়ে ৪৮ বলে ৮ চার আর একটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা। এছাড়া ৩৬ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৫৯ রান করে ফেরেন কুশাল মেন্ডিস। মাত্র ২১ বল খেলে ৬টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক আসালঙ্কা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে প্রয়োজন ১২০ বলে ২০৭ রান।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য