ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

খুলনা বিশ্ববিদ্যালয়

খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

ক্যাম্পাস প্রতিনিধি
২৪ আগস্ট, ২০২৫ ২১:৩
ক্যাম্পাস প্রতিনিধি
খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি বিষয়ক সংগঠন ওংকার শৃণুতা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুন নাহার এবং সমন্বয় সচিব হয়েছেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৌশিক সাহা।

গতকাল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসব ‘পঁচিশে শোন প্রথম ধ্বনি’ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সমন্বয়ক সচিব শারমিন সুলতানা, অর্থ সমন্বয়ক সৌরভ রায়, সহ-অর্থ সমন্বয়ক সাদিয়া ইসলাম, আবৃত্তি সমন্বয়ক শ্রেয়া কাঞ্জিলাল, সহ-আবৃত্তি সমন্বয়ক শাশ্বত বিশ্বাস বিশাল, দপ্তর সমন্বয়ক রাফিদ ফয়সাল কাব্য ও সহ-দপ্তর সমন্বয়ক অনন্যা বাছাড়, প্রচার সমন্বয়ক সৈয়দা নুসাইবা সুলতানা এবং সহ-প্রচার সমন্বয়ক মৌমিতা গাঙ্গুলী মৌ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাপ্তি ফারহিন, তাইমিয়া তাহসিন, মো. আবু তাহের ও আনজিলা ইসলাম আন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ আগস্ট, ২০২৫ ২০:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে ইউএপি শিক্ষার্থীদের ক্যাম্পেইন

    ‘বিপণনের শক্তি সমাজের ইতিবাচক পরিবর্তনে ব্যবহার করা সম্ভব’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়ার ‘নাগরিক অধিকার’ নিশ্চিতের দাবিতে সচেতনতামূলক প্রচারণা চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ইনজিনিয়াস মার্কেটিং ক্লাব। বাংলাদেশে ওষুধের ক্রমবর্ধমান দাম এবং স্বাস্থ্যসেবা নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

    রোববার (২৪ আগষ্ট ২০২৫) ইউএপি প্লাজায় দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইউএপি’র উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্যের উপদেষ্টা অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলি।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “সাশ্রয়ী মূল্যের ওষুধের অ্যাক্সেস কেবল অর্থনৈতিক বিষয় নয়; এটি একটি মৌলিক অধিকার। আমি গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা এই বিষয়ে সচেতনতা তৈরিতে বিপণনের দক্ষতা কাজে লাগাচ্ছে।”

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রচারণায় ৬০টিরও বেশি দল নিবন্ধন করে এবং ৪০টির বেশি দল সৃজনশীল প্রস্তাব জমা দেয়। সেখান থেকে বাছাই করা আটটি দল চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করে এবং ইন্টারেক্টিভ স্টল, উপস্থাপনা ও লাইভ প্রদর্শনীর মাধ্যমে তাদের ধারণা তুলে ধরে।

    অধ্যাপক ড. এম. এ. বাকি খালিলি উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই প্রচারণা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করে। শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে বিপণন শুধু মুনাফার জন্য নয়, সামাজিক দায়িত্ব পালনের জন্যও।”

    বিকেল ৩.০০টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক। তিনি বলেন, “ওষুধের ক্রয়ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যা প্রতিটি পরিবারের জীবনের সঙ্গে জড়িত। এ বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের অবদান প্রশংসনীয়। সমাজের কল্যাণে তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে আমি সবাইকে উৎসাহিত করছি।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান জনাব সারওয়ার রাজ্জাক চৌধুরী, অধ্যাপক ড. শামসাদ আহমেদসহ অনুষদের শিক্ষকবৃন্দ। দিনের শেষ পর্যায়ে শীর্ষ তিনটি দলকে তাদের সৃজনশীলতা ও প্রভাবের জন্য পুরস্কৃত করা হয়।

    উল্লেখ্য, ইনজিনিয়াস মার্কেটিং ক্লাব পূর্বেও মাদকবিরোধী সচেতনতা ও হয়রানি বিরোধী প্রচারণার মতো সামাজিক উদ্যোগ গ্রহণ করেছিলো। তারই ধারাবাহিকতায় ক্লাবটি এবার ‘সাশ্রয়ী মূল্যের ওষুধ’ ক্যাম্পেইনের আয়োজন করে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের ভিসি ভবনে তালা

      ক্যাম্পাস প্রতিনিধি
      ২৪ আগস্ট, ২০২৫ ১৯:১১
      ক্যাম্পাস প্রতিনিধি
      দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের ভিসি ভবনে তালা

      জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে প্রশাসনিক ভবন তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

      রোববার (২৪ আগস্ট) দুপুর তিনটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক তালাবদ্ধ করে সেখানে অবস্থান নেন। এর আগে বেলা ১২টার দিকে তারা উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক কর্মসূচি পালন করেন।

      অবস্থান কর্মসূচী পালন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, “আমরা অনেক সময় দিয়েছি। মে মাস থেকে এক–দুই মাসের মধ্যে নীতিমালা প্রণয়ন হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের অদক্ষতার কারণে তা হয়নি। আমরা বাধ্য হয়ে আন্দোলনে নামছি। আমাদের দাবি ছিল বিশেষ সিন্ডিকেট ডেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা। কিন্তু প্রশাসন তা করেনি।”
      তিনি আরও বলেন, “এতদিন আমরা বাইরে ছিলাম, প্রশাসন এসির বাতাসে ছিল। এখন থেকে আমরা ভিসি ভবনে থাকব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠব না।”

      শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “আমরা এক বছর ধরে দাবি জানিয়ে আসছি। দৃশ্যমানভাবে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি ভবন ছাড়ব না।”
      শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “আমরা দুই দফা দাবি নিয়ে বসেছি। প্রশাসনের নীরবতা ভাঙতেই আমাদের এ কর্মসূচি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। কেন এই দীর্ঘসূত্রিতা—তা শিক্ষার্থীদের জানাতে হবে।”

      এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর চূড়ান্ত নীতিমালা এখনও হাতে পাইনি, তবে কমিটি কাজ করছে। আশা করছি শিগগিরই হাতে পাব। নীতিমালা পেলে মঙ্গলবার সিন্ডিকেট মিটিং করে পাস করব। এরপর বুধবার বা বৃহস্পতিবার ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ আসলেই রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে।”
      ‎সম্পূরক বৃত্তির বিষয়ে তিনি বলেন, “গত সপ্তাহেও আমরা বৃত্তির বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, তাদের সাথে কথা হয়েছে।আশা করছি অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে”।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রাজশাহী বিশ্ববিদ্যালয়

        রাকসুর মনোনয়ন বিতরণ শুরু, শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত

        ক্যাম্পাস প্রতিনিধি
        ২৪ আগস্ট, ২০২৫ ১৯:৮
        ক্যাম্পাস প্রতিনিধি
        রাকসুর মনোনয়ন বিতরণ শুরু,  শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত

        রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বেলা ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

        এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ৩দিনের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। পোষ্য কোটা পুনর্বহালসহ প্রাতিষ্ঠানিক সব বৈষম্য দূর করার দাবিতে ৪ দিন ধরে এ কর্মবিরতি পালন করেছেন তারা। এদিন দুপুরে তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফেরার ঘোষণা দেন।

        প্রধান নির্বাচন কমিশনারের পিএসসিতে নিয়োগ, ছাত্রদলের ‘যৌক্তিক সময়’ দাবি, মনোনয়নপত্র বিতরণের দিনগুলোয় পোষ্য কোটার দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী ধর্মঘটসহ নানা কারণে রাকসুর নির্বাচন একধরণের শঙ্কায় পড়েছিল। রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি স্থগিত করায় চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী আমেজ।

        গতকাল (রবিবার) সকাল ১০ টা থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ। চলবে ২৬ আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হচ্ছে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন পত্র প্রার্থীরা নিজ নিজ হল থেকে সংগ্রহ করতে পারছেন। ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদে ২০০ টাকা। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বাছাই করা হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

        রাকসুর প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রার্থী এবং প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন।

        মনোনয়ন পত্র সংগ্রহ করে সজিবুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের শক্তি নিয়ে, সাহস নিয়ে লেজুড়বৃত্তিক, দল, গোষ্ঠীর বাইরে গিয়ে মনোনয়ন নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।

        এসময় অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কিছু সময় চেয়েছেন। সামগ্রীকভাবে সকল বিছু বিবেচনা করে আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের স্বার্থে আমাদের প্রণীত কর্মসূচী ৩দিনের জন্য স্থগিত ঘোষণা করছি। যদি দ্রুত সময়ে প্রশাসন আমাদের দাবি না মানেন তাহলে আগামীতে আমরা লাগাতার কর্মসূচী গ্রহণ করব। এবং পানি, বিদ্যুত, পরীক্ষা সকল কিছু আমরা বন্ধ করে দিব।

        রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের মূল স্টেকহোল্ডার আমাদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নিবো। আমরা আশাবাদী প্রাতিষ্ঠানিক সুবিধার আন্দোলনের কারণে রাকসুর সিডিউলের পরিবর্তন হবে না। নির্বাচনী আগামী ১৫ সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জুলাই গণঅভ্যুত্থান

          ছেলে শহীদ হওয়ার বছর ঘুরতেই বাবার মৃত্যু

          ক্যাম্পাস প্রতিনিধি
          ২৪ আগস্ট, ২০২৫ ১৮:৫৪
          ক্যাম্পাস প্রতিনিধি
          ছেলে শহীদ হওয়ার বছর ঘুরতেই বাবার মৃত্যু

          জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন। রোববার (২৪ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

          এদিন সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে ধনবাড়ীতে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

          শহীদ সাজিদের বাবা জিয়াউল হক বেশকিছুদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৩ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৩ আগস্ট তার অস্ত্রোপাচার করা হয়।

          তারপর থেকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

          জিয়াউল হক চাকরিজীবনে বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

          শহীদ সাজিদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। রোববার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

          গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএর শিক্ষার্থী ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত