ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আজ থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
৮ জুন, ২০২৫ ২২:৩৪
অনলাইন ডেস্ক
আজ থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৪ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার বিষয়টি রোববার (৮ জুন) প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুন ২০২৫ খ্রি., সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি

    অনলাইন ডেস্ক
    ৮ জুন, ২০২৫ ২২:২৭
    অনলাইন ডেস্ক
    লক্ষ্মীপুরে জুলাই শহীদদের সম্মানে ১৪ গরু কোরবানি

    লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই আন্দোলন শহীদদের সম্মানে ১৪টি গরু কোরবানি দেয়া হয়েছে। রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এই কোরবানির আয়োজন করেন। পরে উপজেলার এক হাজার পরিবারের মাঝে কোরবানি গোশত বিতরণ করা হয়।

    জানা যায়, তুরস্কভিত্তিক সংগঠন হিউম্যাটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন ও সোয়াব-এর সহযোগিতায় শহীদ পরিবার ও সুবিধাবঞ্চিতদের সম্মানে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ১৪টি গরু কোরবানি করা হয়। সকাল থেকে শতাধিক মানুষ গরুর গোশত প্রস্তুত করেন। পরে এসব গোশত ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

    গরু জবাইয়ের সময় রামগঞ্জের জুলাই আন্দোলনে নিহত ৬ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গরুর মাংস ছাড়াও ঈদের উপহার সামগ্রীতে ছিল আটা, আলু ও সয়াবিন তেল।

    এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনে রামগঞ্জের ৬ জন শহীদের সম্মানে ১৪টি গরু কোরবানি করা হয়। এর মধ্যে শহীদদের নামে একটি গরু কোরবানি দেয়া হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গরুর গোশতসহ উপহার সামগ্রী ১ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      একযোগে ৭৫ ওয়ার্ডে বর্জ্য অপসারণ শুরু করল দক্ষিণ সিটি

      অনলাইন ডেস্ক
      ৭ জুন, ২০২৫ ১৬:১৬
      অনলাইন ডেস্ক
      একযোগে ৭৫ ওয়ার্ডে বর্জ্য অপসারণ শুরু করল দক্ষিণ সিটি

      ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শনের জন্য কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

      এবারের কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ১০০০০ (দশ হাজারেরও) অধিক জনবল মাঠ পর্যায়ে কাজ করছে। ২০৭টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডারসহ বর্জ্য অপসারণ কার্যক্রমে ৭৫টি ওয়ার্ডে মোট ২ হাজার ৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে।

      কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপিত হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

      বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায়, এমনকি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে।

      ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১২ ঘণ্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, এ বছর কোরবানির বর্জ্যের কারণে নগরবাসীর ঈদ আনন্দ বাধাগ্রস্ত হবে না।

        

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত : ফখরুল

        অনলাইন ডেস্ক
        ৭ জুন, ২০২৫ ১৫:৫৬
        অনলাইন ডেস্ক
        এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত : ফখরুল

        এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

        শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

        মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।

        তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে।

        এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

        এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

        উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের যে কোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

        শুক্রবার (০৬ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐকমত্য প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে।

        এর আগে, শুক্রবার রাত ৯টা থেকে প্রায় দুই ঘণ্টা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা আজ

          অনলাইন ডেস্ক
          ৭ জুন, ২০২৫ ৩:১২
          অনলাইন ডেস্ক
          ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা আজ

          মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ শনিবার (৭ জুন) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পশু কোরবানির মধ্য দিয়ে দিনটিতে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

          পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে এ জামাত হবে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজনের কথা রয়েছে।

          ইসলামিক ফাউন্ডেশনের তথ্য বলছে, শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

          ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

          এদিকে ঈদের নামাজের জন্য প্রস্তুত ঈদগাহ। সকালে মুসল্লিরা ঈদগাহে যাবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ে। ফিরে এসে আল্লাহর পথে পশু কোরবানি করবেন।

          ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, চার হাজার বছর আগে মুসলমানদের আদি পিতা হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হন সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম (আ.)-কে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর হজরত ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করেন। এসময় আল্লাহর নির্দেশে ইসমাইলের বদলে সেখানে একটি দুম্বা কোরবানি হয়।

          ঈদের পরের দু’দিনও পশু কোরবানি করার সুযোগ আছে। আগামী সোমবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানির পশুর মাংসের তিন ভাগের এক ভাগ বিলিয়ে দিতে হয় গরিব-মিসকিনকে। আত্মীয়দের দিতে হবে এক ভাগ।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত