শিরোনাম
পেলের মৃত্যুর পর তাকে নিয়ে লিখলেন এমবাপে
কাতার বিশ্বকাপে গোলের সংখ্যায় কিংবদন্তী পেলের রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার পেলের মৃত্যুর পর এমবাপ্পে সেই পেলেকে ভুলতে পারবেন না বলে লিখেছেন
ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটা ছবি দিয়ে তিনি লিখেছেন- ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, তবে তাকে ভোলা যাবে না। শান্তির ঘুম ঘুমাও রাজা।
পেলে এবং এমবাপে, দু’জনেই ২০ বছর বয়স হওয়ার আগেই বিশ্বকাপ জিতেছেন। ২৪ বছর বয়স হওয়ার আগে দু’টি বিশ্বকাপ জেতেন পেলে। সেই রেকর্ড অক্ষত থেকে যায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায়।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল পেলের। তখন পর পর দু’বার বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। সেই দুই দলেই ছিলেন পেলে। মোট তিন বার বিশ্বকাপ জিতেছিলেন তিনি।
চলে গেলেন কিংবদন্তি ফুটবলার পেলে
৮২ বছর বয়সে আজ চলে গেলেন পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মেয়ে কেলি নেসিমেন্তো।
অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই। বার্ধক্যজনিত নানা সমস্যা তো ছিলই, কয়েক বছর ধরে এর সঙ্গে যোগ হয়েছিল কোলন ক্যানসার। এই মরণব্যাধির সঙ্গে লড়েও কেউ কেউ জিতে যান। পেলেও লড়েছেন কয়েক বছর। কিন্তু বয়সটা যে তাঁর পক্ষে ছিল না।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসকেরাও বুঝেছিলেন, সময় হয়ে গেছে। শুরু হয়েছিল উপশমসেবা দেওয়া। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যার নাম ‘প্যালিয়েটিভ কেয়ার’, অনেকে বলেন ‘এন্ড অব লাইফ কেয়ার’। মানে কোনো রোগীর শরীর যখন স্বাভাবিক চিকিৎসায় সাড়া না দেয়, তখন তাঁর মৃত্যুর আগে পর্যন্ত ব্যথা আর কষ্ট উপশমের জন্য সেবা দেওয়া হয়। কে জানে হয়তো এ কষ্ট আর সয়ে যেতে চাননি পেলেও।
জীবনে কত ম্যাচ জিতেছেন, কিন্তু ক্যানসারের সঙ্গে এই ‘ম্যাচে’ লড়াই করেও শেষ পর্যন্ত হার মানলেন আজ, চলে গেলেন ৮২ বছর বয়সে। চলে গেলেন বেশির ভাগ মানুষের চোখে সর্বকালের সেরা ফুটবলার, চলে গেলেন ব্রাজিলিয়ানদের প্রিয় ‘ও রেই’ বা ‘রাজা’।
‘ফিলিস্তিন সমর্থক’ রোনালদো রাজনীতির শিকার
পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পর্তুগিজ এই তারকাকে লিওনেল মেসির সঙ্গেও তুলনা করেন তিনি।
এক প্রতিবেদনে এমনই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এরদোয়ান বলেন, ‘ওরা রোনালদোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যবশত, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তিনি আরো বলেন, ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে। এটি তার মনস্তত্ত্বকে নষ্ট করেছে এবং তার তেজোদীপ্ততা কেড়ে নিয়েছে।
‘রোনালদো এমন একজন ব্যক্তি, যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন,’ যোগ করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে পরাজিত হয় পর্তুগাল। সেদিন খেলার দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামানো হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে।
রাউন্ড অব ১৬-এ পর্তুগাল যখন সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখনও বেঞ্চে বিকল্প হিসেবে দেখা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারকে।
রোনালদোর জন্য মরক্কোর বিপক্ষে পর্তুগালের পরাজয়ের একটি স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেটি হচ্ছে রোনালদো হলেন পৃথক পাঁচটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়, অথচ খুব সম্ভবত এটিই তার শেষ বিশ্বকাপ। সেদিন চেঞ্জিং রুমের দিকে হেঁটে যাওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি এই পর্তুগিজ তারকা।
আলোচিত বডিবিল্ডার জাহিদের পাশে গোলাম রাব্বানী
বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারে লাথি মেরে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে পুরস্কারে লাথি মারার সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
লথি মারার ঘটনার পর বর্তমান সময়ের আলোচিত এই বডিবিল্ডারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। সোমবার (২৬ ডিসেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে বডিবিল্ডার শুভকে নিয়ে লাইভে আসেন গোলাম রাব্বানী।
লাইভের সেই ক্যাপশনে গোলাম রাব্বানী লেখেন, বডিবিল্ডিং ফেডারেশনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাহসী প্রতিবাদ জানানো জাহিদ হাসান শুভকে স্যালুট জানাই। পাশে আছি ইনশাআল্লাহ।
গোলাম রাব্বানী জানান, সে অন্যায়ের প্রতিবাদ করেছে ,সাহস করেছে। আর তার সাহসের পুরস্কার হিসাবে তাকে বহিষ্কার করা হয়েছে। এ দেশে অন্যায়ের প্রতিবাদ করলে পুরস্কার হিসাবে বহিষ্কার, জেল, জুলুম , নির্যাতন এসব পাওয়া যায়।
এর আঘে গত রোববার (২৫ ডিসেম্বর) ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অসাদাচারণের জন্য শুভকে আজীবন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে। যদিও সোমবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে জাহিদ জানান, তিনি নিজেই এই ফেডারেশনকে বয়কট করেছেন।
ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন জিনেদিন জিদান
ষষ্ঠ বারের মতো শীরপা জয়ের স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে গিয়েছিল ব্রাজিল। তবে সফলতার মুখ দেখেনি দলটি দলের এই ব্যর্থতার পর কোচ তিতে দায়িত্ব ছেড়েছেন। এরপর থেকেই গুঞ্জন চলছে, রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ কে হবেন, এই নিয়ে।
লাতিন দলটির কোচ হিসেবে বিদেশিদের খুব একটা দেখা যায়নি। ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইতিহাসে বিদেশি কোচের অধীনে খেলেছে তিন বার।
এরপর থেকে ব্রাজিলের কোচ হিসেবে দেখা গেছে কোনো এক ব্রাজিলিয়ানকেই। দীর্ঘ বিশ্বকাপ ব্যর্থতার পর এবার সেই প্রথাটাই ভাঙতে চলেছে ব্রাজিল, এমটাই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
কে হচ্ছে ব্রাজিলের কোচ এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। জোসে মরিনিও থেকে শুরু করে পেপ গার্দিওলা, কার নাম বাদ যায়নি এখানে!
এরইমধ্যে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপে জানাচ্ছে জিনেদিন জিদানের নাম। সংবাদ মাধ্যমটির ভাস্যমতে ব্রাজিল যেমন চাইছে, জিদান ঠিক তেমনই এক কোচ। ব্রাজিল তাদের পরবর্তী কোচ হিসেবে বিদেশি কাউকে চাইছে, ফরাসি কোচ জিদান এখানে উতরে গেছেন।
ব্রাজিল বর্তমানে কাজে নেই, এমন কাউকে চাইছে, এখানেও জিদান যুতসই, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি নতুন কোনো কাজে জড়াননি। এরপর আসে জিদানের অভিজ্ঞতার কথা, যে কোচ টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে, তার অভিজ্ঞতা নিয়ে ব্রাজিলের অভিযোগের কোনো সুযোগই নেই।
জিদানের সম্ভাবনা ছিল ফ্রান্সের কোচ হওয়ার। তবে ফরাসি ফুটবলের আভাস, বিশ্বকাপ জিততে না পারলেও কোচ দিদিয়ের দেশমকেই রেখে দেবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সে কারণে জিদানকে অন্য কোনো জাতীয় দলের কোচিংয়ে দেখা যেতে পারে বলে ধারণা ইউরোপীয় সংবাদ মাধ্যমের। লেকিপে এবার জানিয়ে দিল, ব্রাজিলই হতে পারে তার পরবর্তী গন্তব্য।
জিদান ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছে আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো, মরিসিও পচেত্তিনো, জার্মান থমাস টুখেল, স্প্যানিশ রবার্তো মার্টিনেজ ও রাফায়েল বেনিতেজের নামও। শেষমেশ ব্রাজিল তাদের নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে কিছু দিন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য