ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের ঘোষণা সরকারের

অনলাইন ডেস্ক
২৬ জুন, ২০২৫ ১৪:১
অনলাইন ডেস্ক
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের ঘোষণা সরকারের

সরকার ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।‘

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে ঘোষণা করেছে সরকার

    অনলাইন ডেস্ক
    ২৬ জুন, ২০২৫ ১৩:৫৪
    অনলাইন ডেস্ক
    ১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে ঘোষণা করেছে সরকার

    ১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে পালন ও দিবসটিকে 'খ' শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করেছে সরকার ।

    প্রতিবছর এ তারিখকে 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে।

    আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার

      অনলাইন ডেস্ক
      ২৬ জুন, ২০২৫ ১৩:২৪
      অনলাইন ডেস্ক
      ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার

      ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট  বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

      বাংলাফ্যাক্ট অনুসন্ধানে শনাক্ত হয় যে, ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার করা হয়েছে। 

      ফ্যাক্টচেক করে দেখা যায় যে, বিভিন্ন মাধ্যমে প্রচারিত একটি ভিডিওটিতে হুইল চেয়ারে বসা এই ব্যক্তি কোনো জুলাই যোদ্ধা নন। রোগীর ছদ্মবেশে থাকা ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। তার নাম নজরুল হক। 

      গত ১৭ মার্চ ভারতের কলকাতা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রোগীর ছদ্মবেশে থাকা নজরুল হক নামের এক ভারতীয় নাগরিক। সে সময় তার কাছ থেকে মদ ও কসমেটিকস উদ্ধার করা হয়। 

      সাম্প্রতিক সময়ে ওই ঘটনার ভিডিওকে আহত জুলাই যোদ্ধার কাছ থেকে এয়ারপোর্টে মদ উদ্ধারের ঘটনার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে।

      বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        চট্টগ্রামে কবর থেকে জুলাইযোদ্ধার মরদেহ উত্তোলন

        অনলাইন ডেস্ক
        ২৫ জুন, ২০২৫ ১৮:৮
        অনলাইন ডেস্ক
        চট্টগ্রামে কবর থেকে জুলাইযোদ্ধার মরদেহ উত্তোলন

        চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছাত্র-জনতার জুলাই আন্দোলনে নিহত ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নুরুল আবছারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

        আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) উপজেলার আকুবদণ্ডী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

        এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা, বোয়ালখালী থানা-পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।

        নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, মরদেহটি উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর এটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় দাফন করা হবে।

        নিহত ওমরের পরিবার জানায়, গত বছরের ৫ আগস্ট তাকে দাফন করা হয়। তখন পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা পুলিশ বা প্রশাসনকে জানাতে পারেননি। এ ঘটনায় পরবর্তী সময়ে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।

        মামলার তদন্তের স্বার্থে গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লাশ উত্তোলনের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এক আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          দেশে ‘গুগল পে’ চালু, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

          অনলাইন ডেস্ক
          ২৫ জুন, ২০২৫ ১৭:৩১
          অনলাইন ডেস্ক
          দেশে ‘গুগল পে’ চালু, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

          দেশে  মঙ্গলবার (২৪ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। এদিন রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করবেন।

           

           

          বিশ্বজুড়ে ব্যবহৃত এই আধুনিক লেনদেন সেবাটি দেশের বাজারে নিয়ে আসছে সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায়। এর মাধ্যমে গুগল পের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে স্বীকৃতি পাচ্ছে সিটি ব্যাংক।

          এ নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেছেন, গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ চালুর মধ্য দিয়ে দেশের অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা হলো।

          মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা! স্বাগত জানাই গুগল পে-কে বাংলাদেশে। এখন লেনদেন হবে আরো সহজ, আরও স্মার্ট!’

          ফেসবুকে দেওয়া ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’।’

          এদিকে গ্রাহকরা প্রথম ধাপে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এ সুযোগ আরও বিস্তৃত হবে বলে জানা গেছে।

          গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে প্লাস্টিক কার্ড আলাদা করে বহনের প্রয়োজন হবে না।

          সেবাটি ব্যবহার করতে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর রেস্তোরাঁ, দোকান বা যেকোনো পিওএস টার্মিনালে ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে।

          নিরাপত্তা ও গ্রাহক সুবিধা

          গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না। পাশাপাশি, কার্ডের আসল তথ্যের পরিবর্তে ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের আর্থিক তথ্য সুরক্ষিত রাখা হয়। এটি সাইবার নিরাপত্তার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

          বিশ্বমানের পেমেন্ট সেবা

          বিশ্বমানের এই পেমেন্ট সেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগ সূচিত হলো।  আর্থিক খাতে উদ্ভাবনের অংশ হিসেবে গুগল পে সেবাটি শুধু নগরভিত্তিক ব্যবহারেই নয়, ভবিষ্যতে দেশের বৃহত্তর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

          প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার এই নতুন সংযোজন বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নেবে যুগোপযোগী জাতিগঠন বাস্তবায়নের পথে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত