ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সাইবার আক্রমণ

ডাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীর ফেসবুক ডিজেবলড, অভিযোগ শিবিরেরও

অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫
অনলাইন ডেস্ক
ডাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীর ফেসবুক ডিজেবলড, অভিযোগ শিবিরেরও

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট সাইবার আক্রমণের শিকার হয়েছে। অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, সাইবার আক্রমণ করে তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডি ডিজেবল করে দিয়েছে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী।

এ ছাড়া শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী মু. সাজ্জাদ হোসাইন খাঁনের ফেসবুক আইডিও সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানানো হয়েছে। সাজ্জাদ হোসাইন জানান, তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সাইবার অ্যাটাক করছে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম সংবাদ সম্মেলনে বলেন, আগামীকালের নির্বাচনে পরাজয়ের আশঙ্কা বা আতঙ্কিত হয়ে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক করছে। সকাল সাড়ে ৯টায় আমাদের ভিপি প্রার্থীর ফেসবুকে সাইবার অ্যাটাক দিয়ে ডিজেবল করেছে, আমারটা সকাল ১১টার দিকে। বারংবার এটা করা হচ্ছে। এমনকি আমাদের এজিএস প্রার্থীর মায়েদের ফেসবুকও ডিজেবল করা হয়েছে। এই সাইবার অ্যাটাককারী বা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে আগামীকাল ব্যালটের মাধ্যমে অ্যাটাক দেবেন শিক্ষার্থীরা।

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, যারা মাঠের রাজনীতিতে পরাজিত হয়েছে, তারাই সাইবার অ্যাটাকের পথ বেছে নিয়েছেন।

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে।

মন্তব্য

জবি'র ইংরেজি বিভাগের কালচারাল ক্লাব ‘চাতক’-এর আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩৬
অনলাইন ডেস্ক
জবি'র ইংরেজি বিভাগের কালচারাল ক্লাব ‘চাতক’-এর আত্মপ্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগে মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে কালচারাল ক্লাব ‘চাতক’-এর আত্মপ্রকাশ হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো বিভাগ।

রবিবার বেলা ১টায় শিক্ষকদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করে। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ১৬তম আবর্তনের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, “সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে লালন ও রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নবগঠিত ‘চাতক’, ইংরেজি বিভাগ সাংস্কৃতিক সংঘ যেন সেই চিরায়ত বাঙালি সংস্কৃতিকে অন্তরে ধারণ করে সৃজনশীলতার আলোয় এগিয়ে যায়—এই প্রত্যাশাই করি।”

১৬তম আবর্তনের আরেক শিক্ষার্থী নুসরাত জাহান সোনিয়া বলেন, “যেহেতু আমাদের ক্লাবের মূল লক্ষ্য বাংলার সংস্কৃতি উদযাপন করা, তাই উদ্বোধনী অনুষ্ঠানেই গ্রাম বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে এবং সাজানোর সকল সামগ্রী পরিবেশবান্ধব রাখার চেষ্টা করেছি। এছাড়াও ক্লাবের বিস্তার শুধু নাচ-গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, আগামীতে বিভিন্ন বিষয়ে সেমিনার, কর্মশালা ও পাঠচক্র আয়োজন করাও ক্লাবের মৌলিক লক্ষ্যের অংশ।”

অনুষ্ঠানের বক্তব্যে সহযোগী অধ্যাপক শেহরিন আতাউর খান বলেন, “বাংলার সংস্কৃতি অনেক বিস্তৃত, তাই ক্লাবের কার্যক্রম শুধু নাচ-গানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলার চিরায়ত সংস্কৃতি চর্চা করবে শিক্ষার্থীরা।”

বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ ক্যাম্পাস পোস্ট ২৪-কে জানান , “সংস্কৃতি চর্চা ছাড়া আসলে কোনো শিক্ষাই পরিপূর্ণ নয়। আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশি অর্থাৎ মা ও মাটির সংস্কৃতি চর্চা করা উচিত।”

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তানিয়া তাহমিনা বলেন, “আমরা অনেক আগ থেকেই এমন একটি ক্লাব করার কথা ভাবছিলাম। তাই আমরা সর্বশেষ একাডেমিক মিটিংয়ে ক্লাব গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে একাডেমিক ছাড়াও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্য একটি প্ল্যাটফর্মের ব্যবস্থা করা। ক্লাবের কাজ নির্বিঘ্নে করার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ দেওয়া হয়েছে এবং সামনেও আমাদের অনেক পরিকল্পনা আছে।”

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    অনলাইন ডেস্ক
    ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৮
    অনলাইন ডেস্ক
    এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এ রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী।

    বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এ তথ্য জানান।

    এসময় কমিশনের অপর সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী উপস্থিত ছিলেন।

    চূড়ান্তপ্রার্থী তালিকায় দেখা যায়, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন এবং ক্রীড়া সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    এছাড়া সহ-ক্রীড়া সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৬ জন করে, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ৮ জন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ৭ জন এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত হয়েছেন।

    ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    এ নির্বাচনে মোট ৪৬ জন নারী প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে জিএস পদের জন্য দুই প্রার্থী রয়েছেন।

    নির্বাচনী তফসিল অনুসারে, আজ ২৯ আগস্ট থেকে আগামী ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচারণা চলবে। এরপর ভোটগ্রহণ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

    মন্তব্য

    খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

    ক্যাম্পাস প্রতিনিধি
    ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৬
    ক্যাম্পাস প্রতিনিধি
    খুবিতে প্রথম বাঁধন অলিম্পিয়াড অনুষ্ঠিত

    স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে ‘প্রথম বাঁধন অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অলিম্পিয়াড আয়োজিত হয়।

    অলিম্পিয়াডে অংশ নিতে ৬ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ১৮০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান। অলিম্পিয়াডে ডেভেলপমেন্ট স্টাডিস ডিসিপ্লিনের মো. খায়রুল আলম খান চ্যাম্পিয়ন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শেখ নাফিউল আলম রাব্বি প্রথম রানার-আপ এবং ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. মাসরুনুল হাসান তানজিম দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া আরও ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, রক্তের সাথে মানুষের জীবন মৃত্যুর সম্পর্ক। বাঁধনের কর্মীরা মানুষের জরুরি রক্তের প্রয়োজনে এগিয়ে আসে। বাংলাদেশে রক্তদানকে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাঁধন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তারা কাজ করে যাচ্ছে। এই সংগঠন মানবসেবার জন্য কাজ করে, তারা কখনো হারাবে না।

    তিনি আরো বলেন, থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাঁধনের কার্যক্রম আরও জোরদার করতে শিক্ষার্থীদের উদ্যোগে ফান্ড তৈরির আহ্বান জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং বাঁধন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। এছাড়া বক্তব্য রাখেন বাঁধন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম কামরুজ্জামান কাফি, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈফ নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিকাইল হোসেন।

    বাঁধন খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হৃদয় সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন লুমিনএজ এর প্রতিনিধি উজ্জ্বল সাহা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      রাকসু নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলো ৯২৩ জন প্রার্থী

      ক্যাম্পাস প্রতিনিধি
      ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১
      ক্যাম্পাস প্রতিনিধি
      রাকসু নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলো ৯২৩ জন প্রার্থী

      রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টা পদে বিপরীতে ২৬০ জন, সিনেট-এ ৫জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৬০১ জন মিলে সর্বমোট ৯২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভিপি পদে ২০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

      ৭ সেপ্টেম্বর (রবিবার) রাকসু কার্যালয়ে মনোনয়ন দাখিল কার্যক্রম শেষে এ তথ্য নিশ্চিত করেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

      এছাড়াও কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৯ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৬ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক পদে ১১ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৭ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশন ১০ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ১০জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৯জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৮ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৯ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৬ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৮ জন এবং নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

      এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, "আজকে মনোনয়ন দাখিলের শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত থাকলেও প্রার্থীদের চাহিদা অনুযায়ী আমরা সময় বৃদ্ধি করছি। আজ রাত ৮টা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র গ্রহণ করেছি। এখন আমরা ২ দিন প্রার্থীদের যাচাই-বাছাই করে ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবো"

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত