শিরোনাম
১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে ঘোষণা করেছে সরকার
১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে পালন ও দিবসটিকে 'খ' শ্রেণিভুক্ত হিসেবে ঘোষণা করেছে সরকার ।
প্রতিবছর এ তারিখকে 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার
ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধানে শনাক্ত হয় যে, ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক করে দেখা যায় যে, বিভিন্ন মাধ্যমে প্রচারিত একটি ভিডিওটিতে হুইল চেয়ারে বসা এই ব্যক্তি কোনো জুলাই যোদ্ধা নন। রোগীর ছদ্মবেশে থাকা ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। তার নাম নজরুল হক।
গত ১৭ মার্চ ভারতের কলকাতা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রোগীর ছদ্মবেশে থাকা নজরুল হক নামের এক ভারতীয় নাগরিক। সে সময় তার কাছ থেকে মদ ও কসমেটিকস উদ্ধার করা হয়।
সাম্প্রতিক সময়ে ওই ঘটনার ভিডিওকে আহত জুলাই যোদ্ধার কাছ থেকে এয়ারপোর্টে মদ উদ্ধারের ঘটনার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
চট্টগ্রামে কবর থেকে জুলাইযোদ্ধার মরদেহ উত্তোলন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছাত্র-জনতার জুলাই আন্দোলনে নিহত ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নুরুল আবছারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) উপজেলার আকুবদণ্ডী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা, বোয়ালখালী থানা-পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, মরদেহটি উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর এটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় দাফন করা হবে।
নিহত ওমরের পরিবার জানায়, গত বছরের ৫ আগস্ট তাকে দাফন করা হয়। তখন পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা পুলিশ বা প্রশাসনকে জানাতে পারেননি। এ ঘটনায় পরবর্তী সময়ে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।
মামলার তদন্তের স্বার্থে গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লাশ উত্তোলনের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এক আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
দেশে ‘গুগল পে’ চালু, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
দেশে মঙ্গলবার (২৪ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। এদিন রাজধানীতে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করবেন।
বিশ্বজুড়ে ব্যবহৃত এই আধুনিক লেনদেন সেবাটি দেশের বাজারে নিয়ে আসছে সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায়। এর মাধ্যমে গুগল পের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে স্বীকৃতি পাচ্ছে সিটি ব্যাংক।
এ নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেছেন, গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ চালুর মধ্য দিয়ে দেশের অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা হলো।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা! স্বাগত জানাই গুগল পে-কে বাংলাদেশে। এখন লেনদেন হবে আরো সহজ, আরও স্মার্ট!’
ফেসবুকে দেওয়া ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’।’
এদিকে গ্রাহকরা প্রথম ধাপে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এ সুযোগ আরও বিস্তৃত হবে বলে জানা গেছে।
গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে প্লাস্টিক কার্ড আলাদা করে বহনের প্রয়োজন হবে না।
সেবাটি ব্যবহার করতে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর রেস্তোরাঁ, দোকান বা যেকোনো পিওএস টার্মিনালে ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে।
নিরাপত্তা ও গ্রাহক সুবিধা
গুগল পে লেনদেনে কোনো অতিরিক্ত ফি নেয় না। পাশাপাশি, কার্ডের আসল তথ্যের পরিবর্তে ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের আর্থিক তথ্য সুরক্ষিত রাখা হয়। এটি সাইবার নিরাপত্তার দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশ্বমানের পেমেন্ট সেবা
বিশ্বমানের এই পেমেন্ট সেবা চালুর মধ্য দিয়ে বাংলাদেশে ডিজিটাল লেনদেনের নতুন যুগ সূচিত হলো। আর্থিক খাতে উদ্ভাবনের অংশ হিসেবে গুগল পে সেবাটি শুধু নগরভিত্তিক ব্যবহারেই নয়, ভবিষ্যতে দেশের বৃহত্তর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার এই নতুন সংযোজন বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নেবে যুগোপযোগী জাতিগঠন বাস্তবায়নের পথে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার
অবশেষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকার থেকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী কাজী হাবিবুল আউয়ালকে খুঁজছিল বলে জানা যায় । তাকে ধরতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় ডিবি।
এর আগে, গত ২২ জুন রাতে পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল উচ্চপদস্থ কর্মকর্তা যুগান্তরকে জানান, হাবিবুল আওয়ালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) কার্যালয়ে আনা হচ্ছে। যদিও ডিবির পক্ষ থেকে ওই রাতেই বিষয়টি অস্বীকার করা হয়। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলের প্রশ্ন তাহলে হাবিবুল আওয়াল কোথায়?
পরে সোমবার এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের বলেন, কাজী হাবিবুল আউয়ালকে এখনো গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছিলেন। রোববার সন্ধ্যায় অপর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে গ্রেফতারের পর আলোচনায় আসে তার নাম।
নূরুল হুদার কমিশন আলোচনায় ছিল ২০১৮ সালে ‘দিনের ভোট রাতে’ সম্পন্ন করে। আর কাজী আউয়ালের কমিশন বিতর্কিত ছিল ২০২৪ সালে আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনের আয়োজন করে। এছাড়া বিএনপিকে নির্বাচনে আনা হবে কিনা? এমন প্রশ্নে তার বেশ কিছু নেতিবাচক বক্তব্য ব্যাপকভাবে সমালোচিত হয়।
জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘আমরা কাজী হাবিবুল আউয়ালকে আইনের আওতায় আনতে জোরালো তত্পরতা চালাচ্ছি। রোববার রাতে তাকে ধরতে দুই দফায় অভিযান চালিয়েছিলাম। প্রথমে খবর পাই তিনি বসুন্ধরা এলাকার একটি বাসায় আছেন। সেখানে আমাদের টিম যাওয়ার পর জানতে পারে, কিছুক্ষণ আগেই তিনি ওই বাসা ত্যাগ করেছেন। পরে আরেকটি এলাকায় তার অবস্থানের তথ্য পাওয়ার পর সেখানেও অভিযান চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি।'
ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘রোববার রাতে বসুন্ধরা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু হাবিবুল আওয়ালকে ধরতে একই এলাকায় অভিযান চালানো হয়, এ কারণে অনেকেই মনে করেছিল আমরা তাকে গ্রেফতার করেছি। তবে তাকে গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। যখনই পাওয়া যাবে, তখনই তাকে গ্রেফতার করা হবে।'
২০২৪ সালের নির্বাচনের পর ‘আমি-ডামি ভোট' উপাধি পায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন তত্কালীন কমিশন। ওই কমিশনের বেশির ভাগ কার্যক্রমই ছিল বিতর্কিত। ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।
আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশন সদস্যদের আসামি করে রোববার মামলা করে বিএনপি। মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের সাবেক চারজন আইজিও।
রাজধানীর শেরেবাংলানগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় সোমবার কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নূরুল হুদা এবং হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ছাড়াও কাজী রকিবউদ্দীন আহমেদ ও তার নেতৃত্বাধীন কমিশন সদস্যদেরও মামলায় আসামি করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য