ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন রশিদ

নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৩ ১৬:২৪
নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের ম্যাচ ফি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দেবেন রশিদ

চলতি সপ্তাহের শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি। যার ফলে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। দেশের মানুষের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরোটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের দান করার ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, 'আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্থ লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। একই সাথে সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।'

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কন্যাসন্তানের বাবা হলেন নেইমার

    নিজস্ব প্রতিবেদক
    ৭ অক্টোবর, ২০২৩ ১১:১৭
    নিজস্ব প্রতিবেদক
    কন্যাসন্তানের বাবা হলেন নেইমার

    কন্যাসন্তানের বাবা হয়েছেন আল হিলালের ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। শনিবার সকাল ৭টার দিকে বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে লেখেন— আমাদের জীবন ধন্য করে একটি কন্যাসন্তান এসেছে। স্বাগতম, তোমাকে! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।

    শনিবার তার সন্তানের মা প্রেমিকা বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেন। যেখানে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার ও বিয়ানকার্ডিকে। এর আগে বিভিন্ন সময়ে প্রেম, ব্রেকআপ ও প্রতারণার অভিযোগের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই জুটি।

    এর আগে চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে কন্যাসন্তান আসতে যাচ্ছে।

    ২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এর পরই বিয়ানকার্ডি সন্তান সম্ভবা বলে জানা যায়।

    নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে মিললো ৬৪ বোতল মদ

      নিজস্ব প্রতিবেদক
      ৪ অক্টোবর, ২০২৩ ১২:১
      নিজস্ব প্রতিবেদক
      বাংলাদেশি ফুটবলারদের ব্যাগে মিললো ৬৪ বোতল মদ

      গত সেপ্টেম্বরে এএফসি কাপে মালদ্বীপের মালেতে খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল বসুন্ধরা কিংসের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে। তবে কোন ধরনের অপরাধ তারা করেছে সেটি এতদিন ক্লাব ও খেলোয়াড় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বলেনি। অভিযুক্ত ফুটবলারদের সাময়িক নিষেধাজ্ঞাও দেয় বসুন্ধরা ক্লাব কর্তপক্ষ। এবার জানা গেল, এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ব্যাগে করে মদ আনছিলেন অভিযুক্ত পাঁচ ফুটবলার।

      শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল মদ পান। ওই পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।

      এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলেছিল বসুন্ধরা। ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরেছিল দল। ফেরার পথে বিমানবন্দরে তাদের কাছে মদ পায় কাস্টম কর্মকর্তারা।

      এ ঘটনায় বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

        নিজস্ব প্রতিবেদক
        ৩ অক্টোবর, ২০২৩ ২০:২০
        নিজস্ব প্রতিবেদক
        যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

        যবিপ্রবি প্রতিনিধি: সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

        মঙ্গলবার(৩ অক্টোবর) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

        উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, খেলাধুলা ও পড়ালেখা দুইটাই পাশাপাশি একটি আরেকটির পরিপূরক। খেলাধুলা একজন মানুষকে সার্বিকভাবে মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে। সুস্থ মন যদি না থাকে, সুস্থ দেহ যদি না থাকে, তাহলে জীবনে যতবড় মেধাবী শিক্ষার্থী হও না কেন, শেষ পর্যন্ত তোমার জীবনে যে সাফল্য আসবে বলে মনে করো, তা কিন্তু আসবে না। কাজেই খেলাধূলা একইসাথে কিভাবে বন্ধুত্ব করা যায়, কিভাবে শৃঙ্খলাবদ্ধ হওয়া যায়, তা শিখায়।

        অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ফুটবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় খেলা ছিল। তোমরা এই খেলা শ্রদ্ধার সাথে খেলবে। এ ধরনের প্রতিযোগিতা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পারস্পারিক বন্ধুত্ব ও মেলবন্ধনের দারুন সুযোগ তৈরি হয় বলেও জানান তিনি।

        শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা প্রমুখ।

        অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল ওয়হেদ।

        আগামী ১৬ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হবে।

        অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিন অধ্যাপক ড. মো: তানভীর ইসলাম, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ-হেল কাফি, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ রায়হান রাকিব, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বাংলাদেশ ক্রিকেট টিমকে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

          নিজস্ব প্রতিবেদক
          ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:২৭
          নিজস্ব প্রতিবেদক
          বাংলাদেশ ক্রিকেট টিমকে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

          ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল বর্তমানে ভারতে অবস্থান করছে। ইতোমধ্যে তারা প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে। এমন জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বার্তা পেয়েছেন সাকিব-তানজিম তামিমরা।

          প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবেই নিজেদের সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে, সেটিই আমি চাই।

          শনিবার মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

          সরকারপ্রধান বলেন, আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি।

          প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। সেদিকে আমার সবসময় দৃষ্টি থাকে। আমি তাদের সবরকম সহযোগিতা করে রাখি।

          সবশেষ প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকাপে আমরা খেলার সুযোগ পেয়েছি— এটিই তো সবচেয়ে ভালো। ভালো খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি সবসময় আশাবাদী।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত