শিরোনাম
আওয়ামী লীগ বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’ : মাহফুজ আলম
ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কোনও দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’।
তিনি বলেন "আওয়ামী লীগ কোনও দেশীয় শক্তি নয়... বরং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেয়া হবে না," ।
রাজধানীতে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে নোফেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহফুজ বলেন, “যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে, তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে।”
তিনি বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি, তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে।
নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহফুজ বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সকলকে এর জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
মাহফুজ বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এটি এই বছরের শেষের দিকে, ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবারই এর জন্য প্রস্তুতি শুরু করা উচিত ।
তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা ড. মুহাম্মদ ইউনূস
ডেস্ক রিপোর্ট: তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এমন ফোরাম বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আগামী ৩ এপ্রিল আইকনসিয়ামে অনুষ্ঠিতব্য বিমসটেক ইয়াং জেন ফোরামে (তরুণ প্রজন্ম সম্মেলনে) তরুণ ব্যবসায়ী নেতাদের ধারণা বিনিময় এবং ব্যবসায়িক ক্ষেত্রে তাদের দক্ষতা অন্বেষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২ থেকে ৪ এপ্রিলের মধ্যে থাইল্যান্ডের ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন এবং এ সম্পর্কিত বৈঠকের অংশ এই সম্মেলন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ড. ইউনূস বিমসটেক সদস্য দেশগুলোতে তরুণদের জন্য তাদের সহযোগিতা ও মেধা বিকাশের জন্য কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মূল ব্যক্তি।
ড. ইউনূস তার অসামান্য অর্জনের জন্য অর্থনীতিবিদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দরিদ্রদের ক্ষমতায়নে তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন, যাতে তারা উদ্যোক্তা হতে পারে। ড. ইউনূস ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষকে দারিদ্র্যমুক্ত করা।
২০০৬ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পান। আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
আন্দোলনে সক্রিয় আওয়ামী কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে: সারজিস
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, আন্দোলনের সময় হত্যাযজ্ঞে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে। শনিবার (২২ মার্চ) সকালে একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি এ কথা জানান।
সারজিস বলেন, তারা কেউ নিরপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্বক্রিয় হতে হবে। কেউ যেন আওয়ামী লীগের পক্ষে সুপারিশ না করে।
DW কে দেয়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সাক্ষাৎকার প্রসঙ্গে নাগরিক পার্টির এই নেতা বলেন, হাসিনা সরকারের প্রতিমন্ত্রী আরাফাতসহ কয়েকজন মন্ত্রীর প্রত্যক্ষ প্ররোচনায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধেও তার প্ররোচনা ছিল। এখনও তাদের গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা বলেও মন্তব্য করেন সারজিস।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি সাধ্যমত এগিয়ে আসে তাহলেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করা সম্ভব।
স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব: আলী রীয়াজ
ডেস্ক রিপোর্ট: সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে খেলাফত মজলিশের সঙ্গে বৈঠক শুরুর আগে তিনি বলেন, ‘আপনারা মতামতগুলোর অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ভিন্নমত আছে, বক্তব্য আছে, সেগুলো আমরা শুনব। আমরা মনে করি, আলাপ-আলোচনার মাধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্য তৈরি করতে পারবো।
তিনি বলেন, তারই অংশ হিসেবে আপনারা আসছেন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি। দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদের। কিন্তু আপনারা আন্তরিকভাবে যে মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিক্তিতে আমরা আলোচনাটা শুরু করবো।
বৈঠকের শুরুতে সবাইকে ঐকমত্য কমিশন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ধন্যবাদ জানান আলী রীয়াজ।
২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেন। এরইমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্যে গঠিত ছয় কমিশন তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল, ‘কোনো কমেন্ট করবো না’
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের কাছে আগামীকাল (রোববার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ মার্চ) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং সেনাবাহিনীর ভূমিকার প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করবো না। দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না। থ্যাংক ইউ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য