ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সায়মাকে পাওয়া গেল সিএমএইচে, জীবিত নয় মৃত

অনলাইন ডেস্ক
২২ জুলাই, ২০২৫ ১৭:২৩
অনলাইন ডেস্ক
সায়মাকে পাওয়া গেল সিএমএইচে, জীবিত নয় মৃত

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনায় নিখোঁজ মাইলস্টোন স্কুলের নিহত ছাত্রী গাজীপুরের সায়মা আক্তারের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর রাত ৮ টার দিকে সিএমএইচ হাসপাতালে তার লাশের সন্ধান পাওয়া যায়।


আজ গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


স্থানীয় বাসিন্দা শাহ আলমের মেয়ে সায়মা আক্তার উত্তরার দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়তো।


সোমবারের দুর্ঘটনায় সায়মার মৃত্যুর পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।


স্বজনরা রাত ৩ টার দিকে সায়মার লাশ নিয়ে আসে গ্রামের বাড়িতে। লাশ গভীর রাতে গ্রামের বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সায়মা তার মা ভাইয়ের সঙ্গে উত্তরায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করত। গতকাল সকালে সায়মাকে অন্য দিনের মতো তার মা লীনা আক্তার স্কুলে নামিয়ে দিয়ে এসেছিল। তার বাবা শাহ আলম বর্তমানে ফেনীতে চাকরি করেন প্রাণ-আরএফএল কোম্পানিতে।


এদিকে রাতে সায়মার লাশ তার গ্রামের বাড়ি গাজীপুর মহানগর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা গ্রামে এসে পৌঁছলে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্থানীয়দের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। খবর শুনে এলাকার শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। প্রতিবেশীরা নিহতের স্বজনদের নানাভাবে সান্তনা দিতে থাকেন।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    তোপের মুখে শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

    অনলাইন ডেস্ক
    ২২ জুলাই, ২০২৫ ১৭:১
    অনলাইন ডেস্ক
    তোপের মুখে শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

    শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ফেসবুকে এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ খবর জানিয়েছেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব।


    গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পর আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি করেছিল শিক্ষার্থীরা।


    রাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না এলেও, ভোররাত পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান যে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    এর পরেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আজ সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েন। 


    এরপরেই শিক্ষা সচিবকে প্রত্যাহারের খবর জানালেন তথ্য উপদেষ্টা।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

      অনলাইন ডেস্ক
      ২২ জুলাই, ২০২৫ ১৬:৫৪
      অনলাইন ডেস্ক
      সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

      শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।


      মঙ্গলবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়।


      বিমান দুর্ঘটনায় নিহত-আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে সরকারের এই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা। এ সময় শিক্ষা সচিবেরও পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। 


      প্রথমে তারা তিন নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এক পযার্য়ে একটি গেইট ভেঙে ভেতরে ঢুকে পড়তে দেখা যায় শিক্ষার্থীদের। ভেতরে পুলিশ সদস্যদেরও দেখা গেছে।


      বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা দেড়টার দিকে সচিবালয়ের সামনে আসে তারা।


       বিকাল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।


      গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন।


      এর পর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।


      গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পর আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি করেছিল শিক্ষার্থীরা।


      রাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না এলেও, ভোররাত পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান যে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


      এর পরেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আজ সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েন। 

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে সরকার

        অনলাইন ডেস্ক
        ২২ জুলাই, ২০২৫ ১৬:১৫
        অনলাইন ডেস্ক
        শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে সরকার

        রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। 


        মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


        প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।  


        আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।


        জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি। 


        জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান।


        শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।


        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মাইলস্টোন শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩ শিক্ষার্থী

          অনলাইন ডেস্ক
          ২২ জুলাই, ২০২৫ ১৫:৫৪
          অনলাইন ডেস্ক
          মাইলস্টোন শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩ শিক্ষার্থী

          মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।


          বিবিসি বাংলা জানিয়েছে, আজ (২২ জুলাই) মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে এই ঘটনায় অন্তত তিন জনের মাথা ফেটে গেছে। আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।


          সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।


          এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত