ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এবং তেলের কোনো অভাব নেই পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বি

জ্বালানি তেল সর্বশেষ তথ্য দিলেন জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
৭ মার্চ, ২০২৬ ১৬:৯
অনলাইন ডেস্ক
জ্বালানি তেল সর্বশেষ তথ্য দিলেন জ্বালানিমন্ত্রী

শনিবার (০৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার প্রধানের তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগামীকাল রোববার (০৮ মার্চ) থেকে আমরা মোবাইল কোর্ট নামিয়ে দেব। সংকটের কোনো সুযোগ নেই। তবে যুদ্ধ কতদিন চলবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। সেহেতু রেশনিং করা হবে।

মন্ত্রী আরও বলেন, তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পর্যাপ্ত মজুদ আছে। এবং আগামী ৯ তারিখে আরও দুটি ভেসেল আসছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছে

    গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

    অনলাইন ডেস্ক
    ৭ মার্চ, ২০২৬ ১৫:২৪
    অনলাইন ডেস্ক
    গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

    আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

    শনিবার (৭ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

    আগামীকাল (রোববার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়ার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

    আয়োজক সূত্র জানায়, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

    প্রতি বছরের মতো এ বছরও পাঁচটি ক্যাটেগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে।

    এবার অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটেগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটেগরিতে মোছা. ববিতা খাতুন এবং সফল জননী নারী ক্যাটেগরিতে নুরবানু কবীর পুরস্কৃত হচ্ছেন।

    এ ছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটেগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী ক্যাটেগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার পাচ্ছেন।

    আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা এবং নারী নেত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      স্থানীয় সরকার শক্তিশালীকরণে সহায়তার আশ্বাস জাইকার

      অনলাইন ডেস্ক
      ৪ মার্চ, ২০২৬ ১৩:৪৭
      অনলাইন ডেস্ক
      স্থানীয় সরকার শক্তিশালীকরণে সহায়তার আশ্বাস জাইকার

      স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

      গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার দপ্তরে জাইকার একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেওয়া হয়।

      জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। বৈঠকে জাইকার অর্থায়নে স্থানীয় সরকার খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের সার্বিক অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

      আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে ছিল স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও পানি শোধনাগার স্থাপন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি।

      মন্ত্রী জাপানি ভাষাশিক্ষা ও গুণগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পসমূহ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের সকল কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের জন্য জাইকার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

      জাইকার প্রতিনিধিরা নবনিযুক্ত মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার নেতৃত্বে দেশের স্থানীয় সরকার খাতে গুণগত পরিবর্তন সাধিত হবে বলে তারা আশাবাদী।

      বাংলাদেশের সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়নে জাপান সরকার ও জাইকার অব্যাহত সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

        অনলাইন ডেস্ক
        ৪ মার্চ, ২০২৬ ১৩:৪১
        অনলাইন ডেস্ক
        ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

        ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

        আজ বুধবার অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী এ রিট দায়ের করেন। অন্য পাঁচ আইনজীবী হলেন- জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

        রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

        এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

        প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ভূমি অফিসের কক্ষে তালা, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী

          নিজস্ব প্রতিবেদক
          ৪ মার্চ, ২০২৬ ১৩:৩৯
          নিজস্ব প্রতিবেদক
          ভূমি অফিসের কক্ষে তালা, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী

          নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। কিন্তু সেখানে কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে আধা ঘণ্টা বারান্দায় বসেছিলেন তিনি।

          আজ বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে অফিসে পৌঁছে ভূমি প্রতিমন্ত্রী দেখেন, নির্ধারিত সময় সকাল ৯টা হলেও কার্যালয় বন্ধ এবং কোনো কর্মকর্তা–কর্মচারী উপস্থিত নেই।

          প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন কর্মচারী এসে অফিসের তালা খোলেন। এরপর সহকারী কর্মকর্তা নায়েব মো. নাছির উদ্দিনকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র যাচাই করেন প্রতিমন্ত্রী। পরে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

          সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে। সেবাগ্রহীতাদের দুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ এ সময় তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

          ব্যারিস্টার কায়সার কামাল জানান, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাছির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় অফিসে আসেন। নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেও বলে সতর্ক করেন তিনি।

          এদিকে প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে সেবাগ্রহীতারা অফিসে এসে নানা অভিযোগ তুলে ধরেন। সব অভিযোগ যাচাই করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত