ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

শেখ মুজিবসহ অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়টি সঠিক নয়

অনলাইন ডেস্ক
৪ জুন, ২০২৫ ১৩:২২
অনলাইন ডেস্ক
শেখ মুজিবসহ অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়টি সঠিক নয়

শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

তিনি জানান, বঙ্গবন্ধুসহ মুজিবনগর সরকারের অন্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যা বলা হচ্ছে সেটি সঠিক নয়। 

মুজিবনগর সরকার পুরো যুদ্ধ পরিচালনা করেছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, এটা তো ঐতিহাসিক সত্য যে, এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং নিউজ হয়েছে। এটা সত্য হয়নি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

    অনলাইন ডেস্ক
    ৪ জুন, ২০২৫ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

    রাজধানী ঢাকার দ্রুততম ও আধুনিক বাহন মেট্রোরেল চলাচল পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ ৭ জুন বন্ধ থাকবে।

    বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আগামী ০৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন অর্থাৎ ০৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে। ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন যথারীতি চলাচল করবে।

    প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঈদের দিন বৃষ্টি হবে কী না , সবশেষ যা জানাল আবহাওয়া অফিস

    অনলাইন ডেস্ক
    ৩ জুন, ২০২৫ ২১:২৮
    অনলাইন ডেস্ক
    ঈদের দিন বৃষ্টি হবে কী না , সবশেষ যা জানাল আবহাওয়া অফিস

    গত কয়েকদিন ধরে দেশে বৃষ্টি ঝরছে। আগামী পাঁচ দিন টানা বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে কোথাও অতিভারি বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী, ঈদের দিনও বৃষ্টি হতে পারে।

    মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে—এ অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেই সঙ্গে খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তারলাভ করতে পারে।

    বুধবার (৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের সব বিভাগে বৃষ্টি ঝড়বে। এ দিন সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়া অফিস জানায়, আগামী বৃহস্পতিবার (৫ জুন) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এ ছাড়া শুক্রবার (৬ জুন) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

    পরদিন শনিবার (৭ জুন) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

    এদিকে সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ১০৯ মিলিমিটার।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাতীয় ঈদগাহে ঈদুল আজহা’র প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

      অনলাইন ডেস্ক
      ৩ জুন, ২০২৫ ২১:১২
      অনলাইন ডেস্ক
      জাতীয় ঈদগাহে ঈদুল আজহা’র প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

      পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত আগামী ৭ জুন সকাল সাড়ে সাতটায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

      আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

      তথ্যবিবরণীতে বলা হয়েছে, প্রতিবছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল আটটা, নয়টা, দশটা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

      জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাত টেলিভিশনসমূহে সরাসরি সম্প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে। 

      এছাড়া, ঢাকা শহরের প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলের মাধ্যমে সর্বসাধারণকে জানানো হবে।  

      প্রাসঙ্গিক
      মন্তব্য

      ১৯ জুনের মধ্যে ৪৪ আমলাকে অপসারণের আলটিমেটাম

      অনলাইন ডেস্ক
      ৩ জুন, ২০২৫ ২০:৪০
      অনলাইন ডেস্ক
      ১৯ জুনের মধ্যে ৪৪ আমলাকে অপসারণের আলটিমেটাম

      ৪৪ জন বিতর্কিত আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেছে চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফরম ‘জুলাই ঐক্য’। 

      এ কর্মসূচি পালনের এক পর্যায়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে দাবি আদায়ে ফের ১৬ দিনের আলটিমেটাম দিয়েছে প্ল্যাটফরমটি। সংগঠনটির দাবি, এই আমলারা শেখ হাসিনার ঘনিষ্ঠ দোসর এবং প্রশাসনে ‘স্বৈরাচারী প্রভাব’ বহন করছেন। 

      মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করে জুলাই ঐক্যের সংগঠকরা।

      দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় মার্চ টু সচিবালয়ের মিছিল। 

      মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

      এ সময় পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষা ভবনের সামনে গেলে ফের বাধার মুখে পরে জুলাই ঐক্য। তখন ছাত্রজনতাকে নিয়ে সচিবালয়ের রাস্তার মুখে অবস্থান নেয় জুলাই ঐক্য। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করে জুলাই ঐক্যের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

      এ প্রতিনিধি দলে ছিলেন প্লাটফর্মটির অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের, প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী ও বোরহান মাহমুদ। 

      সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। বৈঠকে সচিব বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ জন সচিবকে বদলি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি।

      সচিবদের অপসারণের বিষয়টি দেখে জনপ্রশাসন বিষয়ক কমিটি। যেখানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও রয়েছেন। 

      বৈঠক চলাকালে সাতক্ষীরা জেলায় ২০১৩-১৪ সাল পর্যন্ত বাসাবাড়ি ও স্থাপনায় বুলডোজার চালানো সাবেক ডিসি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসানের বিষয়টি নিয়ে জুলাই ঐক্যের প্রতিনিধিগণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে দৃষ্ট আকর্ষণ করলে তিনি বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি অবহিত করার জন্য। তাহলে আশা করা যায় এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।  

      জুলাই ঐক্য সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে আগামী ১৯ জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে প্ল্যাটফরমটির প্রতিনিধিরা তার নিকট সচিব নাজমুল আহসানসহ ৪৪ স্বৈরাচারের দোসর সচিবের তথ্য তুলে দেন।

      এতে তারা আগামী ১৯ জুন পর্যন্ত সময় বেঁধে দেন।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য
        সর্বশেষ সংবাদ
          সর্বাধিক পঠিত