শিরোনাম
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক
মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার সকাল ৯টা গুলশানে নিজ বাসা থেকে তারেক রহমান বৈঠকে অংশ নেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আধা ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চ এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন
গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।
পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
সর্বশেষ সূচকে বাংলাদেশিদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ যেসব দেশে
বিশ্বের পাসপোর্ট শক্তিমাপক সূচকে কিছুটা অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
সর্বশেষ তালিকায় পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৯৫ নম্বরে। এই সূচক অনুযায়ী বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা মোট ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত একই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
যুক্তরাজ্যভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)-এর তথ্য বিশ্লেষণ করে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে থাকে।
যেসব দেশে বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারেন
হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত বা সহজ প্রবেশাধিকার দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে—
বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো—এই দেশগুলোর মধ্যে কিছু দেশে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুযোগ থাকলেও কয়েকটি দেশে পৌঁছানোর পর ভিসা (Visa on Arrival) অথবা আগাম অনলাইনে ই-ভিসা নিতে হয়।
অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা না করতে নিরুৎসাহিত করেছে সরকার।
এ ছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এতে আরও বলা হয়, নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাউশি থেকে খুব দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হবে, যেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রতিপালন নিশ্চিত করে।
কুড়িগ্রামে শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০ ডিগ্রি
কুড়িগ্রামে শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত ভোগান্তিতে পড়েছে মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। গত কয়েক দিন থেকে আকাশে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ।হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এতে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে।
সোমবার (১২জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এদিকে কুয়াশা ও শীতের তীব্রতার সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো।
হাসপাতালে আসা চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার খলিল মিয়া বলেন, আমার ছেলের কয়েক দিন থেকে ডায়েরি তাই ভর্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া এলাকার হোটেল শ্রমিক জাহিদ মিয়া বলেন, সকাল বেলা ঠান্ডা ও শীতে বাড়িত থাকি বের হওয়া যায় না। কাজ না করলে তো সংসার চলবে না।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য