ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সাতক্ষীরায় ৪০ বছরের ১১শ মিটার মরা খাল পুন:খনন উদ্বোধন করল IWRM

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২৫ ২৩:৩৭
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় ৪০ বছরের ১১শ মিটার মরা খাল পুন:খনন উদ্বোধন করল IWRM

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসার্চ ম্যানেজমেন্ট (SAFAL for IWRM) প্রজেক্টের আওতায় দীর্ঘ ৪০ বছর পলি মাটি জমে ভরে থাকা প্রায় ১১০০ মিটার মরা খাল পুন:খনন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ১৯ মার্চ দুপুর ১১ টায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের রতনপুর সাইড খাল পুনঃখনন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।

কেরেলকাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোনিয়া লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার ( IWRM ) কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম। প্রকল্প ব্যবস্থাপক উত্তরণ খুলনা কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এমরান আহমেদ খান, উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেষ কুমার দাস, রতনপুর সাইড খান পুনঃখনন কমিটির আহবায়ক আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, ওয়াটার ক্লাস্টার অফিসার উত্তরণ IWRM প্রকল্প মিজানুর, ওয়াটার ক্লাসটার ফেসিলিটেটর কামরুজ্জামান, খোকন সরদার।

প্রকল্পের কর্মকর্তা কৃষিবিদ মো: কামরুজ্জামান জানান যে, অত্র কেরেলকাতা ইউনিয়নের রতনপুর সাইড খাল যেটার দৈর্ঘ্য ১.১ কিলোমিটার পলিমাটিতে ভরে থাকায় খালটি পুন:খনন কার্যক্রম শুভ উদ্বোধন করা হল। পুনঃখনন কার্যক্রম সমাপ্ত হলে এলাকার ১৫৫০ জন কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। অত্র খালটি খুনঃ খনন কাজ সম্পন্ন হলে খালের অধীনে ৪৫০ বিঘার এক ফসলি জমি দুই অথবা তিন ফসলের আওতায় চলে আসবে, এতে অত্র এলাকার কৃষকরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।

তিনি আরো জানান রতনপুর সাইড খালের ক্যাচমেন্ট এরিয়ার প্রকল্পের তালিকাভুক্ত ৮০০ জন কৃষককে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ও রিজেনারেটিভ এগ্রিকালচার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে করে বিরূপ জলবায়ুর প্রভাব মোকাবেলা করে কৃষরা তাদের কাঙ্ক্ষিত চাষাবাদ ও ফলন ফলাতে পারবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বৃহস্পতিবার

    নিজস্ব প্রতিবেদক
    ১৯ মার্চ, ২০২৫ ২০:২৬
    নিজস্ব প্রতিবেদক
    নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বৃহস্পতিবার

    ডেস্ক রিপোর্ট: ‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আগামীকাল বৃহস্পতিবার আত্মপ্রকাশ করবে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটবে।

    আজ বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন দলটির মুখপাত্র ডেল এইচ খান।

    তিনি বলেন, ‘আমরা মধ্যমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’

    জানা যায়, নতুন দলটির চেয়ারম্যান হবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। বৃহস্পতিবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ১ নং হলে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে।

    এতে ২৪ বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন। এ ছাড়াও ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      হাসিনা পালানোর পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা

      নিজস্ব প্রতিবেদক
      ১৯ মার্চ, ২০২৫ ২০:১৪
      নিজস্ব প্রতিবেদক
      হাসিনা পালানোর পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা

      ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপও চলে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘আমাদের এখানে একটা জিনিস বেশ কয়েকবার আলোচনায় এসেছে। তা হলো—আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। আমি যখন এ কথাগুলো শুনি, তখন আমার রাসেলস ভাইপার সাপের কথা মনে হয়। শেখ হাসিনা যাওয়ার পর এই সাপটাও চলে গেছে। আমি জানি না বিষয়টা এমন কেন।’

      বুধবার (১৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে ‘বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ: এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

      বিষধর রাসেলস ভাইপার আগে শুধু বরেন্দ্র অঞ্চলে দেখা গেলেও এখন প্রায় সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাসবন, ঝোপ-জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় থাকে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু সাপ। তাই এটি নদীর স্রোত ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়েছে।

      বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদ তো পয়সা-টয়সা নেয় না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা রয়েছেন, তারা কেউই টাকার দিকে তাকিয়ে নেই। এই মানুষগুলো এখানে টাকার জন্য আসেননি। আমাদের কাজের সম্পর্ক বেশ স্বচ্ছ। আমরা একে অপরের কাছ থেকে শিখি। আমরা একসঙ্গে কাজ করছি, এটাও দুর্নীতি কমার একটি লক্ষণ।’

      তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে। এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। তবে, দুর্নীতি শেষ হয়ে যায়নি। শেষ হওয়া বেশ কঠিন। এসব সমস্যা সমাধানে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগগুলো চালুর কারণে দুর্নীতি কমেছে। সামনে আরও কমবে।’

      সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, মনে রাখতে হবে—ব্যবসার ক্ষেত্রে কোনো দেশ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এটা মেনে নিয়ে নিজেদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। চ্যালেঞ্জের তুলনায় সামনে সুযোগ অনেক বড়। একসঙ্গে কাজ করতে পারলে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

        নিজস্ব প্রতিবেদক
        ১৯ মার্চ, ২০২৫ ১৯:৪৪
        নিজস্ব প্রতিবেদক
        গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

        ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৯ মার্চ)পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

        বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিরীহ শিশু ও নারীদের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সংকটাপন্ন অঞ্চলে মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবহেলার বহিঃপ্রকাশ। অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানানো হয়।

        এতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছে তারা যাতে সংঘর্ষ বন্ধে তৎক্ষণাত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি যাতে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানো সম্ভব হয়।

        বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জানিয়ে এতে বলা হয়, এর মধ্যে রয়েছে তাদের আত্মনির্ভরতার অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত বরাবর একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

        মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ পুনরায় শুরু করার গুরুত্বও তুলে ধরে বিবৃতিতে বলা হয়, এই সংলাপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি মূল স্তম্ভ হিসেবে কাজ করবে। বাংলাদেশ সব পক্ষকে কূটনৈতিক পথ ও শান্তিপূর্ণ উপায়ে এই অযৌক্তিক সহিংসতা এবং কষ্টের অবসানের দিকে অগ্রাধিকার দিতে আহ্বান জানাচ্ছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ’ণের অভিযোগ

          নিজস্ব প্রতিবেদক
          ১৯ মার্চ, ২০২৫ ১৯:৩৪
          নিজস্ব প্রতিবেদক
          জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ’ণের অভিযোগ

          ডেস্ক রিপোর্ট: ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে পটুয়াখালীর দুমকি উপজেলার এক শহীদের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

          মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

          এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি।

          ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

          এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন। সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

          এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত