ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

টিআইবির প্রতিবেদন

পুলিশের বিরুদ্ধে ১১ মাসে ৭৬১ মামলা

অনলাইন ডেস্ক
৪ আগস্ট, ২০২৫ ১৩:৫৪
অনলাইন ডেস্ক
পুলিশের বিরুদ্ধে ১১ মাসে ৭৬১ মামলা

সরকার পরিবর্তনের পর গত ১১ মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে মোট ৭৬১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি এবং এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


সোমবার ঢাকার মাইডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতনের পর এক বছরের পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। অনুষ্ঠানে জানানো হয়, দমন-পীড়নে জড়িত বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সারা দেশে ১৬০২টি মামলা হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম।


তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪২৯টি অভিযোগ জমা পড়েছে এবং ২৭টি মামলা বিচারাধীন। এসব মামলায় শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। তবে বিচার প্রক্রিয়ায় এখনো কিছুটা ধীরগতি রয়েছে বলেও তিনি স্বীকার করেন।


শাহজাদা আকরাম আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪) যেসব হয়রানিমূলক মামলা হয়েছিল, তার প্রায় সবই এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘পুলিশের বিরুদ্ধে কিছু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয়নি। সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি এখনো স্পষ্ট। যারা ক্ষমতায় থেকে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচারের মধ্য দিয়েই সত্যিকারের জবাবদিহি প্রতিষ্ঠা করা সম্ভব।’


প্রাসঙ্গিক
    মন্তব্য

    আগামীকাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

    অনলাইন ডেস্ক
    ৪ আগস্ট, ২০২৫ ১২:৪৭
    অনলাইন ডেস্ক
    আগামীকাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

     অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামীকাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।


    তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      খিলক্ষেতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় গ্রেপ্তার ২৬

      অনলাইন ডেস্ক
      ৩ আগস্ট, ২০২৫ ১৮:২৭
      অনলাইন ডেস্ক
      খিলক্ষেতে আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় গ্রেপ্তার ২৬

      সম্প্রতি গত ৮ জুলাই রাজধানীর ৩০০ ফিট খিলক্ষেতে বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 


      রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। 


      তালেবুর রহমান বলেন, বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, সারাদেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গেলো ২৪ ঘণ্টায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 


      এই পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। সিটিটিসিসহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোন ধরণের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও সংবাদ সম্মেলনে জানান ডিসি। 

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ১০ আগস্ট বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে

        অনলাইন ডেস্ক
        ৩ আগস্ট, ২০২৫ ১৭:৩৭
        অনলাইন ডেস্ক
        ১০ আগস্ট বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে

        দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সারাদেশে গণশুনানির আয়োজন করছে। এরই অংশ হিসেবে বগুড়া জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি উন্মুক্ত গণশুনানি। ‘এবার আওয়াজ তুলু’ স্লোগানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ আগস্ট ২০২৫ তারিখে, শহীদ টিটু মিলনায়তন, বগুড়া-তে।

        এই গণশুনানির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনদুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

        এটি একটি উন্মুক্ত গণশুনানি, যেখানে সাধারণ মানুষ সরাসরি উপস্থিত থেকে দুদকের কাছে অভিযোগ জানাতে পারবেন এবং তাৎক্ষণিক প্রতিকার পাওয়ার সুযোগ পাবেন। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

        গণশুনানিতে যেসব অভিযোগ প্রদান করা যাবে:

        1. ঘুষ গ্রহণ ও প্রদান
        2. ক্ষমতার অপব্যবহার
        3. সরকারি সম্পদ আত্মসাৎ
        4. অবৈধ সম্পদ অর্জন
        5. অর্থপাচার

        অভিযোগ জানানোর সময়সীমা: ৯ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে।

        অভিযোগ জমা দেওয়া যাবে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগের মাধ্যমে: 📞 ০১৭১৬-৪০২১৪২, 📞 ০১৯১১-২৬১৮৫১, 📞 ০১৭৩২-৯৯৬৮৫৮

        ইমেইল: dd.ido.bogra@acc.org.bd

        এই গণশুনানির মাধ্যমে জনগণ সরাসরি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ পাচ্ছে, যা জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুদক আশা করছে, সক্রিয় নাগরিক অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিবিরোধী এই আন্দোলন আরও বেগবান হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ১২ কেজি এলপি গ্যাসের দাম কমল ৯১ টাকা

          অনলাইন ডেস্ক
          ৩ আগস্ট, ২০২৫ ১৫:৫৮
          অনলাইন ডেস্ক
          ১২ কেজি এলপি গ্যাসের দাম কমল ৯১ টাকা

          ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।


          রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে।


          এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত