ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২০ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সেমিতে নিউজিল্যান্ডকে হারাতে পাকিস্তানের সামনে ৯২ বিশ্বকাপ অনুপ্রেরণা

নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২২ ২৩:২০
নিজস্ব প্রতিবেদক
সেমিতে নিউজিল্যান্ডকে হারাতে পাকিস্তানের সামনে ৯২ বিশ্বকাপ অনুপ্রেরণা

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিতে ১৯৯২ বিশ্বকাপের সফলতা থেকে অনুপ্রানীত হতে চায় পাকিস্তান। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ম্যাচটি ‍শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ইমরান খানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিলো পাকিস্তান। সে আসরের মত আবারও পাক টিমের সামনে একই চিত্র, এবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। ১৯৯২ আসরে কোন রকমে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বাদ পড়তে-পড়তে ভাগ্যের সহায়তায় কোনভাবে শেষ চারে জায়গা করে নিয়েছিলো উপমহাদেশের দলটি।

ইনজামাম-উল-হকের দুর্দান্ত নৈপুন্যে ফাইনালে ওঠা পাকিস্তান শেষ পর্যন্ত ১৯৯২ আসরের শিরোপা জিতেছিল। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান কোচ ম্যাথু হেইডেন বলেন, ‘এটি (১৯৯২ বিশ্বকাপ) সরাসরি প্রভাব ফেলছেনা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিডিয়ার কল্যানে ক্রিকেট ভক্তদের একটি অংশ , খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আমরা সবাই এই মিশনের গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে পারি। ‘৯২’ আসর পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয় একটি দিন ছিল।’
এছাড়া তিনি বলেন, ‘সে বারের টুর্নামেন্টেও সেমির আগ পর্যন্ত পাকিস্তান দল ছিল অগোছালো দল, আহামরি কোন পারফরমেন্স ছিলনা। চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তারপর হঠাৎ করে ঘুড়ে দাঁড়ায় পাকিস্তান। তারা বিপজ্জনক এবং শক্তিশালী হয়ে উঠে। পাকিস্তানের জন্য সে বারের আসরটিও ছিল এবারের আসরের মতই।’

তবে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি বাদে আইসিসির প্রতিটি ইভেন্টের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। ২০১৫ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে কিউইরা। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে হেরে যায় তারা।

২০২১ সালে প্রথম টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলেছে আইসিসি ট্রফি জয়ের খড়া কাটিয়েছে নিউজিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ফাইনাল খেলে নিউজজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এখন ১৯৯২ বিশ্বকাপের ক্ষত মুছে ফেলার সময় তাদের। যদিও আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড ভালো নয়। ২৮বারের মোকাবেলায় ১৭ জয় আছে পাকিস্তানের।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চ্যাম্পিয়ন হলো ড্যাফোডিল, রানারআপ গবি

    নিজস্ব প্রতিবেদক
    ৮ নভেম্বর, ২০২২ ২০:৪০
    নিজস্ব প্রতিবেদক
    চ্যাম্পিয়ন হলো ড্যাফোডিল, রানারআপ গবি

    গবি প্রতিনিধি: বঙ্গবন্ধু ৩য় আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ এর ফুটবল (পুরুষ) ইভেন্টের রোমাঞ্চকর ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বিপক্ষে ট্রেইবেকারের মধ্য দিয়ে এবারের চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল ১০ টার পর মুখোমুখি হয় এই দুই দল।

    প্রথমার্ধ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও গোলশূন্য থাকতে হয় উভয় দলের। এসময় গণ বিশ্ববিদ্যালয় দুইটি সুযোগ ও ড্যাফোডিল একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।

    দ্বিতীয়ার্ধেও দুইদল বেশকিছু সুযোগ কাজে লাগাতে না পেরে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা। ট্রাইবেকারে গণ বিশ্ববিদ্যালয় ৩ গোল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪ গোল করে নিজেদের জয় নিশ্চিত করেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে কিশোরের মৃত্যু

      নিজস্ব প্রতিবেদক
      ৭ নভেম্বর, ২০২২ ২৩:১৬
      নিজস্ব প্রতিবেদক
      ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে কিশোরের মৃত্যু

      বিন কবির: বিশ্বকাপের বাকি আর মাত্র ১৪ দিন। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ৬ তলার ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

      সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।

      তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন মুসা পতাকা টাঙাতে একটি নব নির্মিত বিল্ডিংয়ের ৬ তলায় উঠে।সেখান থেকে পা পিছলে তিন তলার ছাদে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

        নিজস্ব প্রতিবেদক
        ৭ নভেম্বর, ২০২২ ১৭:৪৬
        নিজস্ব প্রতিবেদক
        আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

        দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে নিয়েছে নেদারল্যান্ড। তবে বাংলাদেশকে একটু অপেক্ষায় থাকতে হচ্ছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে দশের মধ্যে থাকলেই বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশের। বাংলাদেশ এই মুহূর্তে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে তারা। ১৪ নভেম্বরের আগে নিচের দিকের দলগুলোর খেলা না থাকায় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ অনেক বেশি।

        সর্বশেষ ১ নভেম্বর আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। দশ নম্বরে আছে আফগানিস্তান আর ১১ নম্বরে আছে জিম্বাবুয়ে। চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত দশ নম্বরে থাকা দুই দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সেই হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তানের সরাসরি খেলার সুযোগ আছে—তা একপ্রকার নিশ্চিত বলা চলে।

        ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দলের। স্বাগতিক দুই দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এর বাইরে অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৮ দল সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। দলগুলো হচ্ছে— নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের  বাকি ৮ দল আসবে বাছাইপর্ব থেকে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ৫৭৬০ মিনিটের ফুটবলের জন্য ১৫ হাজার মৃত্যু

          নিজস্ব প্রতিবেদক
          ৬ নভেম্বর, ২০২২ ১৮:২৭
          নিজস্ব প্রতিবেদক
          ৫৭৬০ মিনিটের ফুটবলের জন্য ১৫ হাজার মৃত্যু

          কাতার বিশ্বকাপ নিয়ে ইউরোপের দেশগুলির আপত্তি পুরানো নয়।মধ্যপ্রাচ্যের দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের দাবি তুলা হয়েছে বারবার।অভিবাসী শ্রমিকের মৃত্যু,বাক-স্বাধীনতা হরণ, রাজনীতিক প্রেক্ষাপট সবকিছু নিয়ে পত্রিকার শিরোনাম হয়েছে আয়োজক দেশ কাতার।ইউরোপে ধীরে ধীরে জোড়ালো হচ্ছে ‘কাতার বিশ্বকাপ বয়কটের’ ডাক।বাড়ছে রাজনৈতিক চাপও।সেই সমালোচনার পালে নতুন করে হাওয়া দিয়েছে জার্মানের বুন্দেসলিগা সমর্থকরা।

          গতকাল বুন্দেসলিগার ম্যাচে মাঠে নামে দুই জার্মান জায়ান্ট বার্য়ান মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ড।বার্লিনের অলিম্পিয়াস্ট্যাডিয়নে বার্য়ানের মুখোমুখি হয় হার্থা আর এদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ বিচুম।ম্যাচ চলাকালীন কাতার বিশ্বকাপ বয়কট সংবলিত ব্যানার ফেস্টুনে ডেকে যায় দর্শক গ্যালারি।এই সময় হার্থার ভক্তরা একটি ব্যানার উন্মোচন করেন।যেখানে লিখা ছিলো “৫৭৬০ মিনিট ফুটবলের জন্য ১৫,০০০ মৃত্যু,লজ্জিত হও কাতার"

          ব্রিটিশ সংবাদপত্র দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে গত ৪ বছরে ৬৫০০ প্রবাসী শ্রমিকদের মৃত্যুর খবর প্রকাশ করেছে।সেই পরিসংখ্যান অবশ্য কাতারের কর্মকর্তারা ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছেন।উপসাগরীয় আরব দেশটিকে বিশ্ব ফুটবলের বৃহত্তম টুর্ণামেন্ট আয়োজনের পেছনে কতজন অভিবাসী শ্রমিক মারা গেছে তা স্পষ্ট নয়।

          বুন্দেসলিগা সমর্থকদের ঘটনার প্রেক্ষিতে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফা মহাসচিব ফাতিমা সামোরা অংশগ্রহণকারী দেশগুলির কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।যেখানে অংশগ্রহনকারী দেশগুলিকে রাজনীতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে ফুটবলে মনোনিবেশ করার অনুরোধ করা হয়েছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত